সহীহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড
/ ৪৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল মুহারেবীন ১৭৯ SLL Ladi dl ES EEL LAN os di silly Ji nl GL in sit cle ELS Uy at CLAS BLD Ls LLY, ah ciicl Gab Sil ub ৬৩৮২. আবু হুরাইরা রা. ও যায়েদ ইবনে খালিদ আল জুহানী রা. থেকে বর্ণিত । তারা উভয়ে বলেন, এক ব্যক্তি নবী স.-এর কাছে এসে বললো, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করে দিন । অতপর তার তুলনায় বিচক্ষণতার প্রতিপক্ষ দাড়িয়ে বললো, এ ব্যক্তি সত্যই বলেছে। আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করে দিন এবং হে আল্লাহর রসূল! আমাকে কথা বলার অনুমতি দিন। নবী স. বললেন, বলো ! সে বললো, আমার পুত্র এ ব্যক্তির পরিবারে মজদুর ছিলো । সে তার স্ত্রীর সাথে যেনা করেছে। আমি একশত ছাগল ও একটি খাদেমের বিনিময়ে তার সাথে আপোষ রফা করেছি । অতপর আমি কতক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করলে তীরা আমাকে বলেন, আমার পুত্রকে একশত বেত্রাঘাত করতে হবে এবং এক বছরের জন্য নির্বাসন দিতে হবে। আর এ ব্যক্তির স্ত্রীর ওপর রজম হবে। নবী স. বললেন, সেই মহান সত্তার কসম ! নিশ্চয়ই আমি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মধ্যে ফায়সালা করবো । সেই একশত (ছাগল) আর খাদেম, তা তোমার কাছে ফেরত আসবে । তোমার পুত্রের ওপর একশত বেত্রাঘাত পড়বে এবং এক বছরের জন্য দেশাসন্তরিত হবে। হে উনাইস! আগামীকাল ভোরে তুমি এ ব্যক্তির স্ত্রীর কাছে যাও এবং তাকে ঘটনাটি জিজ্ঞেস করো । যদি সে স্বীকার করে তাহলে তাকে রজম করো । সুতরাং সে স্বীকার করেছে এবং উনাইস তাকে রজম (পাথর নিক্ষেপে হত্যা) করেছে। www.amarboi.org

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।