http:/ /islamiboi.tk ২৫৬ ৬/৷০০/ সহীহ আত্-তিরমিযী ৪র্থ খণ্ড cas Le ILD ES 1S JAS os jh SS IIS RE 5159 isl se eo J, SHIGE IN ULES SS la SASL SLE HH ALS JS Sl add FABLE CG AS « CELL (Y.-00) ‘ab onl: - ২১৫৯ ৷ সুলাইমান ইবনু আমর (রাহঃ) হতে তার বাবা আমর (রাঃ)-এর সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বিদায় হাজ্জে জনগণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ এটা কোন্ দিন? জনগণ বলল, বড় হাজ্জের দিন। তিনি বললেন ৪ আজকের এ দিন ও তোমাদের এ শহর যেমন হারাম (মহাপবিত্র) অনুরূপভাবে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সন্ত্রম পরস্পরের জন্য হারাম । সাবধান! অপরাধী তার অপরাধের জন্য নিজেই দায়ী । সাবধান! সন্তানের প্রতি জনকের অপরাধ এবং জনকের প্রতি সন্তানের অপরাধ বর্তায় না। জেনে রাখো, শাইতানের কোন ইবাদাত তোমাদের এ নগরে কখনো হবে না, সে এ ক্ষেত্রে নিরাশ হয়ে গেছে। তবে তোমরা যে সকল কাজকে তুচ্ছ মনে কর অতি শীঘ্রই সে সকল কাজে তার অনুসরণ করা হবে এবং সে তাতে সন্তুষ্ট হবে। সহীহ, ইবনু মা-জাহ (৩০৫৫) । ইবনু আমর আস-সা'দী (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ' এ হাদীসটি হাসান সহীহ্ । যাইদাও একইরকম হাদীস শাবীব ইবনু গারকাদার সূত্রে বর্ণনা করেছেন। আমরা এ হাদীসটি শুধুমাত্র শাবীব ইবনু গারকাদার সূত্রেই জেনেছি।
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।