Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ এই ক্ষমার আশ্বাসবাণী শত বাধাবিঘ্ব, অসুবিধা ও অস্থিরতার মধ্যেও মুসলিম সমাজের জন্যে এক পরিচালিকা শক্তি হিসেবে কাজ করে । পূর্ণাংগ ইসলামী জীবন ব্যবস্থা প্রাপ্তির চাইতেও বেশী প্রশান্তি মানুষকে দেয়া হয়েছে। আবার যে অন্তর আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেছে তা একাধারে সচকিত ও আশ্বাবিত থাকে; সে আল্লাহকে যেমন ভয় করে, তেমনি তাঁর কাছে আশাও সে রাখে । মোমেনের দিল আল্লাহর রহমত পাবে বলে সদা নিশ্চিন্ত ও প্রশান্ত থাকে৷ আল্লাহ তায়ালা বলেন, “আর তোরা সফল) যারা তাদের লজ্জাস্থানগুলোর হেফাযতকারী, তবে তাদের স্ত্রী ও দাসীরা বাদে, তাদের সাথে মেলামেশায় কোনো প্রকারের দোষ নেই। এই অনুমোদিত সীমার বাইরে যারা যাবে তারা সীমালংঘনকারী হবে ।' সপল্িবাকল ইক্সলামী সমাজেল ভিত্তি পরিবার ও পারিবারিক জীবনের ভিত্তিতেই ইসলাম সমাজ ব্যবস্থা গড়তে চায় এবং এ জন্যে শরীয়তে মযবুত পরিবার গড়ে তোলার বিধান রয়েছে। বাড়ীর খোলামেলা পরিবেষ্টনীর সব কয়টি জায়গাই সাধারণত পরিবারের সবার কাছে পরিচিত থাকে । ঘরোয়া পরিবেশে এ সমাজের প্রত্যেকটি বাচ্চা তার বাপকে জানে এবং নিজের জন্মের পরিচয় দিতে লজ্জা বা দ্বিধাবোধ করে না। এটা এই জন্যে নয় যে, একথা বলতে তার কোনো লজ্জা শরম নেই। মানুষের জন্মলগ্ন থেকেই তার সমাজে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ যৌন সম্পর্ক গড়ে উঠেছে। এর ভিত্তিতেই মানুষের প্রসার ঘটেছে। এর ভিত্তিতেই মানুষের আশা ভরসা ও সুদূর প্রসারী পরিকল্পনা রচিত হয়। এটা কোনো এলোমেলো বা বিক্ষিপ্ত চিন্তা নয়, এর উদ্দেশ্য একান্ত স্পষ্ট ৷ এই সম্পর্ক স্থাপনের শুরুতেই এর মানবীয় ও সামাজিক গুরুতৃসমূহ সুবিদিত থাকে। শুধুমাত্র একটা পাশবিক ইচ্ছা পুরণ ও যৌন সন্তোগের উদ্দেশ্যেই আল্লাহ তায়ালা নারী পুরুষের পারস্পরিক এই মিলনের ব্যবস্থা দেননি। এই প্রসংগে আলোচনা করতে গিয়ে কোরআনে কারীমে মোমেনের চরিত্র ও ব্যবহার কি হবে তা জানিয়ে দিয়েছে, “সাফল্যমন্ডিত তারা, যারা তাদের লজ্জাস্থানগুলোকে সুরক্ষিত রাখে নিজেদের স্ত্রী এবং (আল্লাহ তায়ালা কর্তৃক অনুমোদিত) দায়িত্বাধীন মহিলাদের ছাড়া ॥ এদের সাথে মেলামেশায় আল্লাহ্র বিধানক্রমে কোনো বাধা নেই বা তা কোনো নিন্দনীয়ও নয়। এই সীমারেখা ডিংগিয়ে অন্য কোনো পন্থায় যারা যৌন সন্তোগের পথ খুঁজবে তারাই হবে সীমালংঘনকারী, আল্লাহর আইনের সুস্পষ্ট অমান্যকারী ৷ একমাত্র বিয়ের মাধ্যমে অথবা কোনো মহিলার অধিকার হাসিল করে তার পরিপূর্ণ দায়িতৃ গ্রহণের মাধ্যমেই এই বৈধ সম্পর্ক গড়ে তুলতে হবে ।৫১) সূরা মোহাম্মদ-এ সম্পর্কিত ঘোষণায় জানা যায় যে একমাত্র আল্লাহর যমীনে তার জীবন (১) বন্দী বিনিময় বিষয়টির আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় ও সারা পৃথিবীতে এখন মানুষ কেনাবেচা প্রথার বিলোপ সাধিত হওয়ায় দাসত্্‌ প্রথা এখন অনেকটাই বিলুপ্ত; তবে এমন যদি কখনও হয় যে বন্দী বিনিময় দীর্ঘদিন বিলম্বিত হয়ে পড়ে, রাষ্ট্র কর্তৃপক্ষ বন্দী ও বন্দিনীদের সংখ্যাধিক্যের কারণে সৈনিকদের মধ্যে তাদেরকে বন্টন বা বিলি ব্যবস্থা করা প্রয়োজন বোধ করে, তখন পুনরায় হয়তো এর অনুমতি দেয়া হবে । কোরআন ও হাদীস নানা কারণে স্থায়ীভাবে এ প্রথার বিলুপ্তি ঘোষণা করেনি। এমন সব পরিস্থিতিতে দায়িতৃশীল মালিকদের কর্তব্য থাকবে তাদেরকে মুসলিম ভাইবোনের মর্ধাদা দান করে, খোরাক পোশাক সমান সমান দান করা । তাদের দ্বারা কোনোরকম দেহ ব্যবসা না চালানো, তাদের গর্ভজাত সন্তানদেরকে স্ত্রীদের মাধ্যমে প্রাপ্ত সন্তানদের সমান মর্যাদা দান করা, এরপর রয়েছে বিভিন্ন অপরাধের কাফফারা স্বরূপ তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা, আরও রয়েছে তাদেরকে মুক্ত করে দিলে দোষখের আগুন থেকে মুক্তি পাওয়ার বহু আশ্বীস বাণী। এ সকল অবস্থা বিবেচনায় আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে, আল্লাহ তায়ালা চমৎকার এক পদ্ধতিতে মানুষকে মানুষের মর্যাদা দান করেছেন এবং প্রকারন্তারে এর বিলুপ্তিই সাধন করেছেন, যদিও সরাসরি এই ঘোষণা দেয়া হয়নি। কারণ অনাগত ভবিষ্যতে কোন সমাজে কার কি প্রয়োজন দেখা দেবে তা তিনিই ভালো জানেন ।- সম্পাদক

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।