Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ উন্নয়ন সাধনের চেষ্টা করা প্রয়োজন হয়ে পড়েছিলো । সম্পদের মোহব্বত এবং অর্থবৃদ্ধির লালসার ফলে স্বাভাবিকভাবেই অন্তরের সংকীর্ণতা বৃদ্ধি পায়। সম্পদের দিকে পরিপূর্ণভাবে ঝুঁকে পড়া এমন একটি অবস্থা, যা মানুষের গলায় মরণ ফাঁদের মতো ফাস পরিয়ে দেয়। তাই এর থেকে বেরিয়ে দিবা যা রহ রনান রায়ান রাহা রগিরিরে হরির একটা দীর্ঘ চিকিৎসা জরুরী | ভারে পি নিাকিলো নাউ রটা কিবলা বারতি আসবে তাও এখানে আলোজনা করা হলো। এবারে সে আযাবের ও পুরস্কারের অধিকারী শ্রেণী . দুটোর চিত্র আকা হচ্ছে। একদল ঈমানী জীবন যাপন করেছে এবং অপর দল বে-ইমানী জীবন কাটিয়েছে। এর ফলে মোমেনদের আচরণ এবং কাফেরদের আচরণ ও প্রকৃতিও আলাদা হয়ে গেছে। দেখুন আল্লাহর বাণী, “মানুষকে সৃষ্টি করাই হয়েছে ব্যস্তস্বভাবের সৃষ্টি রূপে; যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে অস্থীর হয়ে যায়, আবার যখন তাকে কোনো কল্যাণ দান করা হয় তখন সে অন্যকে কিছু দান করা থেকে বিরত হয়ে যায়। তবে এ অবস্থা থেকে তারা মুক্ত যারা সর্বক্ষণ নামাযে যত্নবান হয়, যারা প্রয়োজনীয় জীবন সামগ্রী থেকে বঞ্চিত অসহায় দরিদ্রদের সাহায্য করে, দান করে । যারা শেষ বিচারের দিনকে বিশ্বাস করে এবং যারা তাদের পরোয়ারদেগারের পক্ষ থেকে যে ভয়ানক আযাব আসবে তাকে মনে প্রাণে ভয় করে ।” নিশ্চয়ই তাদের প্রতিপালকের কাছে যে আযাব রয়েছে তা কোনো নিরাপদ জিনিস নয়, যারা নিজ নিজ লজ্ঞাস্থানের হেফাযতকারী, নিজেদের স্ত্রীদের ও অধীনস্থ দাসীদের বাদে- তাদের ব্যাপারে এটা কোনো নিন্দনীয় নয়। (১) আর যারা সকল প্রকারের সাক্ষ্য প্রদানের ব্যাপারে দৃঢ়তা অবলম্বনকারী ৷ সর্বোপরি নামা আদায় করার ব্যাপারে তারা সদা সতর্ক। এই সকল গুণাবলীর অধিকারী ব্যক্তিরাই আল্লাহর জান্নাতগুলোতে স্থান লাভে ধন্য হবে, সেখানে তারা থাকবে সম্মান ও মর্যাদার সাথে ।' মান স্পুনত মানুহেক সন ঈমান শূন্য মানুষের অবস্থা হচ্ছে এমন এক অদ্ভুত ধরনের, যার বর্ণনা কোরআন বিশদভাবে পেশ করেছে। কোরআনের বর্ণনা মতে সে এই সৃষ্টির মধ্যে সবার কাছে এক ভিন্ন জাতের সৃষ্টি হিসেবে গণ্য। কারণ যে প্রকৃত সত্য অন্য সব সৃষ্টি স্বীকার করছে- তা সে মানতে প্রস্তুত নয়। সে (১) দাসীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করার রীতি বহু শতাব্দী ধরে সমাজে চলে আসছিলো । পরবর্তী কালে ইসলামই সর্বপ্রথম মানুষের মর্যাদার উন্নয়ন সাধন করে । ইসলাম গ্রহণের পর “সকল মুসলমান ভাই ভাই" এই ঘোষণার ব্যপ্তির কারণে সমাজ থেকে ধীরে ধীরে এই কুপ্রথার অবসান ঘটেছে। এই দাস প্রথা চালু ছিলো দুইভাবে। এক. যুদ্ধবন্দী বিনিময় না হওয়া অবস্থায় তাদেরকে দাস বা দাসী হিসেবে বিজরী সেনাদের মধ্যে বিতরণ করা হতো । দুই. বাজারে গরু-ছাগলের মতো তাদের বিক্রি করা হতো । আদম ব্যবসায়ী ছিনতাইকারীরা স্বদেশ ও বিদেশ থেকে ধরে নিয়ে এদের বাজারে বাজারে বিক্রি করতো। আর এটা সম্ভব ছিলো এই জন্যে যে, তৎকালে বিশেষ করে আরব দেশে কোনো কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা বা সবার গ্রহণযোগ্য কোনো আইন কানুন চালু ছিলো না। ইসলাম ধীরে ধীরে এ অবস্থার উন্নয়ন করেছে। ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয় ও যুদ্ধবন্দীর ক্ষেত্রে বিনিময় প্রথা চালু করা হয়। “দাস-মুক্তিতে জাহান্নাম থেকে মুক্তি মিলে" এ ঘোষণায় স্বতঃস্কুর্তভাবে মানুষ দাস-দাসীদেরকে মুক্ত করতে উদ্বুদ্ধ হয়েছে এবং অবশেষে তাদেরকে নিজেদের মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই বানানোর প্রথাও সমাজে চালু হয়ে যায়। এইভাবে দেরীতে হলেও দাস প্রথা |. সমাজ থেকে বিদুরীত হয়ে যায়। বিস্তারিত আলোচনার জন্যে এই তাফসীরের (সুরা মুহাম্মাদ) ১৯ তম খন্ড দ্রষ্টব্য সম্পাদক

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।