Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ কোনব্আন লিয়ে ভিভ্িহীন সঘশক সুতরাং কোরআন মানব রচিত কবিতা বা জ্যোতিষীর বাণী কি-না এ জাতীয় সন্দেহ সংশয় একেবারেই বাজে ও ভিত্তিহীন। এমনকি কোরআন যখন পুরোপুরি নাধিল হয়নি, কেবল কতিপয় সুরা ও আয়াত মাত্র নাযিল হয়েছে, তখনো এ সন্দেহ ধোপে টেকেনি। তখনো এর ভেতরে আল্লাহর বাণীর বৈশিষ্ট্য ও তার অতুলনীয় উৎসের সাক্ষ্য প্রমাণ পুরোমাত্রায় বিদ্যমান ছিলো । কোরায়শ নেতারা নিজেরাও যখন চিন্তাভাবনা করতো, তখন এসব সন্দেহ সংশয়কে সময় সময় নিজেরাই খন্ডন করতো । কিন্তু স্বার্থপরতা মানুষকে অন্ধ ও বধির বানিয়ে দেয় । কোরআন নিজেই বলেছে যে, “যখন তারা কোরআনের হেদায়াত থেকে বঞ্চিত হয়, তখন বলে এ তো সেই প্রাচীন মিথ্যাচার । সীরাত গ্রন্থাবলীতে কোরায়শ নেতাদের এ ধরণের বেশ কিছু ঘটনা ও মতামত পাওয়া যায়। যাতে দেখা যায় যে, তারা নিজেরা এ জাতীয় সন্দেহ সংশয়কে ভুল আখ্যায়িত করতো । ওলীদ ইবনুল মুগীরা, নযর ইবনুল হারেস এবং উতবা ইবনে রবীয়া কোরায়শ বংশের এই তিন দিকপাল সম্পর্কে ইবনে ইসহাক থেকে তিনটি বর্ণনা পাওয়া যায়। ওলীদ ইবনুল মুগীরা সম্পর্কে তার বর্ণনা নিঙ্নরূপ, “হজ্জের মওসুম সমাগত হলে প্রবীণ কোরায়শ নেতা ওলীদ ইবনুল মুগীরার কাছে গোত্রের কিছু লোক সমবেত হলো। ওলীদ তাদেরকে বললো, হে কোরায়শের জনগণ! হজ্জের মওসুম এসে গেছে । এ সময় সমগ্র আরব থেকে বিভিন্ন তীর্থযাত্রী দল তোমাদের এখানে আসবে । তোমাদের এই স্বগোত্রীয় লোকটির (অর্থাৎ মোহাম্মদের) কথা নিশ্চয়ই তাদের কানে গেছে। কাজেই তার ব্যাপারে তোমরা একটা এক্যবদ্ধ কৌশল গ্রহণ করো । ভিন্ন ভিন্ন মতো অবলম্বন করো না, তাহলে তোমাদের একজনের মত আরেক জনের মতকে মিথ্যা প্রতিপন্ন করবে । | সবাই বললো, “আপনিই বলুন আমাদের কী করতে হবে। আমাদের সবার জন্যে একটা বক্তব্য স্থির করে দিন, সবাই সেটাই বলবো । ওলীদ বললো, 'বরং তোমরাই বলো, আমি শুনি ।” তখন তারা বললো, 'আমরা তো বলি মোহাম্মদ একজন জ্যোতিষী ।' ওলীদ বললো, “না, আন্মাহ্‌র কসম! সে জ্যোতিষী নয়। আমরা অনেক জ্যোতিষী দেখেছি। মোহাম্মদ তাদের মতো করে কথা বলে না। তার কথায় সে ধরণের ছন্দও নেই, হেয়ালীও নেই ।" তারা বললো, “তাকে পাগল বলা যেতে পারে । ওলীদ বললো, “সে পাগলও নয়। পাগলার্মি আমরা দেখেছি এবং তা চিনি। পাগলের মতো শ্বাসবদ্ধতা, বেহুশ হয়ে যাওয়া এবং মানসিক অস্থিরতা ও বিভ্রান্তি এ রকম কিছু তো মোহাম্মদের ভেতরে নেই।" তারা বললো, “তাহলে তাকে আমরা কবি বলি।” ওলীদ বললো, “না, সে কবিও নয়। আমরা সব ধরণের কবিতা দেখেছি। মোহাম্মদ যা বলে, তার সাথে কবিতার কোনো মিল নেই।' তারা বললো, “তাহলে আমরা তাকে জাদুকর বলবো । ওলীদ বললো, “না সে জাদুকরও নয়। আমরা জাদুকরও দেখেছি, জা গিরে দেয়া ও গিরে খোলা মোহাম্মদের কালামে নেই ।” তখন সবাই বললো, 'তাহলে আপনি কী বলেনঃ

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।