http://islamiboi.tk ৬/০ ০ / সহীহ আত্-তিরমিযী চতুর্থ খণ্ড_ পৃষ্ঠা ৪ তের দ্বিতীয়ত £ এ বর্ণনার পূর্ণর্লপ এরকম যা ইমাম যাহাবীর গ্রন্থে এ শব্দে রয়েছে, “যার ঘরে এ গ্রন্থ বিদ্যমান রয়েছে অর্থাৎ- আল-জামি যেন তার ঘরে নাবী কথা বলছেন” । আর এ ধরনের বর্ণনা ইমাম আত্-তিরমিযীর না হওয়ার ধারণাকেই শক্তিশালী করে। কারণ এতে তার গ্রন্থের প্রশংসার আধিক্য রয়েছে। আর এ ধরনের উক্তি তার থেকে হওয়া খুবই দুরূহ ব্যাপার । কেননা তিনি স্বয়ং জানেন যে, এ গ্রন্থে এমনও দুর্বল ও মুনকার হাদীস রয়েছে যা বিশ্লেষণ ব্যতীত বর্ণনা করা অবৈধ- যার ফলে তিনি তা বর্ণনা করেছেন। যা না করলে তার গ্রন্থটি ক্রটিযুক্ত হয়ে যেত ৷ যা তার নির্মলতাকে ময়লাযুক্ত করে দিতো। এটা পরিতাপের বিষয় যে, এ কিতাবের অনেক মুহাক্কিক ও মুয়াল্লিক এ দিকে দৃষ্টি দেননি যে, এ ধরনের কথা সনদ ও মতন উভয় দিক থেকেই বাতিল। যদি আত্-তিরমিযীর জামি সম্পর্কে এ ধরনের কথা বলা বৈধ হয় আর আপনি অবগত আছেন যে, এঁ কিতাবে কত ভিত্তিহীন হাদীস রয়েছে যা লেখক নিজেই স্বীকার করেছেন, তাহলে লোকেরা বুখারী ও মুসলিমের কিতাব ‘জামি সহীহ’ সম্পর্কে কি বলবেন? আর তারা উভয়েই শুধুমাত্র সহীহ হাদীস বর্ণনা করার ইচ্ছাই করেছেন। আমার ভয় হয় যে, কোন ব্যক্তি বলে ফেলতে পারেন, তার ঘরে নাবী আছেন তিনিই কথা বলছেন। যদি কেউ এ ধরনের বলে বুখারী ও মুসলিমের সম্পর্কে যা বলা হয়েছে জামি আত্-তিরমিযী সম্পর্কে । আর এ ধরনের কথা বলে সেটাকে সহীহাইনের মর্যাদায় অভিষিক্ত করেছেন অথবা সহীহাইনের প্রতি অবিচার করেছেন, আর এ উভয় কথাই তিক্ত । এতে কোন সন্দেহ নেই যে, এ ধরনের কথা সম্পর্কে অসন্ততঃপক্ষে এটা বলা যায় যে, এতে কোন কল্যাণ নেই । আর নাবী (হু) বলেছেন £ “যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে যেন ভাল কথা বলে অথবা নিরব থাকে৷” (বুখারী; মুসলিম; আত্-তিরমিষযী- হা. ২০৫০) পূর্বের বর্ণনা দ্বারা যা প্রকাশ পেল তাতে এটা জানা গেল যে, সহীহাইন এবং সুনানে আরবায়াকে একত্রে সিহাহ-সিত্তা বলা ভুল । কেননা সুনানের লেখকগণ শুধুমাত্র সহীহ হাদীস বর্ণনা করার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি । আত্-তিরমিযীও তাদের একজন । হাদীস শাস্ত্রের পণ্ডিতগণ তা বর্ণনা করেছেন। যেমন, ইবনু সারাহ, ১৭ পৃষ্ঠায় বলেছেন, আবূ দাউদ যতটুকু পেরেছেন মজবুত সনদের বর্ণনা করেছেন
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।