সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৪র্থ খণ্ড
/ ٤٩٧
📝 نص 📖 PDF

‘ hittp://islamiboi.tk ৬/4! 2০০ / সহীহ আত্-তিরমিযী চতুর্থ খণ্ড- পৃষ্ঠা ৪ ছয় > dl BAD শাইখ মোঃ ‘ঈসা মিঞা বিন খলিলুর রহমান সাহেবের মস্তব্য- মহান আল্লাহ তা'আলার অসংখ্য ও অফুরন্ত প্রশংসা যিনি বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস নাসির উদ্দীন আলবানী কতৃক তাহ্‌ঝ্বীকৃকৃত সহীহ আত্-তিরমিযীর বঙ্গানুবাদ ও সম্পাদনায় হুসাইন বিন সোহ্রাব সাহেবকে সহযোগিতা করার তাওফীক প্রদান করেছেন। অতঃপর প্রিয় নাবী মুহাম্মাদ স্রুহুঃ-এর প্রতি অসংখ্য দরুদ ও সালাম । আমার বন্ধু হুসাইন বিন সোহ্রাব (বহু গ্রন্থ প্রণেতা) নাসির উদ্দীন আলবানী কর্তৃক তাহ্ঝীক্কৃত সহীহ আত্‌-তিরমিযীর বাংলা অনুবাদে আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন। এ অনুরোধ রক্ষা করার যোগ্যতা আমার কতটা আছে সে সম্পর্কে আমি নিশ্চিত নই তবে তার অনুরোধে সাড়া দিতে পেরে আমি আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের মানুষের কাছে মাতৃভাষার গুরুত্ব যেমন অনেক বেশী, তেমনি তাদের কাছে সহীহ হাদীসের চাহিদাও অনেক । অথচ এদেশীয় জনগণের মাতৃভাষা বাংলায় অনুবাদকৃত সহীহ হাদীসের তীব্র অভাব । সহীহ হাদীসের জ্ঞান না থাকার কারণে বর্তমানে মুসলমানগণ নির্ভরযোগ্য হাদীসের সন্ধান না পেয়ে সত্যিকার সহীহ ও সঠিক পথ থেকে সরে বিভিন্ন মতবাদের শিকারে পরিণত হচ্ছে। আমাদের দেশের মুসলমানদের কাছে সহীহ হাদীস জানার আগ্রহ বহুদিনের । এ দীর্ঘদিনের অভাব দূরীকরণের উদ্দেশ্যে সমস্যা ও চাহিদার দিকে লক্ষ করে হুসাইন বিন সোহরাব যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন তজ্জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই । সহীহ হাদীস জানার, মুসলমানদের সহীহ্‌ ও সঠিক পথে চলার দিক নির্দেশক যে সমস্ত সহীহ হাদীসের কিতাব রয়েছে তন্মধ্যে এ সহীহ আত্-তিরমিযীর অনুবাদ গ্রন্থ উল্লেখযোগ্য । | এ ধরনের একটি হাদীসের অনুবাদের আবশ্যকতা পাঠকগণ যে তীব্রভাবে অনুভব করেছিলেন তার কিছুটা হলেও পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। সহীহ আত্-তিরমিযীর মতো একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ বাংলায় প্রকাশনা বাংলা ভাষাভাষী মুসলমান জনগোষ্ঠীর কাছে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ব্যাপার । পরিশেষে মহান আল্লাহ তা'আলার কাছে দুআ করছি তিনি যেন তাকে আরও অধিক ধৰ্মীয় গ্রন্থ প্রকাশ করে দ্বীনী খিদমাত করার তাওফীক দান করেন। জনাব , হুসাইন বিন সোহ্‌রাব দ্বীন-ইসলামের খিদমাত মনে করে নিরলস চেষ্টা সাধনা ও ত্যাগ স্বীকার করে বহু গ্রন্থ অনুবাদ ও রচনা করেছেন। আল্লাহ তার দ্বীনী খিদমাত কবুল করুন ৷ -আমীন ॥

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.