Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ আখেরাতের আযাব সম্পর্কে কোরআন অত্যন্ত সহজ পদ্ধতিতে মানুষকে এমন কিছু কথা জানিয়েছে যা তৎকালীন আরববাসীরা সাধারণভাবেই গ্রহণ করতে পেরেছে, যদিও তারা যেভাবে জীবন যাপন করছিলো তাতে এ দাওয়াত তাদের কাছে ছিলো নতুন এবং অপরিচিত ।(১) তাফসীন্ এবার আমরা সূরাটির ওপর বিস্তারিত আলোচনা করতে চাই। “একজন প্রশ্নকারী সে আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলো, যা অবশ্যই আসবে। সে আযাব আসবে কাফেরদের ওপর, যা রোধ করার কেউ থাকবে না।' আরবের মোশরেকদের কাছে আখেরাত সংঘটিত হওয়ার ব্যাপারটি সঠিকভাবে অনুভব করানো আসলেই দুরূহ ব্যাপার ছিলো । কেউ কেউ এ সম্পর্কে চিন্তা করতো, এটাকে সম্পূর্ণ একটা নুতন কথা বলে মনে করে কেউ কেউ আশ্চর্য হয়ে এ সম্পর্কিত কথাবার্তা শুনতো, তারা প্রায়ই আখেরাত সম্পর্কিত কথাগুলোকে অস্বীকার করতো, তারা রসূল (স.)-কে বিভিন্নভাবে চাপ দিচ্ছিলো-ওয়াদা করা আযাবকে তাৎক্ষণিকভাবে নিয়ে আসার জন্যে । আবার কখনও প্রশ্ন করছিলো “কখন এটা সংগঠিত হবে? আবেল্লাত সম্পর্কিত শ্রহ্ব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রো.) থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলো সে ছিলো নাযার ইবনুল হারেস। একই বর্ণনাকারী থেকে আর একটি রেওয়ায়াত পাওয়া যায়, তাতে বলা হয়েছে, আল্লাহর আযাব সম্পর্কে সাধারণভাবেই কাফেররা প্রশ্ন করতো যে, কখন এটা সংঘটিত হবে! সূরাটির মধ্যে বলা হয়েছে যে এক ব্যক্তি আখেরাত সংঘটিত হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলো এবং দাবী করছিলো যে “সেই আযাবকে জলদী করে নিয়ে আসা হোক”, এর জবাবে বলা হয়েছে, আসবে সে আযাব নির্দিষ্ট সময়ে, যাকে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না । এর দ্বারা সেই ব্যস্ত স্বভাবের মানুষ নিজের জন্যে পরিষ্কারভাবে একটা ধ্বংশই ডেকে আনছিলো। এ আযাব হবে সাধারণভাবে কাফেরদের জন্যে । এর অন্তর্গত হবে তারাও যারা এই আযাবকে অস্বীকার করার মনোভাব নিয়ে আশ্চর্য হয়ে নানা প্রকার প্রশ্ন তুলতো। এ আযাব তো আল্মাহ তায়ালার পক্ষ থেকেই নাধিল হয়েছে যিনি সমুন্নত মর্ধাদার অধিকারী ।” সিঁড়ির মালিক বলতে আল্লাহর বড়ত্ব এবং উচু মর্যাদার কথা বুঝানো হয়েছে, যেমন অন্য একটি সুরায় বলা হয়েছে, “তিনি বিভিন্ন স্তরের মর্যাদাবৃদ্ধিকারী এবং আকাশের মালিক ।' এইভাবে সূরাটির সূচনাতে চূড়ান্ত কথার মাধ্যমে আযাবের বিষয়টি যে বাস্তব সত্য তার প্রমাণ হাযির করা হয়েছে এবং কে তার ভাগী হবে তাও স্পষ্ট করে জানানো হয়েছে । আরও বলা হচ্ছে, কার কাছ থেকে তা হঠাৎ করে এসে পড়বে এবং যার কাছ থেকে তা আসবে তীর মর্যাদা কত বড়। তার উচু মর্যাদার এটা একটা দিক যে তার ফয়সালা হবে খুব উচু এবং সে ফয়সালা আসবেই । সে ফয়সালাকে ফিরিয়ে দেয়ার বা বাতিল করে দেয়ার মতো ক্ষমতা কারোই থাকবে না। যাদের ওপর সেই আযাব আসবে এবার তাদের কথা বলা হচ্ছে, তারা হচ্ছে। সেই সব লোক যারা এ আযাবের ব্যাপারে খুবই ব্যস্ততা দেখাচ্ছে। (তারা বলছে কেন আসে না সে আযাব,

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।