Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ অতীত বর্তমান ও ভবিষ্যত, সবই প্রকাশ্য হয়ে পড়বে । সকল গুপ্তভেদ বেরিয়ে পড়বে । মানুষের প্রাণ দেহের মতো প্রকাশ্য হবে। মানুষের সকল চালাকি, গোপন ফন্দি, মনের গোপন চিন্তা চেতনা ও ধ্যান ধারণা এবং যা কিছু মানুষ গোপন রাখা পছন্দ করে কিংবা প্রকাশ পাওয়ায় লজ্জা বোধ করে সবই সকল সৃষ্টির সামনে প্রকাশিত হয়ে পড়বে । যদিও আল্লাহর চোখে সব সময়ই সব কিছু প্রকাশ্য। কিন্তু মানুষ হয় তো এ কথাটা যথাযথভাবে উপলব্ধি করে না। পৃথিবীতে অনেক কিছু গোপন থাকে দেখে মানুষ এই ভ্রান্ত ধারণায় লিপ্ত হয় যে, আল্লাহর কাছেও হয়তো অনেক কিছু গোপন থাকে । তবে কেয়ামতের দিন পুরোপুরি বুঝতে পারবে যে, বিশ্ব জাহানে সব কিছু কত প্রকাশ্য । আকাশ ভেংগে খান খান এবং পৃথিবী ও পাহাড় বিধ্বস্ত হয়ে সমান হয়ে যাওয়ার ফলে সব কিছু প্রকাশ্য হয়ে পড়বে । তবে আদি অন্তের সকল মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে সব কিছু প্রকাশিত হওয়া বড়ই কঠিন ও উদ্বেগজনক ব্যাপার । সকল জিন, ফেরেশতা ও মানুষের সামনে মানুষের দেহ, মন, আবেগ অনুভূতি, ইতিবৃত্ত, গোপন ও প্রকাশ্য কাজকর্ম সবকিছু নগ্ন হয়ে প্রকাশিত হওয়া বড়ই অবমাননাকর ও কষ্টকর হবে তাতে কোনো সন্দেহ নেই। মানুষ স্বভাবতই তা চায় না। মানুষের স্বভাবটাও খুবই জটিল । তার মন মগযে অনেক বক্রতা ও জট আছে। মানুষ চায় তার এসব জট ও বক্রতা গোপন থাকুক। তার মন, ভাবাবেগ, ঝৌক, পছন্দ অপছন্দ, চিন্তাধারা, সব কিছু লুকিয়ে থাকুক । সামুদ্রিক ঝিনুকের ভেতরে লুকানো নরম প্রাণী এতো সংবেদনশীল হয়ে থাকে যে, ক্ষুদ্র একটি সূচের খোঁচা অনুভব করতেই ঝিনুকের শক্ত খোলসের ভেতরে ঢুকে পড়ে এবং নিজেকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে ফেলে । মানুষ যখন অনুভব করে যে, তার গুপ্তভেদ কেউ জেনে ফেলছে, তখন এ জলজ প্রাণীর চেয়েও ক্ষীপ্ততার সাথে লুকাতে ও আবদ্ধ হতে সচেষ্ট হয়। এমন তীব্র সংবেদনশীল প্রাণীর কেয়ামতের ময়দানে কি অবস্থা হবে তা সত্যিই ভেবে দেখার বিষয় । যেখানে সর্ব দিক দিয়ে আপাদমস্তক নগ্ন হয়ে তাকে আল্লাহর সামনে ও সমগ্র মানব জাতির সামনে প্রকাশ্য দিবালোকে হাযির হতে হবে? নিসন্দেহে সে অবস্থাটা হবে সর্বাধিক ব্বিতকর ও দুর্বিসহ। অআস্পবাধীদের শাম্তি ও মোমেনদের পুবক্ষাল এরপর পেশ করা হচ্ছে মুক্তিপ্রাপ্তদের ও দন্ডিতদের দৃশ্য। দৃশ্যটা একেবারেই চাক্ষুস ও প্রত্যক্ষ বলে মনে হয়! “অতপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে, এই যে আমার আমলনামা, তোমরা পড়ে দেখো । আমার যে হিসাব নিকাশ হবে, সে ব্যাপারে আমার অটল বিশ্বাস ছিলো । অতপর সে বড়ই আরামদায়ক ও সুখকর জীবন যাপন করবে । সৎ কাজ করেছিলে ।' আমলনামা ডান হাতে, বাম হাতে ও পিঠের পেছন দিয়ে পাওয়া আক্ষরিকভাবে বাস্তব ব্যাপার হতে পারে, অথবা রূপক বাকধারাও হতে পারে । আরবীর প্রচলিত পরিভাষায় ভালো জিনিসকে ডান এবং খারাপ জিনিসকে বাম বা পেছনের জিনিস বলে চিহ্নিত করা হয়ে থাকে । যেটাই বুঝানো হোক না কেন, এ দ্বারা মূল দৃশ্য একই থাকে । মূল দৃশ্য এই যে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই সংকটময় দিনে নিজের আনন্দ-উল্লাস সমবেত জনতার মাঝে এভাবে প্রকাশ করবে যে, “এই আমার আমলনামা । এটা পড়ে দেখো ।” তারপর আরো আনন্দের সাথে বলবে যে, আমি এতো সহজে মুক্তি পেয়ে যাবো ভাবিনি । আমার বিশ্বাস ছিলো আমাকে পুংখানুপুংখ হিসাবের সম্মুখীন হতে হবে। হযরত আয়েশা (রো.)

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।