প্রত্যাহারের অধিকার থাকবে? না কি উক্ত তিন তালাক 'বাইন' তালাক হিসেবে গণ্য হবে এবং তা প্রত্যাহার করার অধিকার থাকবে না? মা সাধারণ ফিকাহবিদগণের মতে তা বাইন তালাক হিসেবে গণ্য হবে এবং কুজু বা প্রত্যাহার করার অধিকার থাকবে না। আহলে হাদীসের আলেমগণ এটাকে “তালাকে রিজঈ' (প্রত্যাহার যোগ্য) বলে মতামত দেন। এটা একটি কানুনগত মত পার্থক্য । তবে এতে সবাই একমত যে, এটি সুন্নাতের পরিপন্থি কাজ। হানাফী ফিকাহ মতে এটাকে “তালাকে বিদআত' বলা হয়েছে। হানাফীদের মতে তালাকের উত্তম পদ্ধতি হলো, স্বামী তালাক প্রদানের সিদ্ধান্ত নিলে প্রথমে এক তালাক দিয়ে ছেড়ে দেবে। এতে যদি ইদ্দত শেষ হয়ে যায় তাহলে প্রয়োজনে নতুন ভাবে পুন: বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে! তীরা বলেন, সাহাবায়ে কেরাম এক তালাকের বেশী কখনো দিতেন না। এক সাথে তিন তালাক সাময়িক ক্রোধ অথবা কোন অমন্তষ্টির কারণে ঘটে থাকে। এর পেছনে কোন সুচিন্তিত সিদ্ধান্ত থাকে না। এহেন ভূল এবং বিপদজনক পদক্ষেপের কারণে কঠিন ফলাফলের সম্মুখীন হতে হয়। এবং যখন সে নিজের ঘর বিরান হতে দেখে তখন আফসোস করতে থাকে। সুন্নাত তালাকের যে পদ্ধতি বলে দেয়া হয়েছে এর উপর আমল করলে তাড়াহড়ার কারণে যে জটিলতার সৃষ্টি হয় তা থেকে অব্যাহতি পাওয়া যেত। তালাক কোন কোন সময় অপরিহার্য হয়ে পড়ে। ইসলাম এর উত্তম তরীকা বা পদ্ধতি বলে দিয়েছে। ব্যাপকভাবে এর প্রচলন ঘটানো এবং এর প্রশিক্ষণ খুবই জরুরী। এ পদ্ধতি অনুসরণ করলে এ ব্যাপারে সৃষ্ট সকল সমস্যা ও প্রশ্নের নিরসন হত। অনুবাদ £ মাওলানা আবদুস সাতার প্রমাগপঞ্জি ১. আবু দাউদ কিতাবুত তালাক, বাবু ফিত্ তালাকি আলাল হাযলি। তিরমিযী আবওয়াবুত্ তালাকি ওয়াল লিয়ানি, বাবু মা জাআ ফিল জাদি ওয়াল হাঁযলি ফিত্ তালাক। ২. মুআ'লিমুস্ সুনান ৩২৪৩ ৩. আৰু দাউদ, কিতাবুত্ তালাক, বাবু ফী কিরাহিয়্যাতিত্ তালাক। ইবনু মাজাহ, আব ওয়াবুত তালাক। ৪. প্রা । €. দারে কৃত্নী মা*আ তালিকুল মুগনী কিতাবৃত্ তালাক, দিশলী,পৃষঠা-৪৩১ ৬. মিশকাত কিতাবুন নিকাহ, বাবুল খুলয়ি ওয়াত্ আলাক, সূত্র আহমদ তিরমিযী, আবু দাউদ ইবনু মাজা, দারেমী। ৭. তাফসীরে ইবনে কাসীর খড-১ পৃষ্ঠা-৫৬১-৫৬২ ৮. বিস্তারিত দেখুন তাফসীরে ইবনে কাসীর খড-১ পৃষ্ঠা-২৭১-২৭২ ৯. ঘটনাটি সিহাহ সিত্তাহর সকল কিতাবে সবিস্তারে বর্ণিত হয়েছে। ৮৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।