সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৪র্থ খণ্ড
/ ٤٩٧
📝 نص 📖 PDF

http:/ /islamiboi.tk ৬৮৭! [০-০ / সহীহ আত্‌-তিরমিযী চতুর্থ খণ্ড- পৃষ্ঠা ঃ পীচ mE Al > BLAM ms | কুসাইন বিন সোহরাব সাহেবের ক্থ্থা-_ সকল প্রশংসা একমাত্র মহান রাব্বুল ‘আলামীনের জন্য এবং দরদ ও সালাম মহানাবী মুহাম্মাদ হহসুঃ-এর প্রতি । দুনিয়ার বুকে আল্লাহ তা‘আলা কর্তৃক নির্দেশিত পূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম ৷ সহীহ হাদীসের আলোকেই ইসলামকে জানতে এবং বুঝতে হবে। অতএব মুসলমান হিসেবে আমাদেরকে সহীহ হাদীস জানা ও বুঝা একান্ত অপরিহার্য । আমাদের দেশে অধিকাংশ মুসলমান আরবী ভাষা বুঝতে অক্ষম, অথচ কুরআন ও হাদীসের ভাষা আরবী । হাদীসের ভাষা বুঝতে হলে বাঙ্গানুবাদের সাহায্য গ্রহণ ব্যতীত বিকল্প পথ নেই । এ ক্ষেত্রে যত বেশি সহীহ হাদীস বাঙ্গানুবাদ করা হবে ততই মঙ্গল । | পূর্বে হাদীসের প্রসিদ্ধ আত্-তিরমিধী গ্রন্থ বাংলায় অনুদিত হলেও অনুবাদকগণের কেহই প্রসিদ্ধ আত্-তিরমিযী গ্রন্থকে যঈফ মুক্ত করেননি। অতএব সহীহ ' হাদীসের উপর ‘আমালকারীদের জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচ্ছ চিন্তার অধিকারী বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, নাসির উদ্দীন আলবানী কর্তৃক তাহ্‌ঝীকৃকৃত সহীহ আত্-তিরমিযীর অনুবাদ গ্রন্থ একান্তই কাম্য । গ্রন্থটি অনুবাদে আমার বন্ধু শাইখ মোঃ ‘ঈসা (লিসান্স- মাদিনাহ্‌ বিশ্ববিদ্যালয়, সৌদী আরব) আমাকে সাহায্য করায় আমি তার এ প্রশংসনীয় আনস্তরিকতাকে স্বাগত জানাই । তিনি অনুবাদ প্রসঙ্গে মুক্ত নীতি অবলম্বন করেছেন। এজন্য তিনি অত্যন্ত সঙ্গতভাবেই ধন্যবাদ পাওয়ার হকদার । আমি তাকে আন্তরিক মুবারাকবাদ জানাই । আমি সত্যিকার অর্থেই অনুভব করছি যে আমার বন্ধু শাইখ ‘ঈসা এ মহৎ কাজে কতটা শ্রম স্বীকার করেছেন। তার এ পরিশ্রম সফল ও সার্থক হোক এটাই আমি কামনা করি। শাইখ মোঃ ‘ঈসা মিঞা-এর দীর্ঘদিনের সহযোগিতার শুভ ফল বঙ্গানুবাদ সহীহ আত্-তিরমিযী প্রকাশ হওয়ায় বহুদিনের সুন্দর একটি চাহিদা পূর্ণ হয়েছে বলে আমি মনে করি। আমি আশা পোষণ করছি- পুস্তকটি সমাজে ব্যাপকভাবে মূল্যায়ন হবে। হে আল্লাহ! তুমি আমার এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করো এবং আমাকে এরূপ আরো বেশী বেশী খিদমাত করার তাওফীক দান করো। -আমীন ॥ নির্ভুল ছাপার চেষ্টা করলেও ভুল-ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক । প্রুফ সংশোধনে সি নাগর আনিল তরিকতানে দাতিত) পাঠকের চোখে লৰ লাদ ধদর রুল বরাগডল জামাত তারাদের জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে ভুল-ভ্ৰান্তি শুদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করব ।

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.