Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

1519111001.0€ সৌন্দর্য ও পূর্ণতা এবং তার পশ্চাতে যে তৎপরতা ও অভিলাষ নিহিত রয়েছে তা নিয়ে ভাবতে শিখায় এবং তা নিয়ে চিন্তা গবেণা করতে উদ্বুদ্ধ করে। তাই উপরোক্ত আয়াতের পরবর্তী যিনি সাতটি আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। আচ্ছা, দৃষ্টি ফেরাও তো। কোনো অসম্পূর্ণতা দেখতে পাও কি? পুনরায় দৃষ্টি ফেরাও। তোমার দৃষ্টি তোমার কাছেই ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে । আর আমি নিম্নতম আকাশকে কতকগুলো প্রদীপ দ্বারা সুসজ্জিত করেছি এবং শয়তানগুলোকে মেরে তাড়ানোর জন্যে এগুলোকে হাতিয়ার বানিয়েছি।” জাহেলিয়াতের দৃষ্টিতে পার্থিব জীবনই হচ্ছে জীব-জীবনের চূড়ান্ত উদ্দেশ্য ও লক্ষ্য । কিন্তু আলোচ্য সূরা আরেকটি জগত উদঘাটিত করেছে। নতুন করে সৃজিত সেই জগতটি শয়তানদের ও কাফেরদের জন্যে প্রস্তুত রয়েছে। সে জগত চঞ্চলতা, চমক ও প্রতীক্ষায় পরিপূর্ণ । আল্লাহ তায়ালা বলেন, “আমি তাদের জন্যে জলন্ত অগ্নিকুন্ড প্রস্তুত করে রেখেছি । আর যারা তাদের প্রতিপালককে জ্বলন্ত অগ্নিকুম্ডবাসীর ওপর অভিশাপ ।' জাহেলিয়াতমুখী মন-মগয জীবন যাপনের এই প্রকাশ্য পরিমন্ডলের বাইরের আর কিছুর অস্তিত্ব মানে না। অদৃশ্য জগত ও তার অন্তর্নিহিত সত্যগুলো নিয়ে চিন্তাও করে না। তার সমস্ত চিন্তাভাবনা শুধুমাত্র পার্থিব জীবনকে নিয়েই কেন্দ্রীভূত এবং দৃশ্যমান পৃথিবীর বদ্ধ খাঁচায় সে আবদ্ধ । তাই এ সূরা মানুষের মনকে ও দৃষ্টিকে অদৃশ্য জগত, আকাশ ও সেই সীমাহীন ক্ষমতার প্রতি নিবদ্ধ করে, যা চোখের অগোচরে থাকলেও যা ইচ্ছা যখন ইচ্ছা ও যেখানে ইচ্ছা তা করতে সক্ষম । যে ইহকালীন জগত নিয়ে তারা ডুবে আছে এবং যার প্রতি তারা পরম আস্থাশীল রয়েছে, সেই ইহকালীন জগতের প্রতি তাদের আস্থা নাড়িয়ে দেয়। সূরার একটি আয়াতে বলা হয়েছে, যিনি আকাশে রয়েছেন তিনি যে তোমাদেরকে মাটির নিচেও পুঁতে ফেলতে পারেন, সে ব্যাপারে কি তোমরা নিশ্চিন্ত? ....? পাখি এমন এক সৃষ্টি যাকে মানুষ প্রতিনিয়তই দেখতে পায়, অথচ তার অলৌকিকত্ নিয়ে তেমন চিন্তাভাবনা করে না। কিন্তু এই সুরা মানুষের চোখকে পাখির দিকে তাকাতে এবং তার মনকে পাখি নিয়ে ভাবতে শেখায়। আল্লাহর যে সীমাহীন ক্ষমতা এই বিচিত্র সৃষ্টিকে সৃজন ও তার পরিকল্পনা করেছে, সে সম্পর্কে তাকে চিন্তা করতে উদ্ুদ্ধ করে । “তারা কি পাখিদের দিকে তাকায় না, কিভাবে তারা মানুষের মাথার ওপর পাখা মেলে ও গুটিয়ে নেয়? দয়াময় আল্লাহ তায়ালা ছাড়া তাদেরকে তো আর কেউ থামাতে পারে না। তিনি সকল জনিসের দর্শক ।' মানুষ যখন নিজ বাসস্থানে আল্লাহর ক্ষমতা ও পরিকল্পনা সম্পর্কে উদাসীন হয়ে নির্ভয়ে ও নিশ্চিন্তে অবস্থান করে, সেই সময়ে এই সুরা তাকে ঝাঁকুনি দিয়ে এক মানসিক উদাসীনতা থেকে মুক্ত করে দেয়। অবশ্য সে চিন্তাভাবনা করলে বুঝতো, যে তার পায়ের তলা থেকে পৃথিবী এবং চারপাশ থেকে গ্রোটা প্রকৃতি ইতিপূর্বেই তাকে আল্লাহর পরাক্রম ও প্রতাপ সম্পর্কে হুশিয়ার করে দিয়েছে, অথচ এটাকে সে হিসাবেই ধরেনি। আন্মাহ তায়ালা বলেন, [উস্তাদ ্সলক্__757 লাকা 3৯ সকল নু

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।