কিতাবুল মুহারেবীন ১৭১ ৬৩৬১. আবু হুরাইরা ও যায়েদ ইবনে খালিদ রা. থেকে বর্ণিত । এক বেদুঈন নবী স.-এর কাছে আসলো । এ সময় তিনি উপবিষ্টাবস্থায় ছিলেন। সে বললো, হে আল্লাহর রসূল ! আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুসারে মীমাংসা করুন । তার প্রতিপক্ষ লোকটি দাড়ালো এবং বললো, সে সত্যই বলেছে, হে আল্লাহর রসূল ! আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুসারে মীমাংসা করুন । আমার পুত্র এ ব্যক্তির কাছে মজদুর ছিলো। সে তার স্ত্রীর সাথে যেনা করেছে। লোকেরা আমাকে বলেছে যে, আমার পুত্রকে রজম করতে হবে। কিন্তু আমি একশত ছাগল ও একটি দাসীর বিনিময়ে তার সাথে আপোষ করেছি। অতপর জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন, আমার পুত্রের ওপর একশত চাবুক পড়বে এবং তাকে এক বছরের জন্য দেশান্তর করতে হবে। নবী স. বললেন, সেই মহান সত্তার কসম! যার হাতে আমার প্রাণ! অবশ্যই আমি তোমাদের উভয়ের মধ্যে আল্লাহর কিতাব অনুসারে মীমাংসা করবো। সুতরাং ছাগল ও দাসী তোমার কাছে ফেরত আসবে । আর তোমার পুত্রের ওপর একশত চাবুক পড়বে ও এক বছরের জন্য সে দেশাস্তরিত হবে। আর হে উনাঈস ! তুমি প্রাতঃকালে এ ব্যক্তির স্ত্রীর কাছে যাবে এবং তাকে রজম করবে। শেষে উনাঈস ভোরে সেখানে গেলো এবং তাকে রজম করলো । ২১-অনুচ্ছেদ £ আল্লাহর বাণী £ SOIL Mi IN liad ola St bsg Ez EE ds . Lal sal Si y, sl “এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি চরিত্রবান ‘বিদুষী’ নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না। -- ---- (আয়াতের শেষ পর্যস্ত)”-সূরা আন নিসা £ ২৫। অবশ্য বিয়ের উদ্দেশ্য নেক হওয়া কাম্য । কোনো নারীর সাথে ব্যভিচার ও গোপন বন্ধুত্ব স্থাপনের সম্পর্ক যেন না হয়। কেননা তা হারাম । ত el RE ARG by HE LE AFG AMY ul st EIEN Y Ak nll isd ৬৩৬২. আবু হুরাইরা ও যায়েদ ইবনে খালিদ রা. থেকে বর্ণিত ৷ রসূলুল্লাহ স.-কে এক অবিবাহিতা দাসী যেনায় লিপ্ত হলে সে সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, সে যেনা করলে তাকে চাবুক মারো। সে পুনরায় (দ্বিতীয়বার) যেনা করলে চাবুক মারো। সে পুনরায় (তৃতীয়বার) যেনা করলে এবারও চাবুক মারো এবং এরপর তাকে চুলের একটি রশির বিনিময়ে হলেও বিক্রি করে দাও । ইবনে শিহাব বলেন, আমি একথা অবগত নই যে, তাকে বিক্রি করার নির্দেশ তৃতীয়বারের পর করেছেন নাকি চতুর্থবারের পর । ২৩-অনুচ্ছেদ $ দাসী যেনা করলে তাকে ভর্ৎসনা বা তিরস্কার করা যাবে না এবং নির্বাসনও দেয়া যাবে না। “0 Ll Ld Ys Ul oni Ll Sk; 51S & AIG LL EL i ber www.amarboi.org
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।