151791111001.0€ আবার যখন আল্লাহর দিনগুলোর মধ্যকার একটি দিন পথ্গাশ হাজার বছরের সমান হবে বলে তারা জানতে পারছে সে সময় তারা সে দিনটিকে বা সেই দিনের আযাবকে আবার বহু দূরে দেখতে পাচ্ছে বলে মনে করছে, অথচ মহান আল্লাহ তায়ালা বলছেন সে ভয়ানক দিনটি খুব কাছে। সেই অবস্থাতেই আল্লাহ তায়ালা তার নবীকে উত্তমভাবে সবর করতে বলছেন। বলছেন ঠিক যখন_ তারা আযাবকে অস্বীকার ও উপেক্ষা করছে সেই মুহুর্তে । এরশাদ হচ্ছে_ দাওয়াতেল কাজে তৈর্ধত অপত্রিহার্খ “অতএব তুমি উত্তমভাবে সবর করো, ওরা সেই দিনকে দূরে দেখছে, কিন্তু আমি দেখছি তা খুব কাছে।' 'সবর করার আহবান এবং আল্লাহর দিকে রুজু করার জন্যে জনগনের মনোযোগ আকর্ষণ করা সকল দাওয়াতেরই মূলকথা । প্রত্যেক রসূলকেই এই একই নির্দেশ দেয়া হয়েছে। আর রসূলের অনুসারী প্রত্যেক মোমেনের জন্যেও সেই একই নির্দেশ রয়েছে। প্রতিটি কঠিন ও র্লান্তিকর অবস্থার মধ্যে এই সবরই হচ্ছে জরুরী জিনিস, যা মানবমন্ডলীকে রক্ষার জন্যেও প্রয়োজন। প্রসন্ন বনে সবর করতে পারলেই দূরবর্তী লক্ষ্যে উপনীত হওয়ার আশা করা যায় এবং আদিগন্ত পরিব্যাপ্ত সাফল্যের অধিকারী হওয়া সম্ভব হয়। দুশ্িন্তাহীন ধৈর্য! আর 'সবরে জামীল' অর্থাৎ সুন্দর সবর হচ্ছে নিশ্চিন্ততা-দানকারী সবর যার সাথে কোনো ক্রোধ, কোনো অস্থিরতা, কোনো সন্দেহ জড়িত থাকে না, এমন সবর যার পরিণতি সুন্দর ও নিশ্চিত, সবরকারী ব্যক্তি সত্য পথে টিকে থাকার সংকল্লে অবিচল এবং ধৈর্য অবলম্বনের শুভ পরিণতি সম্পর্কে নিশ্চিত, আল্লাহর নির্ধারিত ভাগ্য লিখনে সে সত্তুষ্ট । যে কোনো পরীক্ষার মধ্যেই যে আল্লাহ তায়ালা তার জন্যে কল্যাণ নিহিত রেখেছেন-তা সে গভীরভাবে অনুভব করে, একদিন সে তার কাছেই পৌছুবে। যা কিছু সুকীর্তি তার আছে এবং যা কিছু সে করছে সকল ব্যাপারেই তাকে হিসাব দিতে হবে বলে সে বিশ্বাস করে। এখানে “সবর'-এর এই গুনটি বিশেষ ভাবে ইসলামী দাওয়াতের কর্মীদের মধ্যে থাকা একান্ত প্রয়োজন। কেননা সবর করার দাওয়াত হচ্ছে জনগণের কাছে আল্লাহরই দাওয়াত, আর ইসলামের দাওয়াত বলতে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানানোই বুঝায় । এই দাওয়াতে তার নিজের কোনো স্বার্থ নেই এবং এই দাওয়াত দান করার মাধ্যমে তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য সফল হওয়ার সুযোগাও নেই । এর মাধ্যমে আল্লাহর পথে কাজ করা ব্যতীত অন্যকিছু সে আশাও করে না৷ একমাত্র আল্লাহর নির্দেশ সম্পর্কেই সে মানুষকে জানাতে থাকে । সুতরাং এই কাজ করতে গিয়ে সে যে সুন্দর ধৈর্য ও অবিচলতা প্রদর্শন করে, তা তার দাওয়াতী কাজের জন্যে অত্যন্ত উপযোগী এবং তার বিবেকের গভীরে এই সবর-এর প্রয়োজনীয়তা অনুভব করে । আল্লাহ তায়ালাই হচ্ছেন এই দাওয়াতের মূল মালিক । তার দিকেই মানুষকে ডাকা হয়। সত্যকে অস্বীকারকারী কাফেররা এই দাওয়াতের পথে প্রবল বাধা সৃষ্টি করে। আযাবের “আসলে আযাব যে আসবে" একথাটাকে তারা একটা মিথ্যা বলে মনে করে। যাবতীয় ঘটনা সংঘটিত হওয়ার বহু পূর্ব থেকেই সে সব বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কোন সময়ে সেগুলো ঘটবে সে সময়ও আগে থেকে ঠিক হয়ে আছে। গোটা বিশ্বের প্রয়োজনকে সামনে রেখে তার জ্ঞান ও সুকৌশলপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমেই সে ঘটনাগুলো ঘটতে
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।