কিতাবুর রিকাক ৭৫ মানুষকে একত্র করে বলবেন, যে ব্যক্তি যে বস্তুর দাসত্ব করেছে, সে যেন (আজ) তার অনুসরণ করে। তখন যে সূর্যের পূজা করতো, সে সূর্যের অনুসরণ করবে, যে চাদের পূজা করতো, সে চাদের অনুসরণ করবে, আর যে বিভিন্ন তাগুতের (আল্লাহ ছাড়া অন্য সব শক্তির) দাসতৃ করতো সে তাদের অনুসরণ করবে শুধু অবশিষ্ট থাকবে এ উম্মত, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে । আল্লাহ তাআলা তাদের (এ উম্মতের) অজ্ঞাত রূপে তাদের সামনে হাজির হবেন এবং বললেন, আমি তোমাদের রব । তারা বলবে, তোমার থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। আমরা এখানেই থাকবো, আমাদের রব আমাদের কাছে না আসা পর্যন্ত । আমাদের রব আমাদের কাছে আসলে আমরা তীকে চিনতে পারবো । তারপর তাদের পরিচিতরূপে তিনি তাদের সামনে হাজির হয়ে বলবেন, আমি তোমাদের রব । তারা বলবে, আপনি আমাদের রব। এরপর তারা তার অনুসরণ করবে। অতপর জাহান্নামের পুল স্থাপন করা হবে। রসূলুল্লাহ স. বলেন, পুল অতিক্রমকারীদের মধ্যে আমিই প্রথম ব্যক্তি হবো । আর সেদিনে রসূলগণের দোআ হবে $ আল্লাহুম্মা সাল্লেম সাল্লেম (হে আল্লাহ ! শান্তি দাও, শান্তি দাও)! সে পুলে সাদান বৃক্ষের কাটার ন্যায় অনেক আঁকড়া থাকবে, তোমরা কি সাদান বৃক্ষের কাটা দেখো নাই ? তারা বলেন, হাঁ, ইয়া রাসূলাল্লাহ ! তিনি বলেন, সেগুলো সাদান বৃক্ষের কাটার ন্যায় হবে, তবে এদের বিরাটতত্বের পরিমাণ আল্লাহ তাআলা ভিন্ন আর কেউ জানে না । তারপর এগুলো মানুষকে তাদের কর্ম অনুযায়ী ছিনিয়ে নিয়ে যাবে। কেউ তো নিজ কর্মের কারণে ধ্বংস হবে, আর কাউকে খণ্ড-বিখণ্ড করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারপর নাজাত দেয়া হবে। শেষে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ব্যাপারে চূড়ান্ত ফায়সালা দিবেন । “আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই” যারা এ সাক্ষ্য দিয়েছে, তাদের মধ্যে যাদেরকে তিনি জাহান্নাম থেকে বের করতে চাইবেন, ফেরেশতাদেরকে বের করার নির্দেশ দিবেন । তারা তাদের কপালে সিজদার চিহ্ন দেখে চিনবে ৷ কারণ আল্লাহ তাআলা আগুনের জন্য আদম সন্তানের সিজদার চিহ্নকে দাহন করা হারাম করে দিয়েছেন। তারা তাদেরকে এমন অবস্থায় বের করে নেবে যে, তারা জ্বলে-পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাদের ওপর আবে হায়াত নিক্ষেপ করা হবে, ফলে তারা বন্যায় নিক্ষেপিত (পলি আবর্জনায়) সদ্য গজানো বীজের ন্যায় সজীব হয়ে উঠবে ৷ শুধু বাকী থাকবে এক ব্যক্তি যার চেহারা আগুনের দিকে থাকবে । সে বলবে, হে পরোয়ারদিগার ! জাহান্নামের আগুনে-বাতাসে আমাকে বিষাক্ত করে ফেলেছে এবং এর তেজ আমাকে জ্বালিয়ে দিয়েছে। আমার চেহারা আগুন থেকে ফিরিয়ে দিন। এভাবে সে অব্যাহতভাবে আল্লাহকে ডাকতে থাকবে । তখন আল্লাহ বলবেন, যদি তোমাকে এটা দান করি তুমি হয়ত আবার অন্য কিছু প্রার্থনা করবে। সে বলবে, আপনার সম্মানের কসম, হে আল্লাহ ! আমি তা ছাড়া আর কিছু চাইবো না । তখন তার চেহারাকে আগুন থেকে ফিরিয়ে দেয়া হবে। এরপর সে বলবে, হে প্রভু ! আমাকে জান্নাতের দরজার কাছে পৌছে দিন। আল্লাহ বলবেন, তুমি তো স্থির করেছিলে যে, তুমি আমার কাছে আর কিছুই চাইবে না? দুঃখ তোমার জন্য, হে বনী আদম ! আফসোস তোমার বিশ্বাসঘাতকতার জন্য ? এমনি করে সে বরাবর দোআ করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এটা দান করলে তুমি হয়ত আবার অন্যকিছু প্রার্থনা করবে। সে বলবে, না, পরোয়ারদিগার আপনার সম্মানের কসম ! আমি আর কিছু চাইবো না এবং সে আল্লাহর কাছে পাকাপাকি কথা দিবে যে, এর অতিরিক্ত আর কিছু চাবে না । তখন তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করা হবে। তারপর যখন সে জান্নাতের ভেতরের দৃশ্য দেখবে তখন যতক্ষণ আল্লাহ চান সে চুপ থাকবে। তারপর সে বলবে, হে পরোয়ারদিগার ! আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, তুমি না বলেছিলে যে, তুমি আর কিছুই চাইবে না ? হে আদম সন্তান! তোমার বিশ্বাসঘাতকতার জন্য আফসোস । সে বলবে, হে আমার রব! আমাকে সৃষ্টির মাঝে সবচেয়ে হতভাগ্য করবেন না, এমনি করে সে অবিরত চাইতেই থাকবে । শেষে আল্লাহ হেসে দিবেন। যখন www.amarboi.org
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।