Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ বুঝি না, তবু তা বাস্তবে বিরাজমান । এতে তার মনের সংকীর্ণতা দুর হয়, নিজের চোখ, কান ও পঞ্চ ইন্দ্রিয়ের দাসতৃ থেকে সে মুক্তি পায়। তার চিন্তা জগতের ব্যপ্তি বাড়ে । সে উপলব্ধি করে যে, শুধুমাত্র খেলাফতের দায়িত্ব পালনের জন্যে যতটুকু দরকার, মহাবিশ্বের ততটুকুই আমার নাগালে । নচেৎ আল্লাহর রাজ্য এর চেয়ে অনেক বড়। যারা নিজেকে নিজের দৃষ্টি ও উপলব্ধির সীমার মধ্যে আবদ্ধ করে ফেলে এবং এর বাইরের কিছু বিশ্বাস করতে চায় না, তারা পঞ্চ ইন্দ্রিয়ের আওতাধীন বস্তুজগতের বন্দী । এই বাহ্যিক জগতের অলিগলির মধ্যে তারা ঘেরাও হয়ে আছে। অথচ পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যে জগত রয়েছে, তা জড় জগতের চেয়ে অনেক বড় ও মহান। মানবেতিহাসের বিভিন্ন যুগে বিভিন্ন মানব গোষ্ঠি পঞ্চ ইন্দ্রিয়ের গোলামী মেনে নিয়ে নিছক বর্তমান ও দৃশ্যমান জগতের চৌহদ্দীতে নিজেকে আবদ্ধ করে ফেলে এবং নিজের চারপাশে আলো ও জ্ঞানের জানালা বন্ধ করে দেয় । ফলে তারা মহা সত্যের নাগাল পায় না। মূলত মহাসত্যের নাগাল শুধু ঈমান ও চেতনার পথ ধরেই পাওয়া যায়। নিজেদের জন্যে এই পথ বন্ধ করার পর তারা অন্যদের জন্যেও তা বন্ধ করে দিতে চায়। এ কাজ তারা কখনো নিরেট জাহেলিয়াতের নামে করে, আবার কখনো করে বিজ্ঞান ও ধর্ম নিরপেক্ষতার নামে । আসলে এগুলোও এক একটা বড় বড় কারাগার এবং দুরন্ত একগুয়েমি ও হীনতার বদ্ধ খাঁচা । এগুলো জ্ঞান ও আলোর উৎস থেকে বিছিন্নতার আরেক রূপ । বিজ্ঞান বিগত দুশো শতাব্দীতে নিজেকে লৌহ কপাটের আড়ালে আটকে রেখেছিলো । কিন্তু এখন তা থেকে নিজেকে কিছুটা মুক্ত করে নিচ্ছে নিজেরই অভিজ্ঞতার পথ ধরে। তারপর মুক্ত আলোর সাথে সংযোগ স্থাপন করেছে। ইতিপূর্বে ইউরোপে চরম স্বেচ্ছাচারী ধর্মযাজক শ্রেণী বিজ্ঞানকে খাঁচায় আবদ্ধ করেছিলো ।(€১) এখন সে তা থেকে শুধু মুক্তই হয়নি বরং নিজের চৌহদ্দিও চিনে নিয়েছে। সে এ অভিজ্ঞতাও অর্জন করেছে যে, তার সীমিত সাজ-সরঞ্জাম ও বিশ্বজগতে ও তার নিজ সততায় বিরাজমান বাস্তবতাই তাকে অসীমের দিকে পথ নির্দেশ করে। তারপর এই বিজ্ঞানই আজ ঈমানের দিকে আহবান জানাচ্ছে ।€২) এটা একটা আনন্দদায়ক পরিবর্তন, যা মানুষের চিন্তার রাজ্যে আলোড়ন তুলেছে। তাই এখন মানুষ এই সব লৌহকপাট যুক্ত কারাগার থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা শুরু করে দিয়েছে। ১৯১২ সালে নোবেল পুরস্কার বিজয়ী ও দ্বিতীয় মহাযুদ্ধকালীন ফ্রান্সের মানবতত্ত্‌ ইনষ্টিটিউটের পরিচালক বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী আলোক্সিস কারিল বলেন, “সমগ্র প্রাকৃতিক জগত জুড়ে আমাদের বিবেক বুদ্ধি ছাড়া আরো বহু বিবেক বুদ্ধি তৎপর রয়েছে। মানুষের (১ ইউরোপে শিল্প বিপ্লবের আগে খৃষ্টান ধর্মযাজকরা যেভাবে বৈজ্ঞানিক গবেষণার বিরোধীতা করেছে সে ইতিহাস আমাদের কারোই অজানা নয় । বিজ্ঞানী গ্যালিলিও যখন আজ থেকে ৪শ বছর আগে বলেছিলেন যে, সূর্য নয় পৃ- থিবীই তার চারদিকে ঘোরে, তখন এই খৃস্টান ধর্মযাজকরাই তাকে গরম তেলের কড়াইতে পুড়িয়ে মেরেছে। তাদের মতে খৃন্টপূর্ব ২ শতাব্দীর মিশরীয় ভৌগলিক টলেমীর-পৃথিবীটা একটা সমতল ভূখন্ডের ন্যায়-এই থিউরী হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ । গত বছর থৃন্টানদের পোপ ভ্যাটিকানের এক বিশ্ব সম্মেলনে গ্যালিলিওর প্রতি খৃষ্টান পুরোহিতদের ব্যবহারের জন্যে ক্ষমা প্রার্থনা করে যে বক্তব্য রেখেছেন তাতে বিষয়টি আমাদের সামনে আরো পরিষ্কার হয়ে উঠেছে । আরো বিস্তারিত জানার জন্যে মোহাম্মদ কুতুব রচিত “ইসলাম বনাম বস্তুবাদী সভ্যতা" পুস্তকটি দ্রষ্টব্য ।-সম্পাদক (২) নিউইয়র্কস্থ বিজ্ঞান একাডেমীর চেয়ারম্যান ক্রেসি মরিসন রচিত ও মহাশূন্য বিজ্ঞানী মাহমূদ সালেহ অনুদিত গ্রন্থ “বিজ্ঞান ঈমানের দিকে আহবান জানায়" দেখুন ।

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।