151791111001.0€ আখেরাতের জীবনে যে তাকে হাযির হতে হবে এই হিসাব করে সে জীবন যাপন করেনি বলে অপরকে কষ্ট দিয়েছে, এই কারণে তার আখেরাতের জীবন অন্ধকারময় হবে, আর এ জীবনের ব্যাপারেও স্পষ্ট কথা এই যে, সে কারো কাছ থেকেই কোনো প্রতিদান পাওয়ার যোগ্য নয়। এ সকল কারণ ও অবস্থাগুলোকে সামনে রেখে যদি চিন্তা করা হয় তাহলে যে কোনো লোক বুঝতে পারবে যে, পরকালের জীবনের প্রতি বিশ্বাস ও তার ভিত্তিতে গড়ে ওঠা ব্যবস্থাকেই সে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী নিজের যাবতীয় দায়িত্ব পালন করেছে, আর এ আখেরাত বিশ্বাস তার দুনিয়ার জীবনকে সুষমামভ্ডিত করেছে । এরশাদ হচ্ছে- আখেরাতের ওপর এই সাধারণ বিশ্বাসের পরবর্তী যে কাজ মানুষের সূক্ষ্ম অনুভূতিকে নাড়া দেয় তা হচ্ছে অতন্দ্র প্রহরীর মতো আল্লাহর যাবতীয় হুকুম পালন করার ব্যাপারে বান্দার সদা সতর্ক থাকা এবং অন্তরের মধ্যে এ জন্যে একটা তীব্র অনুভূতি জাগ্রত রাখা । অন্তরের অন্তস্থলের মধ্যে আল্লাহর এই ভয়কে জিইয়ে রাখা যে, যে কোনো সময় আল্লাহর আযাব তাকে পাকড়াও করতে পারে । আল্লাহর সহায়তার জন্যে তার কাছে মোনাজাত করা ও তার আযাব থেকে বাচার জন্যে তার কাছে আকুতি পেশ করাও এর অন্তর্ভুক্ত । এগুলো এমন গুণ যা তার মর্যাদাকে একধাপ উন্নীত করে। রসূলুল্লাহ (স.) ররর বাঃ জানেন যে, আল্লাহ তায়ালা তাকে সম্মানিত করেছেন । আন্নাহ তায়ালা তাকে পরিচালনা করছেন; এতোদসত্তেও তিনি আল্লাহর আযাবের ব্যাপারে সর্বদা সতর্ক ও শংকিত থাকতেন । দৃঢ়ভাবে তিনি বিশ্বাস করতেন যে, তার কাজ তীকে আল্লাহর আযাব থেকে বাচাতে পারবে না এবং তা তাকে জারাতেও পরেশ বরাডে পারবে মী।এরমার ভারাহ অনুর ও রহমতেই ভিনি'নাজাত জেতে পারেন এবং বেহেশত লাভ করতে পারেন। “একদিন তিনি সাহাবাদের বললেন, “ব্যক্তির কাজ তাকে কখনও জান্নাতে দাখেল করাবে না।' সাহাবারা বললেন, “আপনাকেও না ইয়া রসূলাল্লাহ? তিনি বললেন, 'না, আমাকেও না, আমাকেও আমার কাজ জান্নাতে দাখেল করাতে পারবে না, তবে আল্লাহর মেহেরবানীই আমার একমাত্র ভরসা, তিনি যদি দয়া করে আমাকে নাজাত দেন! (বোখারী ও মুমলিম)। এ সম্পর্কে আল্লাহর ঘোষণা হচ্ছে- “নিশ্চয়ই তাদের পরোয়ারদেগারের আযাব থেকে কেউই নিরাপদ নয়।” এ ঘোষণা মানুষকে এমন এক স্থায়ী অনুভূতি দান করে, যা সে এক মুহূর্তও বিস্থৃত হয় না। যখন মানুষ আযাবের কথা ভুলে যায় বা উদাসীন হয়ে যায় তখনই সে এমন কিছু কাজ করে বসে যা তাকে আযাবের হকদার বানিয়ে দেয় । আসলে আল্লাহ তায়ালা মানুষের শুধু এই সজাগ অবস্থা এবং এই সচেতনাটুকুই চান। তবুও যখন কোনো সময় দুর্বলতা তাকে পেয়ে বসে তখন আল্লাহর সুমহান রহমতই হয় তার একমাত্র ভরসা । তীর ক্ষমার ভান্ডার সর্বদা তার জন্যে উন্মুক্ত থাকে। তার তাওবার দরজা সর্বদা খোলা রয়েছে, কোনো বান্দার জন্যে কখনো তা বন্ধ হয় না।
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।