http:/ /islamiboi.tk ৬৭/7! [>-০ / সহীহ আত্-তিরমিযী চতুর্থ খণ্ড- পৃষ্ঠা ঃ আট হাদীসগুলোর সনদ সম্পর্কে হুকুম লাগানো প্রয়োজন ছিল। সুনানে ইবনু মাজাহ্ এ ধরনের হাদীসের ক্ষেত্রেও আমি এমনটিই করেছি। আর এঁ হাদীসগুলোর মর্যাদা আমি এভাবে বর্ণনা করেছি- ১) সনদ সহীহ অথবা হাসান; ২) সনদ দুর্বল; আর এ দু'টি স্পষ্ট ও সহজবোদ্ধ; ৩) সহীহ অথবা হাসান । অর্থাৎ আত্-তিরমিযী বহির্ভূত কোন শাহিদ বা মুতাবি দ্বারা সহীহ । কোন কোন সময় এভাবেও বলি “সেটার পূর্বেরটা দ্বারা” অর্থাৎ- পূর্বের শাহিদ বা মুতাবি দ্বারা সহীহ । আবার কোন সময় বলি- সহীহ; দেখুন ওর পূর্বেরটা ৷ অর্থাৎ- পূর্বের হাদীসেই এর তাখরীজ করা হয়েছে। তৃতীয়ত ঃ অল্প কিছু হাদীস এমনও রয়েছে যে, ইমাম আত্-তিরমিষী সেটার সনদ বর্ণনা করেছেন কিন্তু তার মতন পূর্বের হাদীসের বরাত দিয়েছেন। যেমন তিনি বলেন, “মিছলুহু' যেমন ৬২ নং হাদীসটি । অথবা তিনি বলেন- ‘নাহবুহু’ যেমন ২২৬ নং হাদীস । এ ধরনের হাদীসের ক্ষেত্রে আমি কোন হুকুম লাগাইনি। তার- শেষে অধিকাংশ ক্ষেত্রেই আমি কিছু লিখিনি পূর্ববর্তী হাদীসের হুকুমই যথেষ্ট মনে করে। কেননা আলোচনার বিষয়ই হচ্ছে হাদীসের মতন । সেটার সনদ নয় । কিন্তু যেখানে সেটার মতনের মর্যাদা জানা একান্তই জরুরী সেখানে তা উল্লেখ করেছি। চতুৰ্থত ৪ সুনানে আত্-তিরমিযীর পাঠকবৃন্দ অবগত আছেন যে, “কুতুবুস সিত্তাহ”-এর মধ্যে ইমাম আত্্-তিরমিযী’র বাচনভঙ্গী অন্যান্য লেখকদের চাইতে ভিন্ন । তন্মধ্যে একটি এই যে, অধিকাংশ ক্ষেত্রে তিনি হাদীস বর্ণনা করার পর বলেছেন, সহীহ অথবা হাসান বা য‘ঈফ ৷ যা তার গ্রন্থের একটি সৌন্দর্য । যদি তার এ সহীহকরণের ক্ষেত্রে তাসাহুল অর্থাৎ- নমতা না থাকতো যে বিষয়ে তিনি হাদীস বিশারদগণের নিকট প্রসিদ্ধ । আমার অনেক খগ্রন্থেই বিষয়টির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর এজন্যই আমি এক্ষেত্রে তার অনুসরণ করিনি। বরং আমি হুকুম বর্ণনা করি আমার অনুসন্ধান ও গবেষণা আমাকে যে জ্ঞান দান করে তারই * ভিত্তিতে । এ জন্যই লেখকের অনেক দুর্বল হুকুম লাগানো হাদীসকেও সহীহ অথবা হাসানের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছি । আর এর প্রশংসা একমাত্র আল্লাহরই ।
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।