১৬৮ সহীহ আল বুখারী থেকে বিমুখ হয়ো না। কেননা-বাপ-দাদার পরিচয় থেকে বিমুখ হওয়া তোমাদের জন্য কুফরী (শক্ত গুনাহ) । অথবা তিনি (উমর) বলেছেন, এটা তোমাদের পক্ষে কুফরী হবে, যদি তোমরা তোমাদের বাপ-দাদার পরিচয় গোপন করো। রসূলুল্লাহ স. বলেছেন £ সাবধান ! তোমরা আমার প্রশংসায় অনুরূপ সীমালংঘন করো না যেরূপ ঈসা ইবনে মরিয়মের প্রশংসায় সীমালংঘন করা হয়েছে। তোমরা বলো, (আমি) আল্লাহর বান্দাহ ও তার রসূল! অতপর ওমর রা. বলেন, আমি জানতে পেরেছি যে, তোমাদের মধ্যে কেউ একথা বলতে চায়, আল্লাহর কসম ! যদি উমর মৃত্যুবরণ করে তাহলে আমরা অমুকের হাতে বাইয়াত করবো । কিন্তু তোমাদেরকে কোনো ব্যক্তি যেন কখনো প্রতারিত করতে না পারে যে, সে বলবে আবু বকরের হাতে বাইয়াত পরামর্শ ব্যতিরেকে আকস্মিক অনুষ্ঠিত হয়েছে এবং শেষ হয়ে গেছে। সাবধান ! তা অবশ্য সেভাবেই হয়েছে। তবে যাদের সাথে পরামর্শ করার প্রয়োজন ছিলো তারা সকলেই সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আল্লাহ তায়ালা উদ্ভূত পরিস্থিতির ক্ষতি থেকে রক্ষা করেছেন।১২ আর তোমাদের মধ্যে তার বাহনকে ধ্বংস প্রায় করেও আবু বকরের সমকক্ষ কাউকে খুঁজে বের করতে সক্ষম হবে না । (তিনি ছিলেন নিকটের কিংবা দূরের সকলের কাছে উচ্চ মর্যাদাসম্পন্ন)। অতএব মুসলমানদের সাথে পরামর্শ না করে যে কেউ বাইয়াত করলে বাইআতকারী ও তা গ্রহণকারী কারো অনুসরণ করা যাবে না । বরং এদের উভয়কে হত্যা করা হবে। কেননা আল্লাহ তায়ালা যখন তার নবীর মৃত্যুদান করেন তখন তিনিই (আবু বকর) ছিলেন আমাদের মধ্যে সবার চেয়ে উত্তম ব্যক্তি । অবশ্য আনসারগণ আমাদের বিরোধিতা করেছে এবং তারা বনী সায়েদার চত্তরে একত্র হয়েছে। এমনকি, আলী, যুবাইর ও তাদের সাথীরাও আমাদের বিরোধিতা করেছে । মুহাজিররা আবু বকরের কাছে একত্র হলো। তখন আমি আবু বকরকে বললাম, হে আবু বকর ! চলুন আমরা আমাদের আনসারী ভাইদের কাছে যাই । অতএব তাদের উদ্দেশ্যে আমরা রওয়ানা হলাম । যখন আমরা তাদের কাছে পৌছলাম দু’জন পুণ্যবান ব্যক্তির সাথে আমাদের সাক্ষাত হলো। লোকেরা কিসের ভিত্তিতে একমত্য হয়েছে তা-ও তারা আমাদের জানালো। তারা আমাদের জিজ্ঞেস করলেন, হে মুহাজিরগণ! কোথায় এবং কি উদ্দেশ্যে যাচ্ছেন ? আমরা বললাম, আমাদের আনসারী ভাইদের উদ্দেশ্যেই যাচ্ছি ! তারা উভয়ে বললেন, তাদের কাছে তোমাদের না যাওয়াই বাঞ্চনীয়, বরং তোমাদের যা করণীয় তাই করো। যেতে বনী সায়েদার চত্তরে তাদের কাছে আসলাম । ইত্যবসরে আমরা চাদর আবৃত এক ব্যক্তিকে তাদের মাঝে দেখলাম । আমি জিজ্ঞেস করলাম, ইনি কে ? তারা বললো, ইনি হচ্ছেন সাদ ইবনে উবাদা রা. । আমি জিজ্ঞেস করলাম, তার কি হয়েছে ? তারা বললো, ইনি জ্বরে আক্রান্ত । আমরা বসে সামান্য সময় অতিবাহিত করতেই তাদের খতিব (বক্তা) উঠে দাড়ালেন এবং আল্লাহর যথাযথ প্রশংসা করলেন, এরপর বললেন, আমরা আল্লাহর সাহায্যকারী ও ইসলামের ংখ্যাগুরু সৈনিক । আর হে মুহাজিরগণ ! তোমরা অতি নগণ্য একটি জামায়াত । আর তোমাদের মধ্যে কতক লোক আমাদেরকে এ বিষয়ে বাধা দিতে এসেছে এবং খিলাফতের অংশ থেকে বঞ্চিত করতে চাচ্ছে। ওমর রা. বললেন, যখন তিনি বক্তৃতা বন্ধ করলেন, আমি আমার মনমতো কিছু কথা বলার ইচ্ছা করলাম, ৷ আবু বকরের সামনেই তা তুলে ধরতে চাচ্ছিলাম । আমি পূর্বোক্ত বক্তাকে উত্তেজিত করাও ১২. অর্থাৎ যদি ত্বরিতভাবে আবু বকরের বাইয়াত পর্ব সমাপ্ত না হতো তাহলে মারাত্মক পরিণতির উদ্ভব হতো । আর ত্বরিত কোনো কাজ করলে, প্রায়শঃ এর পরিণাম মন্দই হয়ে থাকে । কিন্তু এখানে সে অশুভ পরিণাম থেকে আল্লাহ রক্ষা করেছেন: www.amarboi.org
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।