Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ এ ধরনের স্বৈরাচারী যালেম শাসক মাঝে মাঝেই তো পৃথিবীর দেশে দেশে আবির্ভূত হয়। যে আল্লাহ তায়ালা খাদ্য বিতরণের উৎসাহ না দেয়াকে এতো বড় অপরাধ গন্য করেছেন যে, এ জন্যে জাহান্নাম নির্ধারিত করেছেন, তিনি এ সব নরাধমের জন্যে কি শাস্তি নির্ধারণ করতে পারেন তাও ভাবা দরকার । ওপর নির্যাতনে পরিপূর্ণ, সেই নিষ্ঠুর নির্যাতন কমিয়ে আনার জন্যে যালেম ও শোষক স্বৈরাচারীদের এই শোচনীয় পরিণতির দৃশ্য তুলে ধরার প্রয়োজন ছিলো। এ ধরণের পরিবেশ বিভিন্ন যুগের জাহেলিয়াত নিয়ন্ত্রিত সমাজে বারবার দেখা দিয়ে থাকে । কোরআন এ ধরণের সকল যুগের সকল সমাজকেই সম্বোধন করে এবং এর সমাধানের পথ প্রদর্শন করে । যখন যে সমাজের মানুষ যে ধরণের ভাষায় প্রভাবিত হতে পারে, তখন তাদের সাথে সে ধরণের প্রয়োগ করে । আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন। এখানে দেশে দেশে এমন সব নিষ্ঠুর ও নির্মম অপরাধপ্রবণ মানুষের দৃষ্টিগোচর হয়, যারা এ ধরণের অগ্নিক্ষরা হুমকি ও হুংকারের ভাষা ছাড়া আর কোনো কিছুতেই কর্ণপাত করে না। উন্লেখিত হুমকি ও হুশিয়ারী এবং ভীতিপ্রদ দৃশ্যাবলীর প্রেক্ষাপটে এবার আল্লাহ তায়ালা তার মাধ্যমে পাঠানো বাণীর সত্যতা পুণর্ব্যক্ত করছেন, যাকে মক্কার কাফেররা সংশয়, বিদ্রুপ ও প্রত্যাখ্যানের দৃষ্টিতে দেখেছিলো। আল্লাহ তায়ালা বলেন, “তোমরা যা দেখতে পাও এবং যা দেখতে পাওনা উভয় প্রকারের জিনিসের শপথ করে বলছি যে, এ বাণী একজন সম্মানিত রসূলের মুখ উচ্চারিত বাণী-কোনো কবির উক্তি নয়। তোমরা আসলে কদাচিতই ঈমান এনে থাকো। এটা কোনো জ্যোতিষীর কথাও নয়। তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো । এটা আসলে বিশ্ব প্রভুর পক্ষ থেকে নাযিল করা শিক্ষা।' ইসলাম যে সত্য, তার শিক্ষা যে সত্য ও নির্ভুল, তার আকীদা বিশ্বাস ও কর্মের শিক্ষা যে অত্যন্ত যুক্তিসংগত, সে কথা কোনো শপথের অপেক্ষা রাখে না । এ বাণী যে কোনো কবি, কোনো জ্যোতিষী কিংবা কোনো মনগড়া মিথ্যা অলীক কাহিনী রচনাকারীর মুখ থেকে বের হয়নি বরং একজন নিরক্ষর ও পরম সত্যবাদী মানুষের মুখ দিয়ে বেরিয়েছে, তা তৎকালীন আরবরাও খুব ভালো করে জানতো । তা সত্তেও এভাবে কসম খাওয়ার তাৎপর্য এই যে, যে বিশ্বজগতকে তোমরা দেখতে পাচ্ছ, তা যত প্রকাশ্যই হোক না কেন, যে জগত তোমরা দেখতে পাচ্ছ না, তা আরো বড় আরো বিশাল। মহাবিশ্বের অতি ক্ষুদ্র অংশই মানুষ দেখতে পায়। মহাবিশ্বের যে অংশে আল্লাহ তায়ালা তাকে প্রতিনিধিত্ব দান করেছেন, শুধু সেইটুকু নিয়েই তার বিবরণ । এ ছাড়া যে মহাবিশ্ব তার দৃষ্টির বাইরে, তা যে কত রড় তা সে ভাবতেও পারে না। এই পৃথিবী তার সামনে একটি ধুলিকণার চেয়ে বড় কিছু নয়। আল্লাহর বিশাল মহাবিশ্বের মোকাবেলায় তাকে অনুভব করাই দু্কর। এই বিশাল মহাবিশ্বের যেটুকু দেখা বা উপলব্ধি করা মানুষের নাগালের ভেতরে আছে, বায রজত নি আল ০কারত্সান ও মহাবিষ্ধ, বন্তুত, “তোমরা যা দেখতে পাও'এবং যা দেখতে পাওনা তার শপথ" এ কথাটা প্রমাণ করে৷ যে, মহাবিশ্বের যে অংশ মানুষ দেখতে পায় তার বাইরেও বহু গোপন জগত রয়েছে। এ উক্তি « মানুষের মনে প্রশস্ততা ও উদারতা জন্মায় । সে বুঝতে পারে যে, আমি অনেক কিছু দেখি না ও

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।