১১৮ সহীহ আল বুখারী ৬২৩৯. যিয়াদ ইবনে যুবাইর র. থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনে ওমর রা.-এর সাথে ছিলাম । এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, আমি মান্নত করেছি যে, যতদিন বাচি প্রত্যেক মঙ্গল ও বুধবার রোযা রাখবো । (ঘটনাক্রমে) সে দিনের মধ্যে কুরবানীর দিন পড়ে গেলো । তিনি বলেন, মানত পুরা করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন এবং আমাদেরকে কুরবানীর দিন রোযা রাখতে নিষেধ করা হয়েছে সে আবার প্রশ্ব করলে তিনি পূর্বের মতই জবাব দিলেন, কিছুই বাড়ালেন না।২১ ৩২-অনুচ্ছেদ $ ভূমি, বকরী, ফসল এবং যাবতীয় আসবাবপত্র ইত্যাদি শপথ ও মান্নতের আওতাভুক্ত হবে কিনা । ইবনে ওমর রা. বলেন, ওমর রা. নবী স.-কে বললেন, আমি এমন একটি ভূমির অধিকারী হয়েছি, পূর্বে কখনো এর চেয়ে উত্তম কোনো সম্পদের মালিক হইনি । তিনি বলেন, যদি ইচ্ছে করো তাহলে, এর মৌলিক স্বত্ব নিজের কাছে রাখো এবং তার (উৎপাদন) সাদকা করে দাও । আবু তালহা রা. নবী স.-কে বলেছিলেন, আমাদের সম্পদের মধ্যে ‘বাইরুহা' কৃপটিই আমার কাছে সবচেয়ে বেশী প্রিয় যা মসজিদের সম্মুখে বাগানের ভেতরে অবস্থিত । EOLA ENTE 2 lL) oe EE IU En ol oe AYE. LU AIG ALANS US sl it Eb LEG Jey Las lb dl ES LLL ML TUL Uk dl 5 SY en Br GL S EE CR cl gals US TAD coll Lk cH 4 BG Ly 6 aid bn mln JG. in 0 ET AES OEE ts RUN os My SLs Hi di 2 nl UE ee Cl Ae ule + 5b 2 OKIE 916 ca JUS JEG ৬২৪০. আবু হুরাইরা রা. থেকে বর্ণিত । তিনি বলেন, খায়বরের দিন আমরা রসূলুল্লাহ স.-এর সাথে বের হলাম । গনীমত হিসেবে কাপড়-চোপড় এবং আসবাবপত্র ইত্যাদি মাল ছাড়া সোনা- রূপা আমরা পাইনি । দুবাঈব গোত্রীয় রিফায়া ইবনে যায়েদ নামক এক ব্যক্তি মিদআম নামক একটি ভৃত্য রসূলুল্লাহ স.-কে উপঢৌকন দিলো । অতপর রসূলুল্লাহ স. ওয়াদিউল কোরা নামক এলাকার দিকে গমন করলেন। যখন তিনি ওয়াদিউল কোরায় পৌছে গেলেন, ইত্যবসরে মিদআম রসূলুল্লাহ স.-এর সাওয়ারীর পিঠের গদী নীচে নামাচ্ছিল। হঠাৎ এক তীর এসে তার দেহে পতিত হলো এবং সে তৎক্ষণাৎ মারা গেলো । লোকেরা বললো, এর জন্য জান্নাত মুবারক হোক ৷ রসূলুল্লাহ স. বললেন, কস্মিনকালেও না । সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ! এমন একখণ্ড কাপড় যা বিতরণের সময় তার অংশে পড়েনি, সে খায়বারের যুদ্ধলব্ধ মাল থেকে তা নিয়েছিলো । ফলে জাহান্নামের আগুন তার ওপর প্রজ্জ্বলিত হচ্ছে। যখন লোকেরা একথা শুনলো, এক ব্যক্তি জুতার একখানা অথবা দু'খানা ফিতা নিয়ে রসূলুল্লাহ স.-এর কাছে উপস্থিত হলে তিনি বললেন £ঃ একটি অথবা দু'টি ফিতাও হবে জাহান্নামে যাবার কারণ । 0 ২১. এমতাবস্থায় কুরবানীর দিন রোযা রাখবে না ।-সম্পাদক www.amarboi.org
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।