151791111001.0€ আশপাশে যে বিশাল শূন্যতা রয়েছে, তা থেকে মানুষ যদি সঠিক পথের সন্ধান পেতে চায় তবে তার বিবেক স্বেচ্ছায় সে পথের সন্ধান দিয়ে থাকে । আমাদের আশপাশে যে বিবেকগুলো সক্রিয় রয়েছে, তার সাথে সংযোগ স্থাপনের একটা মাধ্যম হলো নামায । নামায আমাদেরকে সেই আদি বিবেকের সাথেও সংযুক্ত করতে সক্ষম, যা সকল সৃষ্টির ওপর নিরংকুশভাবে কৃর্ততৃশীল, চাই তা দৃশ্যমান হোক কিংবা অদৃশ্য হোক।$) ধমীয়ি চেতনা যখন আধ্যাত্মিক তৎপরতায় নিয়োজিত শক্তি সমূহের সাথে মিলিত হয় তখন তা মানুষের জীবনে গুরুত্পূর্ণ ভূমিকা ও অবদান রাখে । কেননা তা আমাদেরকে আধ্যাত্মিক জগতের গোপন স্থানগুলোর সাথে সংযুক্ত করে দেয় ।” অধ্যাপক কুরী ও মাদাম কুরীর ঘনিষ্ঠ সহযোগী আর একজন চিকিৎসাবিজ্ঞানী ডঃ দিনতে লিখেছেন, “অনেক সদুদ্দেশ্যপ্রনোদিত প্রতিভাবান লোকই ভাবেন যে, তারা আল্লাহর ওপর ঈমান আনতে সক্ষম নন, কেননা তাঁরা আল্লাহকে কল্পনা করতে পারেন না। তা সত্তেও একজন সৎ ও বিদ্যোৎসাহী মানুষের জন্যে আল্লাহর কল্পনা করা জরুরী নয়। অবশ্য অতটুকু কল্পনা আল্লাহ তায়ালা সম্পর্কে করা যায় যতটুকু একজন বিজ্ঞানী বিদ্যুৎ সম্পর্কে অনিবার্ধভাবেই করে থাকে । উভয় ক্ষেত্রেই কল্পনা ত্রুটিপূর্ণ ও বাতিল । কেননা বিদ্যুৎ স্বীয় বস্তুগত অস্তিত্র ক্ষেত্রে অকল্পনীয় । কিন্তু স্বীয় লক্ষণ ও প্রভাবের দিক দিয়ে বিদ্যুৎ কাঠের টুকরোর চেয়েও বাস্তব ও স্পষ্ট ।' স্কটল্যান্ডের খ্যাতনামা পদার্থ বিজ্ঞানী স্যার আরথার থমসন বলেন, “আমরা এমন এক যুগে বসবাস করছি যখন শক্ত মাটিও স্ষটিকের মতো স্বচ্ছ হয়ে গেছে । আর তা তার বস্তুগত সত্তা হারিয়ে ফেলেছে। বস্তুগত ব্যাখ্যা বিশ্লেষণে অতি মাত্রায় বাড়াবাড়ি করার কারণে সততা ও পুণ্যকর্মে এ যুগের অবদান খুবই কম ।” একই বিজ্ঞানী 'ধর্ম ও বিজ্ঞান” নামক গ্রন্থে বলেন, ধর্মীয় যুক্তিবাদীদের আজ এ নিয়ে আক্ষেপ করা উচিত নয় যে, প্রকৃতি বিজ্ঞানীরা প্রকৃতির গন্ডী থেকে বেরিয়ে প্রকৃতির শ্রষ্টা ও বিধাতার দিকে মনোনিবেশ করছে না। কারণ এটা তার দৃষ্টিকোণ নয়। বিজ্ঞানীরা যখন প্রকৃতি বিজ্ঞানের সিদ্ধান্ত থেকে সূত্র বিশ্লেষণের মাধ্যমে অতি প্রাকৃতিক জগতের দিকে ধাবিত হবেন, তখন সূত্রের চেয়ে সিদ্ধান্ত অনেক বড় হবে। তবে আপাতত আমরা এ জন্যে গর্বিত যে, প্রকৃতি বিজ্ঞানীরা ধর্মীয় বিশ্বাস ও চিন্তাধারাকে বৈজ্ঞানিক পরিবেশে টিকে থাকার সুযোগ এনে দিয়েছেন, যা আমাদের বাপ-দাদাদের আমলে মোটেই সহজ ছিলো না।” “মানুষ ও তার জগত' নামক অভিনব গ্রন্থে বিশিষ্ট বিজ্ঞানী মি লিংতেন ডেভিস এই ভ্রান্ত মত ব্যক্ত করেছেন যে, আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করা প্রকৃতি বিজ্ঞানীদের কাজ নয়। কিন্তু আমাদের সুচিন্তিত অভিমত এই যে, বিজ্ঞানের সবচেয়ে বড় কৃতিত্ হলো, সে মানুষকে আল্লাহ তায়ালা সম্পর্কে অপেক্ষাকৃত উদার ও জদ্রজনোচিত মনোভাব গড়ে তুলেছে। এমনকি আমাদের এ কথা বলাও অত্যুক্তি হবে না যে, বিজ্ঞান মানুষের জন্যে নতুন আকাশ ও নতুন পৃথিবী সৃষ্টি করেছে এবং সেখান থেকে তাকে বিকশিত করে তাকে তার বুদ্ধিবৃত্তিক সাধনার শেষ সীমায় পৌছে দিয়েছে। এ জন্যে আমরা দেখতে পাই যে, অনেক সময় সে শুধু বুদ্ধিবৃত্তির সীমান্ত অতিক্রম করেই শান্তির নাগাল পেয়ে থাকে । আর এই সীমান্ত পেরিয়ে যে নতুন জায়গায় সে পা রখে তা হলো আল্লাহর প্রতি বিশ্বাস ।" (১) আববাস মাহমুদ আল আক্কাদ রচিত “বিংশ শতাব্দীর চিন্তাবিদদের আকীদা বিশ্বাস" দ্রষ্টব্য
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।