Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ আগুন এর শাস্তি সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে যে, তা পায়ের গিরা স্পর্শ করলে তার তাপে মাথার মগয পর্যন্ত টগবগ করে ফুটতে থাকবে । সে বর্ণনা দিতে গিয়ে কোরআনে পাক বলছে- 'সেদিন আকাশ বিগলিত তামার মতো হয়ে যাবে এবং পাহাড়-পর্বতগুলো সব হয়ে যাবে ধুনা তুলার মতো ।' সে সময় অন্তরংগ বন্ধু তার পরম বন্ধুকে কিছু জিজ্ঞাসা করবে না। অপরাধী ব্যক্তি সেই কঠিন দিনে নিজের ছেলেকে পর্য্ত বিসর্জন দিয়ে তার বিনিময়ে কঠিন আযাব থেকে বাচতে চাইবে । শুধু তাই নয়, নিজের জীবন-সংগিনী, ভাই, নিজের এমন আত্মীয় যার কাছে সে প্রয়োজনের সময়) আশ্রয় নিয়েছে এবং পৃথিবীর যতো মানুষ ও সম্পদ আছে সকলের বিনিময়ে হলেও নিজেকে সে শান্তি থেকে বাচাতে চাইবে । জাহান্নামের যে ছবি এখানে তুলে ধরা হয়েছে, তাতে মনে হয় তার নিজস্ব ও স্বতন্ত্র এক গতিশক্তি এবং এক অনুভূতি থাকবে । এ জাহান্নাম জীবন্ত কিছুর মতো জীবন্ত প্রাণীকে ভীতি প্রদর্শনে সক্ষম হবে । এরশাদ হচ্ছে- “জাহান্নামের সে ডগডগে আগুন গোটা দেহকে ঝলসে দেয়ার পর শরীরের চামড়া ও মাংসকে খসিয়ে দিতে থাকবে। সে ওই ব্যক্তিকে তার দিকে ডাকতে থাকবে যে সত্য থেকে দূরে সরে গিয়েছিলো এবং মুখ ফিরিয়ে চলে গিয়েছিলো! যে ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখতো এবং তাই নিয়েই সর্বদা মাথা ঘামাতো ও তাতেই মেতে থাকতো । আর যে আযাবের কথা এখানে বলা হচ্ছে তা অপরাধীদেরকে ঘিরে ফেলবে এবং অকল্পনীয়ভাবে একের পর এক তার ওপর বিপদসমূহ আসতে থাকবে । বলা হচ্ছে- “সেদিন তারা কবর থেকে এমন দ্রুতগতিতে বেরিয়ে আসবে যেন কোনো এক লক্ষ্যস্থলে পৌছানোর জন্যে তারা সবাই ছুটে চলেছে। তাদের চোখগুলো থাকবে ভীত সন্ত্রস্ত এবং হীনতা-দীনতা ও বে-ইযযতির গ্রানিতে তাদের গোটা সত্বা ঢাকা থাকবে, এ দিনের আগমন সম্পর্কেই তো তাদের কাছে ওয়াদা করা হচ্ছে।” এ দিনের দৃশ্য, বাস্তব ছবি ও প্রতিবিষ্বের যেসব কথা এই সূরাতে স্পষ্ট করে বলা হয়েছে তা সূরা “আল হাক্কা'-এর বর্ণনা থেকে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সূরা দুটিতে বর্ণনার ভিন্নতা থাকলেও বিষয়বস্তু মূলত একই। ' সুখে দুঃখে, সংকটে সচ্ছলতায় এবং ঈমানদার অবস্থায় বা ঈমানহীন অবস্থায় জীবন যাপন করতে গিয়ে একজন মানুষের মধ্যে যতো প্রকার অবস্থা দেখা দিতে পারে সূরায়ে “মায়ারেজ'-এ তার বিশদ বর্ণনা পেশ করা হয়েছে। সাধারণভাবে সকল মানুষের মধ্যে যে অভ্যাসটি একই রকম দেখা যায় তা হচ্ছে, “নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে ব্যস্ত চরিত্রের সৃষ্টি রূপে, যখন কোনো দুঃখ কষ্ট বা অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে পেরেশান হয়ে যায়, আবার যখন কল্যাণ ও শুভদিনের মুখ দেখে তখন কাউকে দান করার ব্যাপারে সে সংকীর্ণ-হৃদয় হয়ে. ওঠে, তবে সেই সকল নামাধী, যারা সদা সর্বদা নামাযে যত্নবান তাদের কথা আলাদা ।” তা মন মানসিকতা ও তাদের চলার প্রকাশ্য ও গোপন পথ সম্পর্কে এ সূরাটির মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। মানুষের মধ্যে ভাল ও মন্দ, আল্লাহর অনুগত ও না-ফরমান উভয় প্রকার লোকই বর্তমান

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।