সহীহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড
/ ৪৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুত দিয়াত ১৯৫ ব্যভিচারে লিপ্ত হয়েছে, কিন্তু তাদের কেউ-ই তাকে দেখেনি (অর্থাৎ এ অপকর্ম করতে দেখেনি), তাকে কি আপনি পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড দিবেন ? তিনি বললেন, না । আমি বললাম, যদি তাদের মধ্য থেকে পঞ্চাশজন এ সাক্ষী দেয় যে, এক ব্যক্তি হেমস নগরীতে চুরি করেছে, তাহলে আপনি কি এ ব্যক্তির হাত কেটে ফেলবেন, যদিও তারা তাকে (চুরি করতে) দেখেনি ? তিনি রলেন, না। আমি বললাম, আল্লাহর কসম ! রসূলুল্লাহ স. নিম্নলিখিত তিনটি অবস্থার কোনো একটি ছাড়া কখনো কাউকে হত্যা করতেন না £ কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলে (কিসাস স্বরূপ) তাকে হত্যা করা হতো, কোনো বিবাহিত ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে এবং কোনো ব্যক্তি আল্লাহ ও তীর রসূলের বিরুদ্ধে বিদ্রোহ করলে ও ইসলাম ত্যাগ করে মুরতাদ হলে। অতপর লোকেরা বললো, আনাস ইবনে মালেক রা. কি বর্ণনা করেননি যে, রসুলুল্লাহ স. চোরদের হাত কেটেছিলেন এবং তাদের চোখের মধ্যে উত্তপ্ত লৌহ শলাকা ঢুকিয়েছিলেন, অতপর তাদের রোদের মধ্যে ফেলে রেখেছিলেন ? আমি বললাম, আমি তোমাদের কাছে আনাসের বর্ণনা তুলে ধরবো। আনাস বলেছেন যে, উকল গোত্রের আট ব্যক্তি রসূলুল্লাহ স.-এর কাছে আসলো এবং ইসলাম গ্রহণের বাইয়াত করলো । স্থানীয় আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়লো এবং এ ব্যাপারে রসূলুল্লাহ স.-এর কাছে অভিযোগ করলো । তিনি তাদেরকে বললেন, তোমরা কি আমাদের উটের রাখালের কাছে যাবে এবং উটের দুধ এবং পেশাব পান (ওঁষধ হিসেবে) করবে ? সুতরাং তারা চলে গেল এবং উটের দুধ ও পেশার পান করে স্বাস্থ্য ফিরে পেল । অতপর তারা আল্লাহর রসূল স.-এর উটের রাখালদের হত্যা করে উটগুলো হাকিয়ে নিয়ে গেল । এ খবর রসূলুল্লাহ স.-এর কাছে পৌছলে তিনি তাদের অনুসন্ধানে লোক পাঠালেন । তারা ধরা পড়লো এবং তাদেরকে [রসূলুল্লাহ স.-এর কাছে] আনা হলো। তিনি তাদের হাত ও পা কেটে ফেলার এবং তাদের চোখ তপ্ত লৌহ শলাকা দিয়ে উপড়ে ফেলার ও মৃত্যু পর্যন্ত রোদের মধ্যে রাখার নির্দেশ দিলেন। আমি বললাম, তারা যে জঘন্য অপরাধ করেছে এর চেয়ে মারাত্মক আর কি হতে পারে ? তারা ইসলাম ত্যাগ করেছে (মুরতাদ হয়েছে), মানুষ হত্যা করেছে এবং চুরি করেছে। আনবাসা ইবনে সাঈদ বললো, আল্লাহর কসম! আজকের দিনের মতো ঘটনার বর্ণনা কখনও শুনিনি । আমি বললাম, হে আনবাসা ! তুমি কি আমার (বর্ণিত) হাদীস অস্বীকার করছো ? আনবাসা বললেন, না, তবে তুমি এমনভাবে হাদীসটি সম্পর্কিত করেছো যেভাবে সম্পর্কিত করা উচিত ছিলো। আল্লাহর কসম ! এ সামরিক বাহিনী কল্যাণের ওপর এ পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ এ মনীষী (আবু কিলাবা) তাদের মধ্যে থাকবেন। আমি বললাম, নিম্নবর্ণিত ঘটনায় রসূলুল্লাহ স. কর্তৃক একটি উদাহরণ তুলে ধরা হয়েছে £ঃ কতক আনসার রসূলুল্লাহ স.-এর কাছে এসে তার সাথে কতিপয় বিষয় আলোচনা করলেন । তাদের মধ্য থেকে একজন লোক বের হয়ে গেল এবং নিহত হলো । এঁ লোকগুলো তার পরে বের হয়ে এলো এবং দেখতে পেলো যে, তাদের সাথী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারা রসূলুল্লাহ স.-এর কাছে ফিরে এলো এবং তীর কাছে বললো, হে আল্লাহর রসূল ! আমাদের সাথী যে আমাদের সাথে কথাবার্তায় অংশ নিয়েছিল এবং আমাদের আগে বের হয়ে গিয়েছিল তাকে রক্তাক্ত অবস্থায় (নিহত) পেয়েছি রসূলুল্লাহ স. তাদের সাথে বেরিয়ে আসলেন এবং তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কাকে সন্দেহ করো অথবা তাকে কে হত্যা করেছে বলে মনে করো ? তারা বললো, আমরা মনে করি যে, ইহুদীরা তাকে হত্যা করেছে। নবী স. ইহুদীদেরকে আনার জন্য লোক পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এ (ব্যক্তিকে) হত্যা করেছ ? তারা বললো, না। নবী স. আনসারদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এ ব্যাপারে রাজী আছো যে, আমি পঞ্চাশজন ইহুদীকে এ ব্যাপারে www.amarboi.org

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।