151791111001.0€ “আকাশ ফেটে যাবে এবং তারপর তা ছিন্ ভিন্ন হয়ে যাবে ।' আমরা সঠিকভাবে জানি না এখানে আকাশ বলতে কি বুঝানো হয়েছে । তবে সে দিনের ঘটনাবলীর বর্ণনা দানকারী এই আয়াত ও অন্যান্য আয়াত থেকে জানা যায় যে, সৌর জগতের পারস্পরিক বন্ধন খুলে যাবে। বিশ্ব প্রকৃতির যে সংযোগ এতকাল তাকে আগলে রেখেছিলো তা ধ্বংস হয়ে। আধুনিক বিজ্ঞানও এখন স্বীকার করছে যে, একদিন একটি ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাধ্যমে সমগ্র বিশ্বজগত বিধ্বস্ত হয়ে যাবে। বিজ্ঞানীরা প্রকৃতির স্বাভাবিক গতিধারা দেখে আন্দায করেছে যে, সেই ঘটনাটি হবে প্রকৃতির ইতিহাসে একটি নযীরবিহীন ঘটনা এবং তার ফলে সব কিছু ল্ডভন্ত হয়ে যাবে। (১ পবিত্র কোরআনের বিভিন্ন সূরা পড়ে আমরা এ ঘটনার কিছুটা আচ করতে পারি। এ ছাড়া এ ব্যাপারে সুনিশ্চিত জ্ঞান লাভের এমন কোনো মাধ্যম আমাদের নেই, যা দ্বারা এ ঘটনার বিস্তারিত বিবরণ ও খুঁটিনাটি বিষয় জানতে পারি। আমরা যেটুকু জানতে পারি তা সংক্ষিপ্ত হলেও সুনিশ্চিত। কেননা এ জ্ঞান স্বয়ং শরষ্টাই পাঠিয়েছেন। আমরা এটুকু জানি যে, এই বিশাল পৃথিবী যে ভারী ও কঠিন পর্বতমালাকে বহন করছে পৃথিবী ধ্বংস হবার সময় ওগুলোও ধ্বংস না হয়ে পারে না। সেদিন নক্ষত্রগুলো ঝরে পড়ে যাবে, চাদ সুর্য আলোহীন হয়ে যাবে, পাহাড় তুলোর মতো হয়ে বাতাসে উড়তে থাকবে । এরপর বলা হয়েছে যে, 'ফেরেশতারা আকাশের চতুর্দিকে থাকবে এবং আটজন ফেরেশতা তোমার মালিকের আরশ মাথায় বহন করবে ।” সমগ্র জগত তখন বিধ্বস্ত এবং আকাশ ভেংগে খান খান হয়ে যাবে । তখন ফেরেশতারা তার চারদিকে অবস্থান নেবে । আল্লাহর আরশ বহনকরীরা ৮ জন ফেরেশতা, না ফেরেশতাদের আটটি দল, বা শ্রেণী, না ৮টি অন্য কিছু আমরা নিশ্চিতভাবে জানি না, এই আটটি কি জিনিস এবং কিভাবে তারা আরশ বহন করবে, এমনকি আরশ কি বস্তু তারও আমরা কিছু জানি না। এ সবের বিস্তারিত বিবরণ আমাদের জানানো হয়নি। এগুলো আমাদের অজানা গায়েবী জিনিস। এসব বিষয় না জানলে আমাদের ঈমানের কোনো ক্ষতি নেই এবং আমাদের জানতে বাধ্যও করা হয়নি। এ সব বিবরণের উদ্দেশ্য শুধু এই যে, আমরা যেন সেই ভয়াবহ দিন সম্পর্কে সর্তক ও সচেতন হই। পরবর্তী আয়াতে বলা হয়েছে, “সে দিন তোমাদেরকে এমনভাবে হাযির করা হবে যে, তোমাদের কোনো গোপন ব্যাপারই গোপন থাকবে না।” সব কিছুই প্রকাশিত হয়ে পড়বে । দেহ, প্রাণ, বিবেক, মন মগয, জ্ঞান ও কাজ, (১) কেয়ামতের সেই মহাবিপর্যয় আসার আগেই বিজ্ঞানীদের মতে আমাদের পৃথিবীটি একটি বড়ো আকারের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এর নাম “এস্টরয়ড এক্সপ্লোশন' । মার্কিন বিজ্ঞানীরা এই এক্সপ্রোশনের দিন তারিখও আমাদের বলেছেন। তাদের মতে ২০২৮ সালের ১৫ই অক্টোবর বৃটিশ সময় মোতাবেক সন্ধ্যা ছণ্টায় এ বিপর্যয়টি সংঘটিত হবে। ৭ মাইল চওড়া এই বিশাল এস্টরয়ডটি ঘন্টায় ২৭ হাজার মাইল বেগে পৃথিবীর দিকে তেড়ে আসছে। বিজ্ঞানীদের এই বক্তব্য সত্য হলে আমাদের এই পৃথিবী এক মৃতপুরীতে পরিণত হবে। আড়াইশ*ফুট উচু সামৃদ্রিক জলেচ্ছাসের ধাক্কায় বিলিন হয়ে যাবে দুনিয়ার দু" তৃতীয়াংশ ভূমি । এই গৃহের দুই তৃতীয়াংশের বেশী জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যাবে । এসিড রেইনের ফলে পরবর্তি ৫০ বছর পৃথিবীতে কোনোরকম ফসলাদী জন্মাবে না। এসময় পৃথিবীটা মনে হবে একটি আঁধারপুরী ৷ বিজ্ঞানীদের মতে এ ধরনের বিপর্যয় এর আগেও একাধিকবার ঘটেছে। বিজ্ঞানীদের অনেকেই এই বিষয়টি নিয়ে এখন দীরূণভাবে আতংকিত । আমাদের কাছে এই আতংকের খবরটি প্রথম পরিবেশন করেছেন ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরিজোনার মহাকাশ বিজ্ঞানী জীম স্কট । যারা এব্যাপারে আরো বিস্তারিত জানতে উৎসুক তারা আমার “সাক্ষীর কাঠগড়ায় নারী" বইটি দেখতে পারেন ।-সম্পাদক
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।