ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ৯৪
📝 লেখা 📖 পিডিএফ

অনুতপ্ত হওয়া ঃ ১. জেনে রাখ তাদেরই তওবা আল্লাহর নিকট গৃহীত হওয়ার অধিকার লাত করতে পারে যারা অজ্ঞতার কারণে কোন অন্যায় কাজ করে থাকে এবং তারপর অবিলম্বে তওবা করে নেয়। এসব লোকের প্রতি আল্লাহ পুনরায় অনুগহের দৃষ্টি ফিরিয়ে থাকেন। আল্লাহ্‌ সব বিষয়ে অভিজ্ঞ এবং সুবিন্ত বৃদ্ধিমান। ২। কিন্ত তাদের জন্য তওবার কোন অবকাশ নেই যারা অব্যাহতভাবে পাপকর্ম করতেই থাকে। এ অবস্থায় যধন তাদের কারোর মৃত্যুর সময় উপস্থিত হয় তখন সে বলে এখন আমি তওবা করলাম। অনুরূপভাবে তাদের জন্য কোন তওবা নেই, যারা মৃত্যু পর্যন্ত তাদেরই থেকে যায়। এসব লোক জন্য আমরা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। (সূরা নিসা আয়াত ১৭-১৮) দন্ড হবে অপরাধের সাথে সামগ্রস্যশীল £ ১. যে কেউ ভাল আমল নিয়ে আসবে তার জন্য তাহা অপেক্ষা উত্তম ফল রয়েছে, আর যে খারাপ আমল নিয়ে আসবে তার সম্পর্কে কথা এই যে খারাপ আমলকারীদের জন্য সে রকমই প্রতিফল দেয়া হবে যে রকমের আমল তারা করছিল। (সূরা কাসাস আয়াত ৮৪) একজনের দায় অন্যে বহন করে নাঃ প্রত্যেক ব্যক্তিই য৷ কিছু অর্জন করে এর জন্য দাঁয়ী সে নিজে। কোন তার বহন কারীই অপর কারো বোঝা বহন করে না। (সূরা আনআম আয়াত ১৬৪) ইসলামী আইন ও বিচান্ল ৮৮ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।