bups/ / islamiboi.tk ৬/৷ ০:০ / সহীহ আত্-তিরমির্ী ৪ খন ১৮৫ আমি সাতবার সূরা ফাতিহা পাঠ করে তাকে ঝাড়ফুক করলাম । ফলে সে রোগমুক্ত হলো এবং আমরা বকরীগুলো হস্তগত করলাম ৷ বর্ণনাকারী বলেন, এই বিষয়ে আমাদের মনে সন্দেহের উদ্রেক হলো । আমরা বললাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাযির হওয়ার আগ পৰ্যন্ত (সিদ্ধান্তে পৌছতে) তাড়াহুড়া করবে না। বর্ণনাকারী বলেন, আমরা তার নিকট উপস্থিত হওয়ার পর আমি যা করেছি তা তাকে অবহিত করলাম । তিনি বললেন ঃ কিভাবে তুমি জানতে পারলে, এটা দিয়ে ঝাড়ফুক করা যায়? বকরীগুলো হস্তগত কর এবং তোমাদের সাথে আমার জন্যও একটি অংশ রেখ । সহীহ, ইবনু মা-জাহ (২১৫৬), বুখারী, মুসলিম । আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান। আবূ নাযরার নাম আল-মুনযির ইবনু মালিক ইবনু কুতাআ ৷ ইমাম শাফিঈ (রাহঃ) এ হাদীসের ভিত্তিতে বলেন, কুরআন শিক্ষা দানের ফলে বিনিময় গ্রহণ বৈধ। উত্তাদ এই বিষয়ে চুক্তিও করতে পারবেন । জা’ফর ইবনু ইয়াস হলেন জা'ফর ইবনু আবী ওয়াহসিইয়্যা আর তিনি আবূ বিশর ৷ এ হাদীসটি শুবা, আবূ আওয়ানা, হিশাম, আরও অনেকে আবূ বিশর হতে, তিনি আবুল মুতাওয়াক্কিল হতে, তিনি আবূ সাঈদ (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সূত্রে বৰ্ণনা করেছেন। JL ENS ASCE Né LES Sy CE ULE SN: syle 6 EE - । 2 টি LL Ng sl G8 be Ei sill 5 i el Oe Mk Hl ol Ss SS NW, ENG LE SS: Ci 21K HH: i OAL PLIAT Fe NEE ELLE LE ME
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।