Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ নেয়ামতের উচু মানই ব্যক্ত হয়েছে তা নয়, বরং তাদের উচ্চ সম্মান ও মর্যাদাও প্রকাশ পেয়েছে। তবে যারা প্রাথমিক যুগে কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর সাথে ঘনিষ্ট সখ্যতা গড়ে তুলেছে, তারা এ সব নেয়ামতের চেয়েও মুল্যবান যে জিনিসটি পাবে তা হলো আল্লাহর নৈকট্য ও ঘনিষ্ট সাঘিধ্য । এটাই মহাসত্য যে, আন্মাহর নৈকট্যই যুগে যুগে মানুষের বহু সমস্যার সমাধান করে দিয়ে থাকে, আর নেয়ামত তো হাজারো রকমের হয়ে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেয়া হবে, সে তো বুঝতেই পারবে যে, তার খারাপ কাজগুলোর কঠোর হিসাব নেয়া হবে এবং তার আযাব থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সে সেই বিশাল জনতার ভিড়ে হতাশা ও অনুতাপের গ্লানি নিয়ে বলতে থাকবে "হায়! আমার আমলনামা একেবারে না দিলেই ভালো হতো এবং আমার হিসাব যদি আদৌ না জানতাম তাহলেই ভালো হতো। হায়! আফসোস! প্রথম মৃত্যুই যদি আমার জন্যে চূড়ান্ত হতো! আবার যদি জীবিত না হতে হতো! তাহলে কতই না ভাল হতো । আমার ধনসম্পদ কোনো কাজে লাগলো না । আমার প্রভাব প্রতিপত্তি সবই বিফলে গেলো! এটা হবে একটা দীর্ঘ একটানা বিবৃতি। দীর্ঘ হতাশার হা হুতাশ। চরম অসহায়ত্ের চিত্র ফুটে ওঠেছে এর মধ্য দিয়ে। পবিত্র কোরআনের বর্ণনা ধারায় এ অবস্থাটাকে দীর্ঘস্থায়ী বলে চিত্রিত করা হয়েছে । মনে হয় যেন এর কোনো শেষ নেই। এ হতাশা ও আক্ষেপ যেন অনন্তকাল ধরে চলবে । কোরআনের এ এক চমকপ্রদ বর্ণনাভংগী যে, কোনো বিষয়কে সংক্ষেপে বর্ণনা করে আবার কোনোটার দীর্ঘ বিবরণ দেয় । এটা নির্ভর করে মানুষের মনে সে কি ধরনের ভাব বদ্ধমূল করতে চায় তার ওপর । এখানে সে সেই অনুতাপপূর্ণ দৃশ্যের মধ্য থেকে তার আক্ষেপ ও অনুশোচনার অবস্থাটাই শ্রোতার মনে বদ্ধমূল করতে চায়। | তাই সে এটার একটু দীর্ঘ বর্ণনা দিয়েছে। সেই হতাশাগ্রস্ত লোকটি কি কি ভাববে আর কি কি বলে বিলাপ করবে তা সবিস্তারে তুলে ধরেছে। এই পরিস্থিতি মোটেই তার সামনে না পড়লে ভালো হতো, হিসাব নিকাশ না হয়ে যে মৃত্যু তার হয়েছিলো, সেই মৃত অবস্থায় থাকতে পারলেই ঢের ভালো হতো। তার এতো সহায় সম্পদ, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই তার কাজে আসলো ইত্যাদি কোরআন তার এই সমস্ত বিলাপোক্তির বিবরণ দিয়েছে। আল্লাহ্‌ তায়ালার এক কোন নিদেশ্ি তার এই দীর্ঘ আক্ষেপ ও বিলাপের সমান্তি ঘটাবে আল্লাহর পক্ষ থেকে উচ্চারিত একটি বন কঠিন নির্দেশ, “ওকে ধরো এবং শেকল পরাও। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো ।.... “ওকে ধরো" এই ক্ষুদ্র কথাটি বলার সময় কি নিদারুণ তীতিবিহবলতা, আতংক ও গুরুগন্তীর পরিবেশ সেখানে বিরাজ করবে, তা ভাবতে গা শিউরে ওঠে । সর্বোচ্চ মালিকের থেকে এ নির্দেশ ঘোষিত হওয়া মাত্রই তার আশেপাশে অবস্থানরত সকল সৃষ্টি যেন এই অসহায় ব্যক্তিটির ওপর ঝীপিয়ে পড়তে চাইবে । হযরত মিনহাল ইবনে আমর বর্ণনা করেন যে, আল্লাহ তায়ালা যেই বলবেন “ওকে ধরো' অমনি ৭০ হাজার ফেরেশতা তাৎক্ষণিকভাবে আদেশ পালন করতে এগিয়ে আসবে । তাদের মধ্যে যে কোনো একজন ফেরেশতা এ ধরণের ইংগিত দিয়ে ৭০ হাজার ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে ।”

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।