১৯৬ সহীহ আল বুখারী কসম করতে বলবো, তারা বলবে যে, তাকে তারা হত্যা করেনি । তারা বললো, ইহুদীদের জন্য আমাদের সকলকে হত্যা করার পরে মিথ্যা কসম করাটা কিছুই নয়। অতপর তিনি জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা কি দিয়াত (রক্তপণ) নিতে প্রস্তুত আছো যে, তোমাদের মধ্য থেকে পঞ্চাশজন কসম করবে (যে, ইহুদীরাই তোমাদের সাথীকে হত্যা করেছে)? তারা বললো, আমরা কসম করবো না । অতপর নবী স. নিজেই তাদের দিয়াত (রক্তপণ) দিয়ে দিলেন। আমি আরো বললাম, হুযাইল গোত্র জাহিলী যুগে (এক ধিকৃত ঘটনায়) তাদের এক ব্যক্তিকে গোত্ৰম্যুত করেছিল। অতপর এঁ ব্যক্তি (মক্কার নিকটবতী) ‘বাতহা’ নামক স্থানে একটি ইয়ামেন দেশীয় পরিবারের ওপর রাতের বেলা চুরির উদ্দেশ্যে হামলা চালায়, কিন্তু পরিবারের একটি লোক তাকে দেখে ফেলে এবং নিজ তরবারির আঘাতে তাকে হত্যা করে। হুযাইল গোত্রের লোকেরা এসে ইয়ামেনী লোকটিকে ধরে ফেললো । তাকে হজ্জের মৌসুমে উমর রা.-এর কাছে নিয়ে এসে বললো, সে আমাদের এক সাথীকে হত্যা করেছে। ইয়ামেনী লোকটি বললো, কিন্তু এ লোকেরা তাকে গোত্রচ্যুত করেছে। উমর রা. বললেন, তাহলে হুযাইল গোত্রের পঞ্চাশজন লোক কসম করুক যে, তারা তাকে গোত্ৰম্যুত করেনি । অতপর তাদের মধ্য থেকে উনপঞ্চাশ ব্যক্তি কসম করলো । এমন সময় তাদের গোত্রের একটি লোক শাম থেকে আসলে তারা সকলে তাকে অনুরূপ কসম করতে অনুরোধ করল্লো। কিন্তু সে কসম করার পরিবর্তে এক হাজার দীনার দিলো । তখন তারা তার বদলে অন্য ব্যক্তিকে কসম নিতে অনুরোধ করলো নতুন লোকটি নিহত ব্যক্তির ভাইয়ের সাথে করমর্দন করলো । কতিপয় ব্যক্তি বলেছে, আমরা এঁ পঞ্চাশ ব্যক্তি যারা মিথ্যা কসম (আল-কাসামা) করেছি, রওয়ানা করলাম । তারা নাখলা নামক স্থানে গিয়ে পৌছলে বৃষ্টি আরম্ভ হলো । তারা পাহাড়ের একটি গুহার মধ্যে প্রবেশ করলো তখন গুহাটি এ মিথ্যা কসমকারী পঞ্চাশ ব্যক্তির ওপর ধ্বসে পড়লো এবং তাদের সকলেই নিহত হলো, শুধুমাত্র এ দুই ব্যক্তি বেঁচেছিল যারা পরস্পরে করমর্দন করেছিল । তারা মৃত্যুর হাত. থেকে রক্ষা পেল, কিন্তু একখণ্ড পাথর নিহত ব্যক্তির ভাইয়ের ওপর পড়লো এবং তার পাখানা ভেঙ্গে গেল। সে এক বছর বেচে থাকার পর মারা গেল । আমি আরো বললাম, আবদুল মালেক ইবনে মারওয়ান কিসাসের পরে এক ব্যক্তিকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করলেন। তার এ বিচারের ভিত্তি ছিল আল-কাসামা, কিন্তু পরবর্তীতে তিনি এ ফায়সালার জন্য অনুতপ্ত হন এবং যে পঞ্চাশ ব্যক্তি কসম করেছিল তাদের নাম রেজিষ্ট্রা খাতা থেকে প্রত্যাহার করে তাদের শাম এলাকায় নির্বাসন দেন। ২৩-অনুচ্ছেদ £ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিদের ঘরে উঁকি মারে এবং তারা যদি তার চোখে খোঁচা দেয়, তাহলে এ ব্যক্তির দিয়াত (রক্তমূল) দাবি করার অধিকার নেই । HM BE A dD ALLS Be A000 abd li Jans ails i, its ৬৪২১. আনাস রা. থেকে বর্ণিত । এক ব্যক্তি নবী স.-এর কোনো এক হুজরার মধ্যে (আবাস কক্ষে) উঁকি মারলো । নবী স. উঠে একটি ধারালো ও সুঁচালো লাঠি নিয়ে তাকে খোঁচা দেয়ার জন্য তুলে ধরলেন। of “e ese প“ঠ see eocoes 3 ed cere ee eee - bss 30 Bc #8" $s2- se 2b asec ab HIG EH dL of) Lali ly © as so LE LN Aa e3 LE I www.amarboi.org
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।