Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

1519111001.0€ মূল্যায়ন ও মান নির্ণয়ে একজন মুসলমানের যে দৃষ্টিভংগী ও মূল্যবোধ থাকা বাঞ্ছনীয়, তারই উজ্জীবক। পূর্ববর্তী মক্কী সূরাগ্ডলোতে আমরা এই বক্তব্যের নমুনা দেখেছি। বর্তমান পারায় আমরা তার আরো নমুনা দেখতে পাবো । পক্ষান্তরে মাদানী সূরা ও আয়াতগুলো প্রধানত উপরোক্ত আকীদা এবং ধারণা ও মূল্যমানকে বাস্তব জীবনে কার্ষকর রূপদান সম্পর্কে সোচ্চার থাকে । সেই সাথে মানুষের মনকে জীবনের বাস্তব কর্মক্ষেত্রে ইসলামী আকীদা বিশ্বাস ও শরীয়তী বিধান বাস্তবায়নের দায়িতৃ পালনে উদ্বুদ্ধ করে । এ ব্যাপারে মানুষকে মানসিক ও বাহ্যিক উভয়ভাবে প্রস্তুত করে । পূর্বোক্ত মাদানী সূরাগুলোতে যেমন আমরা এর নযীর দেখেছি, চলতি পারার সুরাগুলোতেও তেমনি দেখতে পাবো । “সূরা তাবারাকা' বা “সূরা আল মুল্ক' এ পারার প্রথম সূরা । সৃষ্টিজগত ও তার শ্রষ্টার মধ্যকার সম্পর্ক সম্বন্ধে একটা নতুন ধারণা গড়ে তোলার চেষ্টা এ সূরায় পরিলক্ষিত হয়েছে। ধারণাটা এতো ব্যাপক ও সুদূরপ্রসারী যে, তা সংকীর্ণ ও সীমিত পার্থিব পরিমন্ডলকে অতিক্রম করে মহাকাশের বিভিন্ন জগত, আখেরাতের জীবন, পার্থিব জগতের মানুষ ব্যতীত অন্যান্য সৃষ্টি তথা জিন, পাখি, আখেরাতের জাহান্নাম ও তার রক্ষীরা এবং অদৃশ্য জগতের এমন আরো বহু জিনিস পর্যন্ত বিস্তৃত, যার সাথে মানুষের মন ও আবেগ জড়িত, তাই এর আলোচ্য বিষয় শুধু দৃশ্যমান পার্থিব জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। উপরস্তু ন্তা মানুষের চোখের সামনে, বাস্তব জীবনে ও আপন সত্তার মধ্যে বিরাজমান এমন বহু জিনিস সম্পর্কে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে, যাকে সচরাচর উপেক্ষা করে চলতেই সে অভ্যস্ত । এই সূরা মানুষের মনমানসে পুঞ্জীভূত যাবতীয় স্থবির ও পশ্চাদমুখী জাহেলী ধ্যান-ধারণা ও চিন্তাধারাকে নাড়া দিয়ে ঝেড়ে ফেলে, চেতনার স্থানে স্থানে সংযোগের জানালা খুলে দেয় । সেখান থেকে জড়তার ধুলাবালি মুছে ফেলে এবং বিবেক, চেতনা ও অন্ত্দৃষ্টিকে স্বাধীন করে দিয়ে বিশ্ব প্রকৃতির মুক্ত দিগন্তে, আপন সন্তার গভীরতম প্রকোষ্টে, মহাশুণ্যের দূর নিলীমায়, মহা সমুদ্বের অথৈ জলরাশিতে এবং অদৃশ্য জগতের সকল গোপন ঘাঁটিতে বিচরণ ও পর্যবেক্ষণে উদ্দীপিত করে। এই বিচরণের মধ্য দিয়ে সে সর্বত্র আল্লাহর হাতকেই দেখতে পায় সৃজনশীল, অনুভব করে আল্লাহর অসীম ক্ষমতা ও নৈপুণ্যে পরিচালিত সৃষ্টিজগতের তৎপরতা, তারপর এই বিশাল সৃষ্টি জগতকে স্বীয় উপলব্ধির উর্ধে বিবেচনা করে তার পর্যবেক্ষণ থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে তার মন-মগয | সে বুঝতে পারে যে, এ মহাবিশ্বের পরিধি তার কল্পনার চেয়েও বিশালতর ! ফলে সে পৃথিবীর প্রশস্ততাকে অতিক্রম করে চলে যায় আকাশে, দৃশ্যমান জগত থেকে তা গিয়ে উপনীত হয় প্রকৃত জগতে, স্থবিরতা থেকে সচলতায় অদৃষ্ট, জীবন ও জগতে জীবসুলভ এক চঞ্জলতায় । জীবন ও মৃত্যু একটি সুপরিচিত ও বারংবার সংঘটিত ব্যাপার । কিন্তু এই সূরা মানুষের চিন্তাধারাকে জীবন ও মৃত্যুর অপর পারে সঞ্ডালিত কর। আল্লাহর নির্ধারিত অদৃষ্ট, তার পরীক্ষা-নিরীক্ষা এবং তার প্রজ্ঞা ও কৌশল নিয়ে ভাবনায় উদ্€দ্ধ করে । সুরার একটি আয়াতে বলা হয়েছে, “যিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, তোমাদের মধ্যে কে বেশী সতকর্মশীল | তিনি মহাপরাক্রমশীলী, ক্ষমাশীল ।' আকাশ হচ্ছে অজ্ঞ মানুষের চোখের সামনে বিরাজিত স্থির নিশ্চল এক সৃষ্টি । এ সৃষ্টির পশ্চাতে তার সৃজনকারী হাতকে সে দেখতে পায় না। এতে কি পূর্ণতা ও চমতকারিত্‌ বিদ্যমান তাও তার চোখে পড়ে না। কিন্তু আলোচ্য সূরা তার চিন্তা ও পর্যবেক্ষণ শক্তিকে এর অপরূপ

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।