সহীহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড
/ ৪৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুর রিকাক ৩৩ ৫৯৯৩. আবু যার রা. থেকে বর্ণিত । তিনি বলেন, আমি কোনো এক রাতে বের হলাম । দেখলাম রসূলুল্লাহ স. একাকী পায়চারি করছেন । তীর সাথে আর কেউ ছিল না। আমি ভাবলাম, রসূলুল্লাহ স. হয়ত চান না যে, কেউ তাঁর সাথী হোক । সুতরাং আমি চাদের ছায়ায় হাটতে থাকলাম । রসূলুল্লাহ স. পেছন ফিরে আমাকে দেখে বললেন, তুমি কে ? আমি বললাম, ‘আবু যার’, আল্লাহ আপনার জন্য আমাকে কুরবান করুন । তিনি বললেন, আবু যার এসো । আমি তার সাথে কিছুক্ষণ চললাম । তিনি বললেন, ধনীরা-ই প্রকৃতপক্ষে কেয়ামতের দিন দরিদ্র । তবে যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সে তা (সৎপথে) ডানে, বামে, সামনে, পেছনে খরচ করে এবং ভাল কাজে ব্যয় করে সে ছাড়া । আমি আরও কিছুক্ষণ তার সাথে চললে তিনি আমাকে বললেন, এখানে বসো । তিনি আমাকে পাথর বেষ্টিত একটি সমতল জায়গায় বসিয়ে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত এখানে বসে থাক। তিনি পাথুরে প্রান্তরের দিকে গেলেন, এমনকি আমার দৃষ্টির অস্তরাল হয়ে গেলেন। তিনি দীর্ঘক্ষণ আমার থেকে বিচ্ছিন্ন থাকলেন, পরে আমি তাকে বলতে শুনলাম, ‘যদি সে চুরি করে এবং যেনা করে।' তিনি ফিরে এলেন, আমি ধৈর্যহীন হয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী ! আপনার জন্য আল্লাহ আমার জীবনকে কুরবান করুন । আপনি পাথুরে ভূমিতে কার সাথে কথা বলছিলেন? কাউকে তো আপনার কথার প্রতিউত্তর করতে শুনলাম না । তিনি বললেন, তিনি তো জিবরাঈল আ. । পাথুরে ময়দানের দিক থেকে আমার কাছে এসে বললেন, আপনার উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে ।' (রসূলুল্লাহ বলেন,) আমি জিবরাঈল কে জিজ্ঞেস করলাম ? যদি সে যেনা করে এবং চুরি করে ? তিনি বললেন, যদি সে যেনা করে এবং চুরি করে ।' আমি (পুনরায়) বললাম, যদি সে যেনা করে এবং চুরি করে ? তিনি বললেন, যদি সে যেনা করে এবং চুরি করে । আমি (আবারও) বললাম, যদি সে যেনা করে এবং চুরি করে ? তিনি বললেন, যদি সে যেনা করে এবং চুরি করে, আর যদি শন্নাবও পান করে। আবু দারদা রা. থেকে বর্ণিত রেওয়ায়াতে (একথাও) আছে যে, যদি সে মৃত্যুকালে তাওবা করে এবং ‘লা-ইলাহা ইল্লাল্লাহু' বলে। ১৪-অনুচ্ছেদ £ নবী স.-এর বাণী £ “আমার কাছে উহুদ পাহাড় সমান স্বর্ণ হোক, আমি তা পসন্দ করিনা ।” JURA UL a il a ial SAK TS pl Le oA AS USE AEs aie oil JE LUT SL 0 EK dl se ti Ul: SYS bs tise EE Le 2 OEE SI JU oie als as Us bes ta be iy REY ৬১ UL ues Us Le liSas lias LSA J 2 yy EOS] ৯ OECD Fer Oe EE Eo ET TES “#8 09 sh Ae Dl OE 0 Sh} YS Go od os yd SH. ol Gin CH HRA A CY BS SS Ll S 2 on be 2 a8 www.amarboi.org

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।