সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৪র্থ খণ্ড
/ ৪৯৭
📝 লেখা 📖 পিডিএফ

http:/ /islamiboi.tk ৩০/৭ ০-০ / সহীহ আত্-তিরমির্যী ৪র্থ য্ ২৫১ তিনি প্রশ্ন করেন, তুমি জান, মূল কিতাব কি? আমি বললাম, আল্লাহ ও তীর রাসূলই ভাল জানেন । তিনি বললেন, তা একটি মহাগ্রন্থ যা আল্লাহ তা‘আলা আসমান-যমীন সৃষ্টির আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। তাতে এ কথা লিখা আছে যে, ফিরআউন জাহার্বামীদের অন্তর্ভুক্ত । আর তাতে এ কথাও লিখা আছে যে, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজেও ধ্বংস হয়েছে। আতা (রাহঃ) বলেন, তারপর আমি রাসূলুল্লাহ্‌ সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী উবাদা ইবনুস সামিত (রাঃ)-এর ছেলে ওয়ালীদের সাথে দেখা করে তাকে প্রশ্ন করি, আপনার পিতা তার মৃত্যুকালে আপনাকে কি কি উপদেশ দিয়ে গেছেন? তিনি বললেন, তিনি আমাকে সামনে ডেকে বললেন, হে বৎস! আল্লাহ্‌ তা‘আলাকে ভয় কর আর জেনে রাখ, যে পর্যন্ত তুমি আল্লাহ্‌ তাআলার উপর বিশ্বাস না আনবে এবং ভাগ্য ও তার ভাল-মন্দের উপর বিশ্বাস না আনবে তুমি সে পর্যন্ত আল্লাহ্‌ তাআলার ভয় অর্জন.করতে সক্ষম হবে না। এ বিশ্বাস ব্যতীত তোমার মৃত্যু হলে তুমি জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি £ আল্লাহ তা‘আলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে আদেশ করেন ঃ লিখ। কলম বলল, কি লিখব? তিনি বললেন $ তাকদীর লিখ, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে সবকিছুই ৷ সহীহ, সহীহাহ্‌ (১৩৩) তাখরীজুত্‌ ত্বাহাবীয়াহ (২৩২), মিশকাত (৯৪), আষ্যিলাল (১০২, ১০৫) । আবু ঈসা বলেন, উপরোক্ত সনদসূত্রে এ হাদীসটি গারীব। SU N\A অনুচ্ছেদ £ ১৮ ॥ (আসমান-যামীন সৃষ্টির পঞ্চাশ হাজারবছর আগে ভাগ্য নির্ধারিত হয়েছে) DASA SL 3 fad EEE Sf ESN

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।