সহীহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড
/ ৪৬৬
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ সহীহ আল বুখারী SiG. ob beds ssl dA BLED lite EGE ৬২৯৭. আয়েশা রা. থেকে বর্ণিত । তিনি বলেন, সা'দ ইবনে আবি ওয়াককাস ও আবদ ইবনে যাময়া এক ছেলের ব্যাপারে ঝগড়া করলো । সাদ বললো, হে আল্লাহর রসূল ! সে আমার ভ্রাতুম্পুত্র ৷ (আমার ভাই) উতবা ইবনে আবি ওয়াক্‌কাস আমাকে ওসিয়ত করে গেছে যে, সে তারই পুত্র ১৮ আপনি এর আকৃতির প্রতি লক্ষ্য করুন। আর আবদ ইবনে যাময়া বললো, সে আমার ভাই । আমার পিতার বিছানায় তার দাসীর গর্ভে জন্মেছে । রসূলুল্লাহ স. তার আকৃতির দিকে লক্ষ্য করলেন এবং দেখলেন, উতবার সাথে তার সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে। তিনি বললেন, হে আবদ ! সে তোমারই প্রাপ্য । কারণ বিছানা যার, সন্তানও তার । আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর । হে সাওদাহ বিনতে যাময়া ! তুমি এর থেকে পর্দা করো । তিনি (বর্ণনাকারিণী) বলেন, ফলে এ সন্তান (যার নাম ছিল আবদুর রহমান) কখনো [রসূলুল্লাহ স.-এর স্ত্রী] সাওদাহকে দেখতে পায়নি । ৩০ -অনুচ্ছেদ ৪ যে ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়ে অপরকে স্বীয় পিতা বলে দাবি করে । LET TL BEE ALES & & Ec JG oie AYAA Sle ss EE Ai Sl JEL EEN alae GA ie & ৬২৯৮. সা'দ রা. থেকে বর্ণিত ৷ তিনি বলেন, আমি নবী স.-কে বলতে শুনেছি, যে ব্যক্তি অপরকে স্বীয় পিতা বলে দাবি করে, অথচ সে ভালোভাবেই অবগত যে, এ তার প্রকৃত পিতা নয়, এমন ব্যক্তির জন্য জান্নাত হারাম । বর্ণনাকারী বলেন, আমি উক্ত হাদীস আবু বকরের কাছে আলোচনা করেছি ।>৯ তখন তিনি বলেন, একথা আমিও অবগত । আমার দু'কান তা শুনেছে আর আমার অন্তর রসূলুল্লাহ স. থেকে তা সংরক্ষণ করেছে। nl be ES dS Le iY UU FA Gee nA al Sali Gos 8. AS 4 ৬২৯৯. আবু হুরাইরা রা. থেকে বর্ণিত তিনি নবী স. থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন, তোমরা তোমাদের প্রকৃত বাপ-দাদার পরিচয় থেকে অস্বীকার করো না। কেননা যে ব্যক্তি পিতার পরিচয় থেকে অস্বীকৃতি জানালো, সে অবশ্যই কুফরী করলো ২০ ৩১-অনুচ্ছেদ £ কোনো নারী কোনো শিশুকে নিজের সম্তান দাবি করলে । ১৮. কথিত আছে যে. ইসলামের পূর্বে যাময়ার দাসীর সাথে উতবার অবৈধ সম্পর্ক ছিল। এরই প্রেক্ষিতে উতবা তার ভাইকে এ সন্তান গ্রহণ করার ওসিয়ত করেছিল । ১৯. ইসলামের পূর্বে ‘সুমাইয়া’ নামী এক নারীর সাথে আবু সুফিয়ানের অবৈধ সম্পর্ক ছিল। এ সম্পর্কের ফলে তার এক সম্ভান জন্মায় । তার নাম ছিল '‘যিয়াদ' ৷ উক্ত নারী ছিল উবাইদ সাকাফীর স্ত্রী । আর যিয়াদ ছিল আবু বকর রা.-এর বৈ-মাত্রেয় ভাই । ইতিহাস প্রসিদ্ধ এ যিয়াদ'’ দীর্ঘদিন যাবত উবাই সাকাফীর পুত্র হিসেবে পরিচিত ছিল । কিন্তু পরে সে জেনে- শুনেই নিজেকে আবু সুফিয়ানের পুত্র বলে দাবি করে। ইতিহাস দ্রষ্টব্য । ২০. জেনে-শুনে পিতৃ পরিচয় অস্বীকার করা অথবা এরূপ করাকে বৈধ মনে করা কুফরী ৷ কারো মতে, তা কুফরী নয়, বরং হারাম কাজ । www.amarboi.org

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।