http: //islamiboi.tk ৬৭! =>-০ / সহীহ আত্-তিরমিযী চতুর্থ খ- পৃষ্ঠা £ দশ কিন্তু কিছু কিছু লেখক প্রথম নাম জামি এর সাথে সহীহ শব্দটি যুক্ত করে সেটাকে আল-জামিউস্সহীহ বলে উল্লেখ করেছেন। তন্মধ্যে কাতিব জালাবী তার রচিত গ্রন্থ “কাশফুজ্ জুনুনে” এ নামে উল্লেখ করেছেন “সহীহ বুখারী ও সহীহ মুসলিম” বলার পর'। বুখারী ও মুসলিম এরই উপযুক্ত শুধুমাত্র সহীহ হাদীস বর্ণনা করার জন্য । কিন্তু আত্-তিরমিযী এর ব্যতিক্রম । আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে, আল্লামাহ আহ্মাদ শাকিরের মতো ব্যক্তিও তার অনুকরণে সুনানে আত্-তিরমিযীকে আল-জামিউস সহীহ নাম দিয়ে গ্রন্থটি প্রকাশ করেছেন। এ সত্বেও যে, তিনি এ গ্রন্থের জ্ঞানগর্ভ অতুলনীয় তাহ্কীক্ করেছেন এবং তার অনেক হাদীসের সমালোচনা করেছেন। এর কোন কোন হাদীসকে যঈফ বলে সাব্যস্ত করেছেন। অতঃপর কিতাব প্রচার ও প্রসারের উদ্দেশ্যে কোন কোন প্রকাশক তার অনুকরণ করেছে। যেমনটি করেছে বৈরুতস্থ “দারুল ফিকর”। আমার দৃষ্টিতে বিভিন্ন কারনেই এমনটি করা অনুচিত $ ১ম কারণ ঃ এটা হাদীস শাস্ত্রের হাফিজগণের রীতি বিরুদ্ধ “যেমনটি আমি সবেমাত্র উল্লেখ করেছি” এবং তাদের সাক্ষ্যের খেলাফ ৷ যার বর্ণনা অচিরেই আসবে । ২য় কারণ £ হাফিজ ইবনু কাসীর তীর “ইখতিসারু উলুমুল হাদীস” গ্রন্থের ৩২ পৃষ্ঠায় বলেছেন- “হাকিম আবূ আব্দিন্পাহ এবং আলখাতীব বাগদাদী আত্-তিরমিযী’র কিতাবকে আল-জামিউস্ সহীহ নামকরণ করেছেন। এটা তাদের গাফলতি ৷ কেননা এ এন্থে অনেক মুনকার হাদীস রয়েছে। ওয় কারণ £ঃ লেখকের রচনাশৈলীই এরূপ নামকরণকে অস্বীকৃতি জানায় । কেননা তিনি সেটাতে অনেক হাদীসকে স্পষ্টভাবেই সহীহ না হওয়ার কথা বলেছেন এবং সেটার ক্রটিও উল্লেখ করেছেন কখনো সেটার বর্ণনাকারীকে দুর্বল বলে, আবার কখনো সেটার সনদ ইজতিরাব বলে, আবার কখনো মুর্সাল বলে। যেমনটি পাঠকগণ তার গ্রন্থে দেখতে পাবেন। আর এটা ছিল তার কিতাব রচনার পদ্ধতির বাস্তবায়ন । যা তিনি কিতাবুল ইলালে বর্ণনা করেছেন। যা তার কিতাব আত্-তিরমিযী’র শেষে রয়েছে। যার সার সংক্ষেপ এই-- “এ কিতাব জামে’তে আমি হাদীসের যে সমস্ত ক্রটি বর্ণনা করেছি তা মানুষের উপকারের আশায়ই করেছি। আর আমি অনেক ইমামকেই সনদের রাবী ' সম্পর্কে সমালোচনা করতে এবং দুর্বলতা প্রকাশ করতে দেখেছি ।”
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.