সহীহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড
/ ৪৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল মুহারেবীন ১৬৯ এড়াতে চাইলাম । কিন্তু যখন আমি কথা বলার ইচ্ছে করলাম, তখন আবু বকর রা, আমাকে বললেন, স্থির থাকো সহনশীল হও, চঞ্চল হয়ো না। আমি তাকে নারাজ করাটা পসন্দ করলাম না৷ অতপর আবু বকর রা. কথা বলতে শুরু করলেন । প্রকৃতপক্ষে তিনি ছিলেন আমার চেয়ে অধিক জ্ঞানী ও মর্যাদাসম্পন্ন । আল্লাহর কসম ! তিনি এমন কোনো কথা বাদ দেননি যা আমার পসন্দমতো আমার অন্তরে সাজানো ছিল । তিনি তাৎক্ষণিক অনুরূপ, বরং তার চেয়ে উত্তমভাবে তা পেশ করলেন । অতপর নীরব হলেন। অতপর তিনি আনসারদের বললেন, তোমরা তোমাদের যেসব উত্তম বিষয়ের উল্লেখ করেছো তোমরা তার যোগ্য অধিকারী । কিন্তু এই যে (খিলাফতের) ব্যাপার, তা কুরাইশদের ছাড়া অন্যের জন্য স্বীকৃত নয়। কারণ তারা হচ্ছে খান্দান ও আবাস ভূমির দিক থেকে সর্বোত্তম আরব ৷ আমি তোমাদের জন্য এ দুই ব্যক্তির একজনকে পসন্দ করি। সুতরাং এদের যে কোনো একজনের হাতে তোমরা বাইআত করো । এই বলে তিনি আমার ও আবু উবাইদা ইবনুল জাররাহ রা.-এর হাত ধরলেন । তিনি আমাদের দু'জনের মাঝখানেই বসছিলেন। কিন্তু আমি তীর একথাটি ছাড়া অন্য কোনো কথা অপসন্দ করিনি। আল্লাহর কসম ! কোনো জাতির মধ্যে আবু বকর রা. বিদ্যমান থাকতে আমি তাদের শাসক হওয়ার পাপের চেয়ে নিজেকে আত্মহত্যার জন্য সমর্পণ করার পাপকে অধিক হালকা মনে করি। হে আল্লাহ ! আমার আত্মা হয়ত মৃত্যুর সময় এমন কিছু আকাভ্কা করতে পারে যা এ সময় আমি পাচ্ছি না। তখন আনসারদের এক ব্যক্তি (হুবাব ইবনুর মুনযির) বলেন, আমি হলাম এ জাতির মেরুদণ্ড ও খান্দানী সন্ত্রান্ত । সুতরাং হে কুরাইশ! আমার প্রস্তাবই অটল । অতএব আমীর (শাসৰু) একজন হবেন আমাদের থেকে, আর একজন হবেন তোমাদের থেকে । এ নিয়ে অনেক কথা কাটাকাটি ও হৈচৈ শুরু হলো। আমি মতবিরোধে শংকিত হলাম । আমি বন্বলাম, হে আৰু বকর ! আপনার হাত প্রশন্ত করুন । তিনি তাঁর হাত প্রশস্ত করলে আমি তার হাতে বাইয়াত হলাম । এরপর মুহাজিরীন তার হাতে বাইয়াত হলো । পরে আনসারীও বাইয়াত হলো । অতএব আমরা সাদ ইবনে উবাদার ওপর বিজয়ী হলাম । তাদের এক ব্যক্তি বললো, তোমরা তো সাদ ইবনে উবাদাকে হত্যা করলে । আমি বললাম, আল্লাহই সাদ ইবনে উবাদাকে হত্যা করেছেন। উমর রা. বলেন, আল্লাহর কসম ! আমাদের সম্মুখে উপস্থিত সমস্যার মধ্যে আবু বকরের বাইয়াত সমস্যার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুকে আমি অনুভব করি না [অর্থাৎ রসূলুল্লাহ স.-এর দাফন-কাফনের চেয়ে বাইয়াতে আবু বকর তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল] । আমরা এ আশংকাও করেছিলাম যে, যদি এখন মুসলমানদেরকে আমরা দ্বিধাবিভক্ত করে ফেলি, আর বাইয়াত অনুষ্ঠান না হয় এবং তারা (আনসারীরা) এরপর ক্লোনো এক ব্যক্তির হাতে বাইয়াত করে নেয়, তখন আমাদের সম্মুখে দু'টি পথই খোলা থাকবে । হয়তো আমাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে অনুসরণ করতে হবে, অন্যথা তাদের বিক্রদ্ধাচরণ করতে হবে। ফলে এক বিরাট ফাসাদ সৃষ্টি হবে। অতএব যে ব্যক্তি মুসলমানদের সাথে পরামর্শ ছাড়া অন্য ব্যক্তির হাতে বাইয়াত করে এমতাবস্থায় তার অনুসরণ করা যাবে না এবং তারও না সে যার অনুসরণ করে। বরং এদের উভয়কে হত্যা করা উচিত । ১৮-অনুচ্ছেদ £ অবিবাহিত যুবক ও যুবতী (যেনা করলে) এদের উভয়কে চাবুক মারা হবে BD AL dad aa. HLL se Us yas Us All ie Lee ly WES lel ly stl ব-৬/২২— www.amarboi.org

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।