151791711001.0€ | প্রতিহিংসায় ফেটে পড়তে চায়। এই বিরোধিতায় যারা সত্যের বিজয়কে গভীর উৎসাহের সাথে অবলোকন করতে থাকে, তাদের সামনে যখন কোরআনের পাঠক তার দিগবিজয়ী দাওয়াতকে তুলে ধরে এবং “একজন দায়ী ইলাল্লাহ' (সত্যের দিকে আহবানকারী) সকল কিছুর বিনিময়ে সত্যের এই সংগ্বামী পথ পরিক্রমায় সফলতা লাভ করে-যখন সত্যের মুঠো মুঠো আলোতে সে নিজে অবগাহন করতে তাকে তখন সমাজ জীবনের ব্যাধিসমূহ এমনিই ধীরে ধীরে অপসারিত হতে থাকে । এ সময় এই সত্য সন্ধিৎসু ব্যক্তি দেখতে পায় কেমন করে কোরআনে পাক সেই বিদ্রোহী ও কঠিন হৃদয় ব্যক্তিদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে চলেছে। সত্যের এই উদাত্ত আহ্বান পেশ করে জাহেলিয়াতের পর্দা উন্মোচনের প্রচেষ্টা চালানোর সাথে সাথে সূরাটি আখেরাতের বাস্তবতাকেও ফুটিয়ে তুলেছে। এই আখেরাত-কেন্দ্রিক জীবন গ্রহণ করতে গিয়ে দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রণা ও কঠিন পথ পরিক্রমের প্রয়োজন । পেশ করা হয়েছে। অবশ্য সেখানে আলোচনা এসেছে কিছুটা ভিন্নভাবে, সেখানে সম্পূর্ণ এক নতুন দিক ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সূরা “আল-হাক্কা'-তে আখেরাতের ভয়াল ও বিভীষিকাময় অবস্থার চিত্র আঁকা হয়েছে, কিন্তু এ সূরার আলোচনা এসেছে ভিন্ন পদ্ধতিতে । এখানে নতুন এক দৃষ্টিকোণ পেশ করা হয়েছে, নতুন চিত্র ও মর্মস্পর্শী কিছু নতুন অবস্থা এখানে তুলে ধরা হয়েছে। এরশাদ হচ্ছে, “যখন একটিবার মাত্র শিংগায় ফুঁক দেয়া হবে এবং পৃথিবী ও পাহাড় পর্বতও যখন একটিবার ভীষণভাবে দুলে উঠবে সেই দিনই কেয়ামত সংঘটিত হবে এবং তখন সে আকাশ ফেটে পড়বে । সেদিন সেই ভয়ানক অবস্থা সকল কিছুকে শক্তিহীন করে দেবে । এবং তোমার মালিকের আরশ-কে সেদিন আটজন (ফেরেশতা) তাদের মাথার ওপরে ধরে রাখবে ।” সে অবস্থার বর্ণনা মানুষের চেতনাসমূহকে ভীষণভাবে প্রকম্পিত ও অভীভূত করে। এরশাদ হচ্ছে, 'সেদিন তোমাদের সবাইকে হাযির করা হবে, কোনো আত্মগোপনকারীই সেদিন নিজেকে গোপন রাখতে পারবে না।' এভাবে সেই দিনের আযাবের দৃশ্যসমূহ মানুষের মনে এমন ভয় ভীতির সঞ্চার করবে যে এতে তাদের বাকশক্তি রূদ্ধ হয়ে যাবে । হুকুম হবে, “পাকড়াও করো ওকে, কষে বেঁধে ফেলো তাকে, তারপর ওকে জাহান্নামে ঢুকিয়ে দাও । অতপর সত্তর গজ দীর্ঘ শেকলে আবদ্ধ করে তাকে তাড়িয়ে নিয়ে যাও।' | “ এ বর্ণনায় শাস্তিগ্রাপ্ত এ ব্যক্তিদের চীৎকার হা-হুতাশ ও হাহাকারের দৃশ্য তুলে ধরা হয়েছে। তারা বলবে, ভাগ্য-লিখন মোটেই না জানতাম! হায়, আমি যদি (আজ জ্যান্ত মানুষ না হয়ে) মৃত হতাম! এ সূরার মধ্যে কেয়ামতের বিভীষিকার যে চিত্র তুলে ধরা হয়েছে তার মধ্যে সেখানে তাদের চেহারার কি ভয়ানক রূপ হবে তা দেখানো হয়েছে, কেমন সন্ত্স্তভাবে তারা হাটবে এবং তাদের চলার পথ কতো ভয়ংকর হবে৷ এ অবস্থা পৃথিবীর যে কোনো ভয়ংকর অবস্থা থেকে অনেক বেশী গুণে কঠিন হবে । আসলে সে ভয়ংকর অবস্থার কথা আমরা কল্পনাও করতে পারি না, অর্থাৎ যতো প্রকার ভীতিজনক অবস্থা মানুষ চিন্তা করতে পারে এটা তার থেকেও অনেক কঠিন। [না লাল াল্দা্জ___5557 বলাও সলকি | বিলাল ২১তম ১৬
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।