151791111001.0€ এই ঈমানের ব্যাপারটি মানুষ সম্পূর্ণভাবে তার অন্তরের গভীরে পোষণ করে, যার ভিত্তিতে তার কাছে জীবন পরিচালনার এক বিশেষ নিয়ম পদ্ধতি নির্ণিত হয়। জীবনকে মূল্যবান বানানোর জন্যে, জীবনের যাবতীয় কাজ ও ব্যবহারকে সুনির্দিষ্ট গতি দান করার জন্যে এটি একটি বড় পরিচালিকা শক্তি । এ শক্তি মানুষকে সাহস দেয়, নিভীকি বানায়, তাকে কর্মতৎপর করে এবং যে কোনো ঝুঁকি নিতে তাকে উদ্বুদ্ধ করে। যে অন্তরে ঈমান নেই সে অন্তর হয় দোদুল্যমান এবং পাখীর পাখনার মতো তা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে উড়ে বেড়ায়। তাই ঈমান-শূন্য হৃদয় সর্বদা দ্বিধা-দন্দু ও ভয়-ভীতির শিকার হয়। এসব অন্তরের প্রকৃতি হচ্ছে এই যে, যদি কোনো অকল্যাণ বা দুঃখ-কষ্ট তাকে স্পর্শ করে তাহলে সে অস্থির হয়ে যায়, আবার যখন সে সুখ-শান্তি সমৃদ্ধির অধিকারী হয় তখন তার মধ্যে সংকীর্ণতা ও কৃপণতা এমনভাবে বাসা বাধে যে সে ভুলেই যায় যে এগুলো পাওয়ার পেছনে তার নিজের ভূমিকা ছিলো একেবারেই গৌণ, আল্লাহর কুদরতই ছিলো এখানে মুখ্য । এ কারণেই বলা হয়, যার দিলে ঈমান স্থান করে নিয়েছে সে শান্তির নিশ্বীস ফেলতে পারে । নিশ্চন্ততায় তার মন ভরপুর থাকে, এ অবস্থায় অন্যদেরকেও সে তার সুখ-শাস্তির সাথে ভাগী বানিয়ে নিতে চায়, যেহেতু সে ভালোভাবে অনুভব করে যে এসব কিছুর মালিক একমাত্র আল্লাহ তায়ালা, সবই আল্লাহর দান, তারই মেহেরবাণীতে সে এগুলো লাভ করেছে। যে কোনো সময়ে তার এসব ভোগ্য বস্তুকে সংকুচিত করে দিয়ে তাকে পরীক্ষা করা হতে পারে । এ কথা সে জানে এবং বুঝে বলেই সে তার জন্যে সর্বদা প্রস্তুত থাকে। আবার প্রতিটি বিপদের পর অথবা তার পাশাপাশি বিপদমুক্তি ও স্বচ্ছলতা অবশ্যই আসবে- একথাও সে বিশ্বাস করে, তাই সে কোনো অবস্থাতেই অস্থির হয় না। যখন সুদিন আসে তখন কৃতজ্ঞচিত্তে সে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে এবং তার দেয়া 'রেযেক' (সুখ-সম্পদের জিনিস) থেকে নির্ধিধায় সে খরচ করে । আর আল্লাহর পথে যখন সে খরচ করে তখন সে এর বিনিময়ে দুনিয়া ও আখেরাতে প্রতিদান পাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে । আখেরাতে বদলা পাওয়ার পূর্বে দুনিয়ার প্রাপ্য হিসেবে সে মুখ্যত ঈমানী প্রেরণাই পেতে চায়, যার কারণে সে পরম শান্তি ও তৃপ্তির নিশ্বাস ফেলতে পারে এবং জীবনের দীর্ঘ কঠিন পথে সে তৃত্তি ও নিশ্চিন্ততার সাথে চলাফেরা করতে সক্ষম হয়। মোমেনদের প্রধান গুণই হচ্ছে তারা সর্বাবস্থায় অস্থিরতা মুক্ত থাকে, অথচ সাধারণভাব মানুষ বিপদে ধৈর্য হারিয়ে ফেলে । ঈমানদার ও বে-ঈমান ব্যক্তির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এই গুণটি একটি প্রধান গুণ, তাই বলা; হচ্ছে, “তবে সে সকল নামাযী ব্যক্তি ছাড়া যারা নামাযে সদা যত্ববান থাকে ।' শলামাষ কি ও কেন নামায হচ্ছে ইসলাম রূপী ঘরটির প্রধান স্তত্ত। ঈমানের লক্ষণ প্রকাশ করার মাধ্যম ছাড়াও নামায মোমেনের জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু নামায হচ্ছে আল্লাহর সাথে ঘনিষ্ট সম্পর্ক স্থাপনের প্রধান উপায় এবং নামাযের মাপকাঠি দিয়েই এই সম্পর্কের গভীরতা নির্ণয় করা হয়। যে আনুষ্ঠানিক এবাদাতের মাধ্যমে আল্লাহর প্রতুত্ব ও মানুষের দাসত্ প্রকাশ পায় তা হচ্ছে এই নায়ায। মিনির নি ভাটি হরি লারিবহতজোনাদাকা হয়েছে। বলা হয়েছে,
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।