http:/ /islamiboi.tk ৮৭ [=-০ / সহীহ আত্-তিরমিযী চতুর্থ খণ্ড- পৃষ্ঠা ৪ বার মানসুর খালেদী। আর ব্যাপারটি যদি তাই হয়, তাহলে এ কথার কোন মূল্যই নেই । কেননা সর্বোত্তম অবস্থায় তার এ কথাটি ইমাম হাকিম এবং খাতীব বাগদাদীর ন্যায়ধরা হতে পারে যদি খালেদী এ দু'জনের মতো বিশ্বস্ত হন। এ সত্বেও ইমাম ইবনু কাসীর তাদের এ কথাকে প্রত্যাখ্যান করেছেন যেরূপ পূর্বে বর্ণিত হয়েছে। আর এটা কিভাবে সম্ভব তিনি (খালেদী) তো ধ্বংসপ্রাপ্ত দ্বিতীয় £-তাহযীবের বর্ণনাটি তাজকিরাহ ও সিয়ারু ‘আলামিন নুবালা’ এর বর্ণনার বিপরীত ৷ কারণ এঁ দু’ গ্রন্থে আত্-তিরমিযীকে ‘জামি’ বলেছেন মুসনাদ সহীহ বলেননি । তাছাড়া খালেদীর বর্ণনায় মুসনাদ শব্দটি আরেকটি সাজ শব্দ । মুসনাদ গ্রন্থ ফিকহের মতো অধ্যায়ে রচিত হয় না যা মুহাদ্দিসগণের নিকট সুপরিচিত । তৃতীয় £ দুটি কারণে এ উক্তিকে ইমাম আত্-তিরমিযীর উক্তি বলে গণ্য করা ঠিক নয়। কারণ বর্ণনাকারী ক্রুটি যুক্ত। আর তিনি হচ্ছেন মানসূর ইবনু ‘আবদিল্পাহ আবূ ‘আলী আল খালেদী ৷ তাকে সকলেই ঘৃণার চোখে দেখতে একমত । (১) আল-খাতীব তার তারীখে বাগদাদ গ্রন্থের ১৩/৮৪ পৃষ্ঠায় বলেছেন তিনি অনেকের নিকট থেকে গারীব ও মুনকার হাদীস বর্ণনা করেছেন। (২) আবূ ‘সাদ ইদরীসী বলেছেন, ‘তিনি মিথ্যুক তার কথার উপর নির্ভর করা যায় না' এটা খাতীব বর্ণনা করেছেন। (৩) সামায়ানী আ‘নসাব গ্রন্থে বলেছেন, ‘আমার নিকট সংবাদ পৌঁছেছে যে, তিনি লেখার সময় হাদীসের মধ্যে জাল হাদীস ডুকিয়ে দিতেন” (8) ইবনু আসীর লুবাব গ্রন্থে বলেছেন- ‘আবু ‘আবদুল্লাহ আল-হাকিম তার নিকট থেকে বর্ণনা করেছেন, তিনি তার সমকালীন, আর তিনি সিকাহ নন । আমি বলবো যে, লুবাব গ্রন্থটি সাময়ানীর ‘আনসাব’ গ্রন্থেরই সংক্ষেপ । কিন্তু কোন কোন ক্ষেত্রে ইস্তিদরাক করেছেন। আর এটাই ইস্তিদরাকের অন্তর্ভুক্ত নয় ৷ কেননা আনসাবেও অনুরূপ বর্ণনা রয়েছে, তিনি সিকাহ নন একথা বাদে । আর এটা স্পষ্ট যে, ইউরোপীয় সংস্করণ থেকে এ কথাটি বাদ পরে গেছে। (৫) যদিও এঁ বর্ণনাটি এ ক্রটিযুক্ত রাবীর বর্ণনা থেকে নিরাপত্তা লাভ করে তথাপি সেটা তিনি ও ইমাম আত্-তিরমিযীর মাঝে বিচ্ছিননতার ক্রটি মুক্ত নয়। কারণ তাদের উভয়ের মাঝে ব্যবধান অনেক ৷ খালিদী মৃত্যুবরণ করেছেন ৪০২ হিজরীতে ইমাম আত্-তিরমিযী মৃত্যুবরণ করেছেন ২৭৬ হিজরী সালে, দু'জনের মৃত্যুর মাঝের ব্যবধান ১২৬ বছর ৷ সুতরাং দু'জনের মাঝে দুই বা ততোধিক বরাত রয়েছে। এদিক থেকেও বর্ণনাটি মু‘জাল।
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।