151791111001.0€ থাকে। কিন্তু মানুষ তার ব্যবস্থাপনা ও পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত না জানা ও না বুঝার কারণে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। তার কোনো উদ্দেশ্য সফল হতে বিলম্ব হলে তার সাফল্য সম্পর্কে সে সন্দিহান হয়ে যায়। এর ফলে দাওয়াত দানকারীদের অন্তরের মধ্যেও কিছুটা পেরেশানী এসে পড়ে। এ কারণে তাদের মধ্যে প্রতিশ্রুত মনযিলে মকসুদে পৌছানোর আকাঙ্খা, আগ্রহ ও ব্যস্ততা দেখা যায়। এমনই পর্যায়ে এসে আন্মাহর পক্ষ থেকে তাদের জন্যে সান্তনার-বাণী দান করা হয় |. “অতএব, সুন্দর ভাবে সবর করো", নিজ লক্ষ্যে পৌছানোর সংগ্রামে অবিচল থাকো । এর মাধ্যমে রসূল (স.)-এর অন্তরকে এ কঠিন দুঃসময়ে শক্তি যোগানো হয়েছে, বিশেষ করে | যখন তিনি চরম বিরোধিতা ও উপেক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং তীর কথাগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেয়া হচ্ছিলো। সেই সময় আল্লাহ তায়ালা এই সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে, মানুষ যা ভাবে তা হয় না, হয় তাই যা আল্লাহ তায়ালা করতে চান এবং যে কর্মকান্ডের ভাল মন্দের ব্যাপারে তার মাপকাঠিগুলোই সঠিক. মানুষের সংকীর্ণ-দৃষ্টিসম্মত মাপকাঠি কম্মিনকালেও সঠিক নয় । এরশাদ হচ্ছে- “ওরা দেখছে সে দিনটিকে অনেক দূরে, আর আমি দেখছি সে দিনটিকে খুবই কাছে।' ককেক্ামভ্েল্ কিছু খভ্ড চিত্র তারপর আল্লাহ তায়ালা এ দিনটিকে বুঝার জন্যে বিশ্বের বিস্তীর্ণ ক্ষেত্রে বহু দৃশ্য ছড়িয়ে রেখেছেন, আর তা বুঝার জন্যে মানুষকে দিয়েছেন সুতীব্র এক অনুভূতি । এই দৃশ্যগুলো যেমন ভীতিপ্রদ, তেমনি সারা বিশ্বের বুকে এবং খোদ মানুষের অন্তরের মধ্যে সমানভাবে প্রকম্পন-সৃষ্টিকারী। এরশাদ হচ্ছে_ “যে দিন মহাকাশ বিগলিত তামার মতো হয়ে যাবে আর পাহাড় পর্বতগুলো ধুনা তুলার মতো হয়ে যাবে । | , “মুহল' বলতে বুঝায় খনির কর্দমাক্ত বা আবর্জনাযুক্ত গলিত লাভা । তেলের গড়ানিকেও “মুহল' বলে। আর “এহ্নুন' অর্থ পশম ধুনা। কোরআনের বিভিন্ন স্থানে যে সব বর্ণনা এসেছে তাতে বুঝা যায়, বিশ্বজোড়া মহাবিপর্যয় সার্বিকভাবে সেই দিনেই সংঘটিত হবে । সে সময় সারা জাহানব্যাপী একটা পরিবর্তন দেখা দেবে, সব কিছুর পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে । গ্রহ নক্ষত্রর একটার সাথে অন্যটার যে যোগাযোগ আজ বিদ্যমান রয়েছে সে সব কিছু থেমে যাবে । সে দিন যে পরিবর্তনগুলো সংঘটিত হবে সেগুলোর মধ্যে এটাও একটি যে, আকাশকে দেখা যাবে গলিত তামার মতো । এসব বর্ণনা প্রাকৃতিক বিজ্ঞানী ও জোতির্বিদৃদের জ্ঞান-গবেষণার জন্যে অত্যন্ত সহায়ক বিষয়। এ সকল বিজ্ঞানীদের মতে সেই মহা-প্রলয়ের দিন আকাশের মধ্যেকার গ্রহ নক্ষত্রগুলো তরল পদার্থে পরিণত হওয়ার পর বায়বীয় বা গ্যাসের আকার ধারণ করবে; অতপর আরও কয়েকটি বিবর্তনের মাধ্যমে প্রবাহমান তরল অবস্থায় পৌছে যাওয়ার পরই এটা সংঘটিত হবে । কেয়ামতের দিন সব কিছু জ্যোতিহীন হয়ে যাবে । যেমন পুনরায় বলা হয়েছে, 'আর যখন তারকারাজি জ্যোতিহীন হয়ে যাবে ।' এর পরে হয়তো সব কিছু ঠান্ডা হয়ে যাবে এবং সব কিছু পুনরায় বায়বীয় পদার্থের রূপ নেবে, আল্লাহ তায়ালাই ভালো জানেন। এ সব হচ্ছে সম্ভাবনা। তবে যারা বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত তাদের জন্যে এসব |. বর্ণনাকে সামনে রেখে যখন কিছু লিখতে শুরু করি এবং আশপাশের সকল কিছুর দিকে যখন সুক্ষ দৃষ্টি দিয়ে আমরা তাকাই তখন সত্যিই আমরা অবাক বিস্ময়ে অভীভূত হয়ে যাই। এখানে কোরআন অত্যন্ত চমৎকার ও প্রাণস্পর্ষী বর্ণনা পেশ করছে,
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।