151791111001.0€ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে যুদ্ধ করা হবে, তাতে থেফতারকৃত বন্দীদেরকে দাস বা দাসী হিসেবে ব্যবহার করা যাবে উক্ত সূরার আয়াতগুলো প্রণিধানযোগ্য। “অতএব যুদ্ধের ময়দানে যখন এই কাফেরদের মুখোমুখি হবে তখন তোমরা তাদের হত্যা করো, তারা সম্পূর্ণভাবে পর্যদুস্ত হওয়ার পর তোমরা বন্দীদেরকে শক্ত করে বেঁধে রাখো । এরপর তোমরা হয়তো দয়া করে তাদের এমনিতেই ছেড়ে দেবে অথবা মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেবে । তবে যতোক্ষণ পর্যন্ত যুদ্ধ তার বোঝা ফেলে না দেয় ততোক্ষণ পর্যন্ত তোমরাও ক্ষান্ত দেবে না। রী ূ দুনিয়া যতোদিন আছে ততোদিন হক ও বাতিলের সংঘর্ষও থামার কথা নয়। যুদ্ধ চলতে থাকবে, চালাতে হবে। এ কাজ তারা করবে, যারা রাষ্ট্র ক্ষমতা লাভ করার মাধ্যমে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বদ্ধ-পরিকর। কিন্তু কখনও যদি এমন হয় যে দয়া প্রদর্শন কিংবা মুক্ত করা সত্তেও কোনো কোনো বন্দী বা বন্দিনী থেকেই যায়। তখন এই অনুমতি হবে একমাত্র সেই ব্যক্তির জন্যে যার মালিকানায় তাকে দেয়া হবে। এই বন্দীদের সাথে এ ধরনের ব্যবহার তখনই করা যাবে, যখন প্রতিপক্ষের ক্যাম্পে মুসলমানদের সাথেও অনুরূপ ব্যবহার করা হবে । তাদেরকে তারা দাস দাসী নামে অভিহিত না করলেও তাদের সাথে সেই ব্যবহার করা হতে থাকবে । কিন্তু তা সত্তেও এই প্রথার বিলোপ সাধন ও মানবতার মূল্যায়নের জন্যে ইসলাম বহু পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেগুলো বিভিন্ন মাধ্যমে সমাজে চালুও করেছে। একথা স্পষ্ট যে, এ কৃপ্রথার অবসানের জন্যে একেবারে শুরু থেকে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার ফলে ধীরে ধীরে এ প্রথা সমাজ থেকে প্রায় উঠেই গেছে। এ প্রথাকে বর্তমান রেখে অতীতের ন্যায় বর্তমানেও যদি কোনো অমুসলিম ক্যাম্পে তাদের সাথে এ ধরনের ব্যবহার করা হয় তাহলে শুধু যৌন সন্তোগের উদ্দেশ্যে ইসলাম এ প্রথাকে কখনো চালু থাকার অনুমতি দেবে না। স্বাধীন করে দেয়ার নাম নিয়ে প্রকৃতপক্ষে তাদেরকে দাসীরূপে ব্যবহার করার কোনো বাকা পথও ইসলাম গ্রহণ করবে না। ও ইসলামী ব্যবস্থা পরিষ্কার এবং যাবতীয় ধোকাবাজি থেকে মুক্ত।(১) অন্যরা স্বাধীনতার নাম দিয়ে প্রকৃতপক্ষে তাদের দাসীরূপেই ব্যবহার করছে। এসব ধোকাবাজি নারীদের সাথে এবং দুর্বল (১) যৌন স্পৃহা আল্লাহ তায়ালা প্রদত্ত একটি শক্তি এবং সৃষ্টিকুলের জন্যে একটি বড় নেয়ামত । এ নেয়ামত দান করে আল্লাহ তায়ালা নিজে এ নেয়ামত ভোগ করার পদ্ধতিও তাকে জানিয়েছেন । যারা নিজেদেরকে আল্লাহর অনুগত বলে মনে করে এবং না-ফরমানী করলে পরকালে জবাবদিহি করার ভয় রাখে, তাদের পক্ষে অবশ্যই আল্লাহর সেই পদ্ধতি ও নিয়মের মধ্যে থাকা সন্ভব। যিনি সৃষ্টিকর্তা প্রকৃতপক্ষে তিনিই জানেন- কাকে কতোটা শক্তি সামর্থ ও চাহিদা তিনি দিয়েছেন। তিনি তার বান্দার প্রতি সর্বাধিক দরদী-বিধায় তাদের প্রয়োজন মিটানোর সুষ্ঠুপথও তিনি বাতলে দিয়েছেন । কিসে মানুষের কল্যাণ তা মানুষের পক্ষে জানা সম্ভব নয়- আল্লাহ তায়ালাই সব জানেন। | নারী পুরুষের মাঝে শক্তি ও চাহিদাও আল্লাহ তায়ালা সবাইকে সমান দেননি, কাকে কতোটা দিয়েছেন তা তিনিই ভালো জানেন। এ ব্যাপারে আসল কথা বুঝতে পারে না বিধায় মূর্খের মতো অনেকেই নানা অর্বাচিন মন্তব্য করে। আন্মাহ তায়ালা তীর সৃষ্টির এ সকল অবস্থা বিবেচনা করেই তাকে এক থেকে চার পর্যন্ত রাখার অনুমতি দিয়েছেন। অবশ্য সাথে সাথে ইনসাফ করার কঠিন শর্তও তিনি জুড়ে দিয়েছেন । আসলে মিলনাকাংখাও হচ্ছে একটি দ্বিপাক্ষিক প্রয়োজন-এর প্রয়োগে যদি ক্ষমতা ও শক্তি থাকে তাহলে একাধিক বিয়ের অনুমতি থাকবে, নচেৎ তার জন্যে একজনই যথেষ্ট । অনুরূপভাবে নারীকে বিয়ের পূর্বে প্রস্তাবিত ব্যক্তির সবকিছু বিবেচনা করে সম্মতি দেয়া না দেয়ার অধিকার দেয়া হবে । এক্ষেত্রে বাছাই ভুল হলে পরে নিজেকে মুক্ত করে পছন্দ মতো লোক বেছে নেয়ার অধিকারও তার থাকবে । এটাই আল্লাহর বিধান ও এটাই স্বাভাবিক পদ্ধতি । এতেই শান্তি ও কল্যাণ রয়েছে।- সম্পাদক * লাজ ১১তম ১৮
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।