সহীহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড
/ ৪৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল মুহারেবীন ১৬৭ অনুষ্ঠিত হয়েছিলো, যে সম্পর্কে পূর্ব চিন্তা কিংবা পরামর্শ হয়নি। তার একথায় ওমর ভীষণভাবে রেগে গেলেন । তিনি বললেন, ইনশাআল্লাহ আজ সন্ধ্যায় আমি অবশ্যই লোকদের মধ্যে দাড়াবো ৷ ভাষণ দেবো এবং বিভ্রান্তি সৃষ্টিকারী লোকদের সম্পর্কে তাদেরকে সতর্ক করবো, যারা তাদের ন্যায্য অধিকার আত্মসাত করতে চায় । আবদুর রহমান বলেন, আমি বললাম, হে আমীরুল মুমিনীন! আপনি তা করবেন না । কেননা এটা হজ্জের সময়, একেবারে নীচু স্তরের রাখাল এবং নির্বোধ অপরিণামদর্শী ফাসাদ সৃষ্টিকারী লোকও এখানে একত্র হয়েছে। আর যখন আপনি ভাষণ দিবেন তখন এরাই আপনার নৈকটোযের সুযোগ লাভ করে আপনার ওপর প্রাধান্য বিস্তার করে বসবে । আর আমার আশংকা যে, আপনি যখন দাড়িয়ে কিছু বলবেন, তখন তা আপনার থেকে এমনভাবে ছড়িয়ে পড়বে যে, তা আর আয়ত্তাধীন থাকবে না। তারা আপনার কথাকে যথাযথভাবে আয়ত্বও করতে পারবে না, আর যথাস্থানে ব্যবহারও করতে পারবে না। সুতরাং আপনি মদীনায় পৌছা পৰ্যন্ত অপেক্ষা করুন। কেননা তা হচ্ছে হিজরত ও সুন্নাতের আবাস ভূমি । তখন আপনি একান্তে জ্ঞানী ও সুধী ব্যক্তিদের সাথে মিলিত হবেন এবং আপনি যা কিছু বলতে চান তা দৃঢ়তার সাথে বলবেন, এতে জ্ঞানী ব্যক্তিরা আপনার কথাগুলো হৃদয়ঙ্গম করবে এবং যথাস্থানে সেগুলোকে ব্যবহার করবে। উমর রা. বললেন, আল্লাহর কসম! ইনশাআল্লাহ মদীনায় পৌছে আমি সর্বপ্রথম এ কাজই করবো । ইবনে আব্বাস রা. বলেন, যিলহাজ্জ মাসের শেষভাগে আমরা মদীনায় পৌছলাম ৷ জুমআর দিন আসলে সূর্য একটু ঢলতেই আমরা খুব তাড়াতাড়ি মসজিদে গেলাম । আমি মিম্বারের গোড়ায় সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাঈলকে উপবিষ্ট পেলাম । আমি আমার হাটু তার হাটুর সাথে লাগিয়ে তার কাছে বসে গেলাম । অবিলম্বে উমর ইবনুল খাত্তাব রা. বেরিয়ে আসলেন । আমি তীকে সামনে থেকে আসতে দেখে সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাঈলকে বললাম, আজ অপরাহ্নে ইনি এমন কিছু কথা অবশ্যই বলবেন যা তিনি খলীফা নিযুক্ত হবার পর থেকে আর কখনো বলেননি । কিন্তু সাঈদ আমার কথাটিকে উড়িয়ে দিলেন এবং বললেন, আমি ধারণা করি না যে, তিনি (উমর) এমন কথা বলবেন যা এর পূর্বে কখনো বলেননি । উমর রা. এসেই মিম্বরের উপর বসলেন । ঘোষকগণ নীরব হলে তিনি উঠে দাড়ালেন এবং আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন, অতপর বললেন, আজ আমি অবশ্যই তোমাদেরকে এমন কিছু কথা বলতে চাই, যা বলার সাধ্য আমাকে দেয়া হয়েছে। এর পরিণাম সম্বন্ধে আমি অবগত নই । হতে পারে মৃত্যু আমার সন্মুখেই । সুতরাং যে ব্যক্তি তা অনুধাবন করবে এবং স্থৃতিতে ধরে রাখবে সে যেন অবশ্যই তা (আমার কথাগুলো) সে স্থান পর্যন্ত পৌছিয়ে দেয় যে পর্যন্ত তার সওয়ারী.পৌছুবে। আর যে ব্যক্তি আশংকা করবে যে, সে তা যথার্থভাবে অনুধাবন করতে পারেনি, তার জন্য আমার ওপর মিথ্যা আরোপ বৈধ হবে না। নিশ্চয় আল্লাহ তাআলা সত্য দীন সহ মুহাম্মদ স.-কে পাঠিয়েছেন এবং তীর ওপর কিতাব (আল কুরআন) নাযিল করেছেন। আর আল্লাহ যা নাযিল করেছেন তাতে রজমের আয়াতও রয়েছে। আমরা তা পড়েছি, বুঝেছি ও মুখস্থ করেছি । (ব্যভিচারীকে) রসূলুল্লাহ স. রজম করেছেন এবং তার ওফাতের পর আমরাও রজম করেছি । কিন্তু আমার আশংকা হচ্ছে যে, দীর্ঘকাল পরে কোনো ব্যক্তি বলবে, আল্লাহর শপথ! আমরা আল্লাহর কিতাবে রজমের আয়াত পাচ্ছিনা । ফলে আল্লাহর নাযিলস্থ এ ফরযকে বর্জন করে তারা পথভ্রষ্ট হবে । আল্লাহর কিতাবে একথা সুস্পষ্ট যে, কোনো বিবাহিত ব্যক্তি যেনা করলে, পুরুষ হোক কিংবা নারী, যখন তা প্রমাণিত হবে অথবা অবৈধ - গর্ভ প্রমাণিত হবে অথবা অপরাধী নিজেই স্বীকারোক্তি করলে, তাকে পাথর নিক্ষেপে হত্যা করতে হবে অতপর আল্লাহর কিতাবে আমরা এও পড়েছি যে, তোমরা তোমাদের বাপ-দাদার বংশ পরিচয় www.amarboi.org

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।