151791111001.0€ থাকে । আল্লাহর অনুগত যারা, সকল যামানায় তাদের বৈশিষ্টগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যেসব গুণ থাকতে পারে এ সূরার মধ্যে সেগুলোও তুলে ধরা হয়েছে এবং আল্লাহর ভাষায় তা হচ্ছে, “তবে সে সকল মুসল্লী যারা নামাযে যত্ববান, তাদের সম্পদের মধ্যে সে সব লোকের হক্ রয়েছে যারা হাত পেতে কিছু চায় এবং যারা প্রয়োজনীয় মৌলিক বস্তুসমূহ থেকে বঞ্চিত। (সে সকল ব্যক্তিও সদগ্ডনের অধিকারী) যারা বিচার দিনের সত্যতা মেনে নেয় এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে আসা আযাবকে ভয় করে ।” সূরা “আল হাক্কা'-তে যে মূল বিষয়ের আলোচনা পাওয়া যায় তা হচ্ছে মানুষের আকীদা-বিশ্বাস, মূলত এর ভিত্তিতেই মানুষের সমস্ত কাজ পরিচালিত হয়। তারপর অন্য যে সব বিষয় এখানে আলোচিত হয়েছে তার মধ্যে আখেরাত অন্যতম । এ সূরায় আলোচ্য আরো কিছু বিষয় হচ্ছে সত্য অস্বীকারকারী এবং সত্যকে প্রত্যাখ্যানকারী ব্যক্তি সম্পর্কে । এরা আখেরাতে ধরা পড়ে যাবে এবং তাদের রেহাই পাওয়ার কোনো উপায়ই থাকবে না। অপরদিকে সুরা “মায়ারেজ'-এর মূল লক্ষ্য হচ্ছে আখেরাতের বাস্তবতা তুলে ধরা এবং সেখানে যে প্রতিফল ভোগ করতে হবে সে বিষয়ের প্রামাণ্য চিত্র অংকন করা । আসলে সূরাটির মূল বক্তব্যই হলো আখেরাত যে সংঘটিত হবেই,সকল প্রকার সম্ভাব্য যুক্তির মাধ্যমে তা চূড়ান্তভাবে প্রমাণ করা । অন্যান্য যতো কথাই এ সূরার মধ্যে বলা হয়েছে তার সরাসরি সম্পর্ক রয়েছে আখেরাতের সাথে অর্থাৎ আখেরাতকে কেন্দ্র করেই অপর সকল বিষয়ের অবতারণা । আলোচনার মধ্যে আখেরাত অস্বীকারকারীদের প্রতি আল্লাহর পাকড়াও এবং মানুষের তরফ থেকে তাদের ওপর নেমে আসা শাস্তির বর্ণনাও পেশ করা হয়েছে । অতপর এরশাদ হচ্ছে- “তার কাছে ফেরেশতারা এবং রূহ উঠে যায় এমন এক দিনে যেদিন পথ্গাশ হাজার বছরের সমান; অতএব সুন্দরভাবে সবর করো, সে (বিষয়)-কে তারা সুদূর পরাহত মনে করে আমি তো একথাগুলো আখেরাতের সাথে সংশ্লিষ্ট । ঈমানদার ও বে-ঈমান লোকদের দুঃখ ও সুখের জীবন যাপনের মধ্যে এই ধরনেরই পার্থক্য সর্বত্রই পরিলক্ষিত হয়। এই উভয় প্রকার লোকদেরকেই শেষ বিচারের দিনে নিজ নিজ কাজের বদলা পেতে হবে। সূরাটির আলোচ্য বিষয়গুলোর মধ্যে এটাও আলোচ্য বিষয় যে, কাফেররা চরম ধোকার মধ্যে রয়েছে, তারা এটা মনে করে খুবই আশাব্িত হয় যে, তারা সবাই সেনাতন ধর্মের ওপর থাকার কারণে) অবশ্যই নেয়ামতে ভরা জান্নাতে যাবে, যতোই তারা আন্রাহ তায়ালা সম্পর্কে অপমানজনক কথা বলুক বা পরকাল সম্পর্কে যতোই উদাসীন থাকুক না কেন। সূরার মূল আলোচ্য বিষয়ের সাথে কাফেরদের এই মিথ্যা আশার কথা পেশ করা এখানে একটি উন্মেখযোগ্য বিষয়। এই সূরা আখেরাতের অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়া থেকে বিরত থেকেছে, অথচ সে বিষয়ের অন্যান্য তথ্য জানার জন্যে পাঠকের হৃদয় মন ব্যাকুল হয়ে থাকে । . আর একটি বিষয়ও এ সুরার মধ্যে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে এবং এখানে দেখা যায় তা নতুন এক ভংগিতে ব্যাখ্যা করা হয়েছে, যা অন্য সূরাগুলো থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। সূরায়ে “আল হাক্কা” এবং এ সূরার বর্ণনায় ভংগির মধ্যে আরো কিছু পার্থক্য বিদ্যমান, যদিও আভ্যন্তরীন
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।