সহীহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড
/ ৪৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ সহীহ আল বুখারী ছাড়া কোনো উপায় নেই। সুতরাং আমি আসহাবে সুফ্‌ফাহকে ডেকে আনলাম । তারা প্রবেশের অনুমতি চাইলে তাদেরকে অনুমতি দেয়া হলো। ঘরে তারা নিজ নিজ আসন গ্রহণ করলো । তিনি আমাকে বললেনঃ হে আবু হের! আমি বললাম, লাব্বায়কা ইয়া রসূলাল্লাহ! তিনি বললেন £ নাও, এ দুধ তাদেরকে দাও। আমি (দুধের) পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম । এক ব্যক্তির হাতে দিলাম, সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিলো। আমি অন্যজনকে দিলাম, সে-ও তাই করলো । শেষে আমি রসূলুল্লাহ স.-এর কাছে পৌঁছলাম । সবাই তৃপ্ত হলো । তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন $ হে আবু হের ! আমি বললাম, লাব্বায়কা ইয়া রসূলাল্লাহ! তিনি বললেন £ঃ এখন আমি আর তুমি বাকী । আমি বললাম, আপনি ঠিকই বলেছেন । তিনি বলেন ঃ বসে পড়ো এবং পান করো । আমি বসে পড়লাম এবং পান করলাম । তিনি পুনরায় বলেন £ পান করো । আমি পান করলাম । তিনি বলতেই থাকলেন, শেষে আমি বলতে বাধ্য হলাম যে, আল্লাহর শপথ! যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই । তিনি বলেন, আমাকে দাও। আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ পড়ে বাকী দুধ পান করলেন। L eo-c e oor Ed “eg f- eo" so08- foe #0 NEAL MEA dl Je MNS 29 21 UY Gl A Has Saw JUS ni 6. i Kua GEIS Tall as Tal] TCE TA PEE FEE EEE A ET Sis SL sie CS I EEL Fe Lis dC SC ৬০০৩. কায়েস র. থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সা'দ রা.-কে বলতে শুনেছি, আমিই আরবদের মধ্যে প্রথম ব্যক্তি যে আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করেছে। আমরা যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছি, তখন অবস্থা এমন ছিল যে, আমাদের আহারের জন্য এ হুবলা পাতা ও ঝাউ গাছ ছাড়া আর কিছুই ছিলোনা । ফলে আমাদের মল ছাগলের বিষ্ঠার মত (দানা দানা) হয়ে গিয়েছিল । অতপর বনু আসাদ ইসলামের ব্যাপারে আমার ক্রটি নির্দেশ করতে লাগলো, তাহলে তো আমি ব্যর্থ হলাম এবং চেষ্টা-সাধনা নিক্ষল হয়ে গেলো । SH lb a alli Be BE JS SIU LUE te Nt - 028 2 CUS JU ৬০০৪. আয়েশা রা. থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ স. মদীনায় আসার পর থেকে তার পরিবার-পরিজন তিন দিন গমের রর্ণট পেট পুরে খেতে পাননি । এ অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 5 CALS og od 5k BE LoS Ji IKI-C SiG Ll te .1. 0 ৬০০৫. আয়েশা রা. থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ স.-এর পরিবার-পরিজন দৈনিক দু’'বেলা আহার করতে পারেননি, বরং এক বেলা খেজুর খেয়েই কাটিয়ে দিতেন। SG ES pol be LF dl Jy UH LE LG Lil Le 1.1 ৬০০৬. আয়েশা রা. থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ স.-এর বিছানা ছিল চামড়ার তৈরী, আর ভেতরে ছিল খেজুর গাছের ছাল ভর্তি ৷ www.amarboi.org

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।