Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

|5191111001.0€ এরপর বর্ণনা দেয়া হয়েছে নৃহ (আ.)-এর জাতির ঘটনা । আন্মাহ তায়ালা বলেন, “যখন বন্যা ] এলো, আমি তোমাদেরকে (অর্থাৎ তোমাদের পূর্ব পুরুষদেরকে) নৌকায় আরোহণ করালাম, যাতে সেই ঘটনাকে তোমাদের জন্যে শিক্ষাপ্রদ বানাই এবং ম্মরণকারীর কান তা স্মরণ করে।' নূহ (আ.)-এর জাতির ভেতরে যারা মোমেন ও সৎলোক ছিলো, এই অনুগ্রহ শুধু তাদের জন্যে নির্ধারিত ছিলো । তারাই পরবর্তী মানব জাতির পূর্ব পুরুষ ছিলেন। কাজেই তাদের প্রতি এই অনুগহ গোটা মানব জাতির প্রতি অনুগহের শামিল । বন্যা, নৌকা এবং নৌকায় আরোহণের দৃশ্যাবলী এই সূরার অন্যান্য দৃশ্যের সাথে সংগতিপূর্ণ। এ ঘটনাকে শিক্ষাপ্রদ বানানো এবং তাকে গৌঁয়ার লোকদের কান খোলার হাতিয়ার বানানোর উল্লেখ ভাষাগত অলংকার ও শ্রুতি মাধুর্যের অতি চমকপ্রদ দৃষ্টান্ত । এই সকল ভয়াল দৃশ্য “আল হাক্কা' ও “আল কারিয়া' শব্দদ্ধয়ের মধ্যে নিহিত দৃশ্যাবলীর সামনে নিতান্তই তুচ্ছ। এ দৃশ্যকে অস্বীকারকারীদের কি পরিণাম হয়েছে তা জেনে শুনেও তারা এটা অস্বীকার করে। পরবর্তী আয়াত কয়টিতে এ ঘটনার বিবরণ দেয়া হচ্ছে, “অতপর যখন শিংগায় প্রথম ফুঁক দেয়া হবে এবং পৃথিবী ও পাহাড়গুলোকে উত্তোলন করে এক সাথে আছাড় দেয়া হবে; সেদিন আটজন (ফেরেশতা) তোমার প্রতিপালকের আরশ ঘাড়ে তুলে নেবে । শিংগায় ফুঁকের কথা কোরআন ও হাদীসে বহুবার উল্লেখিত হয়েছে । আমরা শুধু এতটুকুই বিশ্বাস করি যে, শিংগায় ফুঁক দেয়া হবে অর্থাৎ বিউগল বাজিয়ে দেয়া হবে, তার পর সমগ্ধ আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যাবে । এর চেয়ে বেশী কিছু আমাদের জানতে বা বুঝতে চেষ্টা করার কোনো প্রয়োজন নেই । কেননা এটা অদৃশ্য সংক্রান্ত বিষয়। আমাদের কাছে এই সংক্ষিপ্ত বিবরণ ছাড়া আর কিছু নেই। এর চেয়ে বেশী জানার কোনো উপায়ও আমাদের হাতে নেই। কোরআন ও হাদীসে যেটুকু বিবরণ দেয়া থাকে তার চেয়ে বেশী বিবরণ অনুসন্ধান করে কোনো লাভও নেই, তার কোনো উপকারিতাও নেই। বরং এতে কেবলমাত্র ধারণা ও অনুমানেরই অনুসরণ করা হয়, এই শিংগায় ফুকের ফলাফল এতোই ভয়াবহ হবে যে, তা কল্পনা করাও দুঃসাধ্য। কোরআনের বর্ণনা মোতাবেক এর সংগে সংগেই পৃথিবী ও পাহাড় পর্বতকে উঠিয়ে ভীষণ জোরে ছুঁড়ে মারা হবে। এভাবে ছুড়ে মেরে পৃথিবীর উঠু নিচু সব সমান করে ফেলা হবে। এ দৃশ্য সত্যিই আতংকজনক। আজ এই পৃথিবীর ওপর মানুষ পরম নিশ্চিন্তে বাস করছে আর পৃথিবীও মানুষের পায়ের নিচে রয়েছে নির্ভাবনায়। আর বিশাল উঁচু উচু পাহাড় পর্বত মানুষকে স্তভ্তিত ও সন্তস্ত করেছে। আর এই দুটো জিনিসকে ছুড়ে মারা হবে একটা ছেলের হাতের ফুটবলের মতো । | এ দ্বারা শুধু মহান শ্রষ্টার সীমাহীন ক্ষমতার সামনে মানুষের অক্ষমতার ব্যাপারটাই স্পষ্ট হয়ে ফুটে ওঠে। অবশ্য পাহাড় ও পৃথিবীকে কিসের ওপর ছুড়ে মারা হবে তার উল্লেখ করা হয়নি। শিংগায় ফুঁকের পর সেই ঘটনাটি ঘটবে যাকে এখানে “আল ওয়াকেয়া' বলা হয়েছে। এটিও “কারিয়া' ও “হাক্ধা'-এর মতো কেয়ামতের আর একটি নাম । “আল ওয়াকেয়া' অর্থ ঘটনা । বস্তুত কেয়ামত তো একটা ঘটনাই বটে। সৃষ্টি জগতের ইতিহাসে এটি হবে একটি মহা ঘটনা ও তয়াবহ ঘটনা । 'ওয়াকেয়া” বা ঘটনা নামকরণের উদ্দেশ্য হয়তো এই যে, সংশয় পোষণকারী ও অবিশ্বাসকারীদেরকে বিশেষভাবে জানিয়ে দেয়া হোক যে, তোমরা অস্বীকার করলেও এটি একটি ১৮5৮ বিচুর্ণ করবে না বরং আকাশকেও প্রভাবিত করবে,

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।