Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

15191111001. 5 ভাকলীন ্ষী হিলািল_ারআন_-7 সবাই এই ক্ষুদ্র অনুতপ্ত প্রাণীটির দিকে ধেয়ে আসবে । এরপর যখন শেকল পরানোর নির্দেশ আসবে, তখন তাদের যে কেউ সে নির্দেশ বাস্তবায়িত করবে, তারপর জাহান্নামে নিক্ষেপের নির্দেশ দেয়া হলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । তারপর তাকে আগুনে কিভাবে দগ্ধ করা হবে তার শব্দ আমরা শুনতে পাবো। তারপর তাকে ৭০ হাত লম্বা শেকলে বাধতে বলা হবে । যদিও তাকে বাধার জন্যে এক হাত শেকলই যথেষ্ট । তথাপি সম্ভবত আযাবের ভয়াবহতা ও দীর্ঘস্থায়িত্‌ বুঝাতে ৭০ হাতের কথা বলা হয়েছে। ব্যাপারটা যখন এ পর্যন্ত পৌছবে তখন এ শাস্তির কারণ সমবেত জনতার সামনে ঘোষণা করা হবে এই বলে যে, “নিশ্চয়ই এই লোক আল্লাহর ওপর ঈমান রাখতো না এবং মিসকীনকে খাবার দিতে উৎসাহিত করতো.না ৷” অর্থাৎ এই হতভাগার হৃদয়ে আল্লাহর প্রতি ঈমানও ছিলো না, তার বান্দাদের প্রতি দয়াও ছিলো না। তাই এমন হৃদয় দোযখের আগুন ও শাস্তিরই যোগ্য । আল্লাহ্‌র প্রতি ঈমান থেকে বঞ্চিত হৃদয় তো একটা বিরাণ ও বিধ্বস্ত হৃদয়, হেদায়াতের জ্যোতি থেকে তা বঞ্চিত হৃদয় । প্রকৃতপক্ষে এ ধরণের মানুষ জগতের একটি বিকৃত সৃষ্টি। সে যে কোনো প্রাণী এমনকি জড় পদার্থের চেয়েও অধম। কেননা বিশ্ব নিখিলের সব কিছুই আল্লাহকে মানে, তার গুণ বর্ণনা করে এবং নিজের অষ্টার সাথে সম্পর্ক বজায় রাখে । শুধু মানুষগ্ুলোই হচ্ছে এর ব্যাতিক্রম । তা ছাড়া তার হৃদয়ে দয়ামায়াও থাকে না । দুর্গত ও দরিদ্র মানুষ দয়া দাক্ষিণ্যের সবচেয়ে বেশী মুখাপেক্ষী । কিন্তু কাফেরের মনে দরিদ্র মানুষের প্রতি সহায়তার প্রেরণা জাগে না। সে নিজে খাওয়ানো তো দূরের কথা, দরিদ্র মানুষকে খাওয়াতে কাউকে উৎসাহও দেয়না বা অনুরোধ করে না। এ থেকে বুঝা যায় যে, দরিদ্র মানুষের সাহায্য করা ও অভাব মেটানো মোমেনদের একটা সামষ্টিক দায়িত্ব । এ দায়িত্ব তার ঈমানী দায়িত্বের অন্তর্তক্ত। কোরআন ও হাদীসে এ দায়িত্ব তার ওপর অর্পন করা হয়েছে এবং দীড়িপাল্লায় তার এ দায়িতৃ পালনের সাফল্য ও ব্যর্থতা পরিমাণ করা হবে। পরের আয়াতে বলা হয়েছে, 'এখানে আজ (কেয়ামতের দিন) তার কোনো বন্ধু নেই, “গিসলীন” ছাড়া তার কোনো খাবার নেই, আর তা পাখীরা ছাড়া অন্য কেউই খাবে না। এ আয়াত কয়টার মাধ্যমে হতভাগা কাফেরের পরিণাম সম্পর্কে চুড়ান্ত আল্লাহর সিদ্ধান্ত ঘোষিত হয়েছে । ঈমান না এনে সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছে, দরিদ্র মানুষের, সাহায্য না করে সে সমাজছ্যুতও হয়েছে । কাজেই এখানেও সে বন্ধুহীন ও সম্পর্কহীন থাকবে । তা ছাড়া খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ থেকেও সে বঞ্চিত থাকবে । 'গিসলীন' ছাড়া তার জন্যে কোনো খাদ্য থাকবে না। 'গিসলীন' হলো জাহান্নামবাসীর দেহের যাবতীয় নোংরা নিযসি, যথা পুজ, কফ, থুথু ইত্যাদি । এসব জিনিস তার দয়া মমতাহীন নিষ্ঠুর হদয়ের সাথে মানানসই । এ সব জিনিসই পাপীদের খাদ্য । আর সে তো তাদেরই ঘনিষ্ঠ সহচর ৷ এ হচ্ছে সেই ব্যক্তি, যাকে আল্লাহ তায়ালা বেড়ি ও ৭০ হাত লম্বা শেকল পরানো এবং জাহান্নামের কঠিনতর আযাবের স্তরে নিক্ষেপের যোগ্য বিবেচনা করেছেন। কেননা সে মেসকীনদের খাদ্য দিতে উৎসাহ ও প্রেরণা জোগাতো না। ভেবে দেখা উচিত তাহলে যারা মেসকীনদেরকে খাদ্য থেকে বঞ্চিত করে, অনাহারে ধুকিয়ে ধুকিয়ে মারে, যারা চরম স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে দরিদ্র ও আর্ত মানুষের সাহায্যকারীদের গতিরোধ করে, যাতে তাদের কাছে খাদ্য ও বস্ত্র না পৌছুতে পারে, তাদের কি পরিণাম হতে পারে? 77 নদ হল বিলাত্ব ৯১তম ১৪

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।