http:/ /islamiboi.tk ২১৬ ৩১১৷০-০/ সহীহ আত্-তিরমিযী ৪র্খ খণ্ড ENS NSA 7 AL SLL SC 8 pL SE SY rE TEI ESS, ESSA 7 TEAS PERLE 3 (YV-A) ‘el Al: a -— ২১১৬ । আমির ইবনু সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি (সা'দ) বলেন, মক্কা বিজয়ের বছর আমি গুরুতরভাবে অসুস্থ হয়ে গেলাম এবং মৃত্যুর আশংকা করলাম । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন । আমি বললাম, হে আল্লাহ্র রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আমার প্রচুর ধন-সম্পদ রয়েছে । মাত্র একটি মেয়ে সন্তান ব্যতীত আমার আর কোন উত্তরাধিকারী নেই । আমি আমার সমস্ত সম্পদের ওয়াসিয়াত করবো কিঃ? তিনি বললেন ঃ না। আমি বললাম, তবে দুই-তৃতীয়াংশ সম্পদ ওয়াসিয়াত করব কি? তিনি বললেন £ না। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন £ না । আমি বললাম, তাহলে এক-তৃতীয়াংশ? তিনি বললেন ৪ হ্যা এক-তৃতীয়াংশ করতে পার, তবে এক-তৃতীয়াংশও অনেক । তোমার উত্তরাধিকারীদেরকে দরিদ্র এবং অন্য কারো নিকট হাত পাততে বাধ্য অবস্থায় রেখে যাওয়ার চাইতে তাদেরকে সম্পদশালী অবস্থায় রেখে যাওয়া অধিক উত্তম ৷ তুমি যেটুকুই খরচ কর না কেন তার নেকী অবশ্যই পাবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে গ্রাসটি তুলে দাও তুমি তার জন্যও নেকী পাবে। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আমি কি আমার হিজরাত হতে পিছনে পড়ে থাকব (মাদীনায় ফিরে যেতে পারব না)? তিনি বললেন ঃ তুমি আমার পরেও যদি জীবিত থাক এবং আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে যে কোন কাজই কর তাতে তোমার মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আশা করি আমার পরবর্তীতেও তুমি জীবিত থাকবে । তোমার মাধ্যমে বহু লোকের উপকার হবে এবং অসংখ্য লোকের ক্ষতি সাধিত হবে। হে আল্লাহ! আমার সাহাবীদের হিজরাত পূর্ণ করে দাও, তাদেরকে পিছনে ফিরিয়ে দিও না । সা'দ ইবনু খাওলা হতভাগ্য । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা’দ ইবনু খাওলার জন্য অনেক দুঃখ প্রকাশ করতেন । তিনি মঙ্কাতে মারা যান। সহীহ, ইবনু মা-জাহ (২৭০৮), বুখারী, মুসলিম ।
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।