Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ ১ 9 এট পানি পা 2১ পটিশটি পা ভিলা 2৫ তা 9 5502921954 ৮০] (921 ্/১,2১582১62)1 45915. 8৪. তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও লাঞ্নায় তাদের সবকিছু থাকবে আচ্ছন্ন; (তখন তাদের বলা হবে) এ হচ্ছে সেই (মহা) দিবস, তোমাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিলো । ক্ষিপ্ত আলোচনা এ সুরাটি মন্কায় অবতীর্ণ সে সকল সুরার অন্যতম যা মানুষের অন্তরকে জাহেলিয়াতের গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে মুক্ত করার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। তবে আমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে, প্রাচীনকালের জাহেলিয়াত এবং আধুনিক কালের জাহেলিয়াতের মধ্যে পার্থক্য শুধুই বাহ্যিক, মৌলিকভাবে এতে কোনো পার্থক্য নেই, তাই আধুনিককালের যে কোনো জাহেলিয়াতের মোকাবেলায়ও এ সূরাটি সমভাবে ক্রিয়াশীল । অন্যকথায় বলতে গেলে অতীত থেকে বর্তমানকাল পর্যন্ত মানব-মনে যতো প্রকার সংকট ও সমস্যা এসে তাকে কঠিন অবস্থায় নিক্ষেপ করেছে এবং সমাজ জীবনের রন্ধে রন্ধে পুঞ্জিভূত যে সকল কুসংস্কার মানুষকে সরল সত্য পথ গ্রহণ থেকে বিরত রেখেছে, সবকয়টাই তৎকালীন মুসলমানদেরকে মোকাবেলা করতে হয়েছে। ইসলামের দাওয়াত পেশ করতে গিয়ে তাদেরকে এই সব ধরনের জটীলতারই সম্মুখীন হতে হয়েছিলো । যে অবধারিত সত্যটি এ সুরার আলোচ্য বিষয় তা হচ্ছে- আখেরাত অবশ্যই সংঘটিত হবে এবং সেখানে প্রত্যেক মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে, বিশেষ করে কাফেরদেরকে অবশ্যই আযাব পেতে হবে। কোরআনে করীমের বহু স্থানে এই আযাবের বিশদ বর্ণনা এসেছে। ঈমানের পথে দৃঢ়ভাবে টিকে থাকা এবং ঈমানের দাবী অনুসারে জীবনকে গড়ার জন্যে যে মযবুত ইচ্ছার প্রয়োজন তাকে এক রকম পাগলামীর সাথেই তুলনা করা যায়, কারণ জীবনলক্ষ্যে উপনীত হওয়ার জন্যে পাগলপ্রায় না হলে সে লক্ষ্য লাভ করা সম্ভব নয়। এ কাজে দুঃখ কষ্ট সহ্য করা, বাধা বিঘ্ন অতিক্রম করা ও অনেক রকমের ত্যাগ স্বীকারের দাবী জানায় । এ বাস্তব সত্যটি ঈমানে পরিপূর্ণ দিল এবং ঈমানশুন্য অন্তর উভয়ের জন্যে সমানভাবে প্রযোজ্য । যদিও লক্ষ্য তাদের সম্পূর্ণ ভিন্নমৃখী, কিন্তু উভয় শ্রেণীর মানুষই নিজ নিজ লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে দেওয়ানা না হয়ে সে লক্ষ্যে পৌছতে পারে না। চিন্তার ক্ষেত্রে, চলার পথে ও মর্যাদা লাভের আকাঙ্খায়, সর্বত্র তার এই একাগ্রতা একান্ত প্রয়োজন । কিন্তু আল্লাহর পথকে পরিহার করে যে ব্যক্তি দুনিয়ায় বড় হয়ে থাকার জন্যে তার সকল কাজ ও ব্যবহারকে পরিচালনা করবে তার জন্যে আল্লাহ তায়ালা হীনতা, অপমান এবং ঘৃণা নির্ধারিত করে রেখেছেন । এই দুই শ্রেণীর মানুষের মূল্যের পার্থক্য আল্লাহর কথা থেকে যেমন জানা যায় তেমনি প্রকাশ পায় মানুষের কথা থেকেও । সামাজিক মর্যাদার ক্ষেত্রেও তাদের এই পার্থক্য ধরা পড়ে । জাহেলিয়াতের সে জটীল গ্রন্থীগুলো খোলা এবং মানুষের মন-মানসিকতার দুর্ভেদ্য সংকট দূর করার জন্যে এ সূরাটির অবতারণা করা হয়েছে। এ ব্যাপারে কোরআনে কারীম যে প্রচেষ্টা

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।