শৃংখলা ফিরিয়ে আনতে পারছে না। এর কারণ আইনের শাসন তো শক্তির শাসন। অর্থাং আইনের পেছনে একটা রাষ্তরীয় ক্ষমতা আছে। তাই আমরা বাহ্যিক ভীতি ও ক্ষতির কাছে পরাজিত হয়ে আইন মেনে চলি। কিন্তু যখনই বা যেখানেই এই ভীতি ও ক্ষতির আশংকা কমে যাবে অথবা সাময়িকভাবে হলেও যবনিকার পেছনে চলে যাবে তখনই আইন মেনে চলার প্রতি আমাদের অনীহা প্রবল হয়ে উঠবে। তাই আইন মেনে চলার সাথে সাথে আমাদের মধ্যে যে মানবিক বোধ আছে সেই বোধটাকে জাগিয়ে তুলতে হবে। অর্থাং আইনের শাসনের সাথে সাথে আমাদেরকে নৈতিক শাসনের আওতাও আসতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, ব্যবসায়িক লেনদেন, পারস্পরিক আচার আচরণ ইত্যাদি সকল ক্ষেত্রে আমাদের নৈতিক মান উন্নত করতে হবে। আইন মেনে চলার জন্য প্রথমে আমাদের নৈতিক দিক দিয়ে প্রস্তুত হতে হবে। আইনটা যদি ন্যায়ান্গ ও যুক্তি সংগত হয় তাহলে নীতিগতভাবে আমরা তাকে মেনে নেবনা কেন? আর যদি সেটা ন্যায় সংগত না হয় তাহলেও সমাজে বিশৃংখলা ও বিপর্য় সৃষ্টি না করার স্বার্থে তা মেনে চলা কল্যাণকর হবে এই শর্ত সাপেক্ষে যে তার অন্যায় ও অসংগত দিকগুলোর যথাযথ তথ্য ও যুক্তি ভিক্তিক প্রতিবাদ করে যেতে থাকবো সুযোগ মতো। তবে এই ধরনের আইন একমাত্র তখনই মেনে চলা যাবে না যখন তা আল্লাহদ্রোহিতার শামিল হয়। কাজেই আইন অমান্য করা, আইনকে পাশ কাটিয়ে চলা এবং আইনকে ব্যর্থ করে দেবার প্রবণতাকে রুখে দেবার জন্য আমাদের নৈতিক বৃত্তিকে জাগ্রত করতে হবে। যেখানে আমাদের নবী মুহাম্মদ সাললাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে পাঠানোই হয়েছিল “মানবিক নৈতিক বৃত্তিধুিকে পূর্ণতা দান করার জন্য' সেখানে নৈতিক দিক দিয়ে এত নিয় স্তরে নেমে গিয়ে আমরা কখনো তীর উম্মত হবার দাবী করতে পারি না। এটা তো মুসলমান হিসাবে আমাদের মৃত্যু। আমরা হয়তো ভাষাগত এবং দেশজভাবে বাঙালী ও বাংলাদেশী থাকতে পারি কিন্তু আইন মেনে চলার প্রবণতার মৃত্যু ঘটিয়ে আমরা মুসলমান হিসাবে বেঁচে থাকতে এবং মৃত্যুকালে মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারি না। কাজেই আমাদের ঈমান ও ইসলামের স্বার্থেই আমাদের জীবনকে দুর্নীতিমুক্ত এবং আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত করতে হবে। তাই আমাদের নৈতিক বৃত্তিকে জাগ্রত এবং উন্নুত ও উন্নততর করতে হবে। আবদুল মান্নান তালিব ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।