করতে চাইলে কোন অপরাধ হবে না। এবং আপোশ নিষ্পত্তিই বরং উত্তম। মানুষের মন লোভের কারণে কৃপণতার দিকেই আকৃষ্ট হয়। তোমরা পরস্পরের প্রতি সদাচরণ কর এবং তাকাওয়া অবলম্বন কর, আল্লাহ্ তাজালা তোমাদের কৃতকর্মের ব্যাপারে অবগত।' (সূরা নিসা-১২৮) হাফেজ ইবনে কাছির বলেন, মহিলা যদি অনুভব করে যে স্বামীর মধ্যে তার প্রতি অনীহা ভাব এবং দূত বাড়ছে তাহলে সে ভরণ পোষণ, পোশাক পরিচ্ছদ, রাত্রি যাপনের যে সব অধিকার স্বামীর উপর রয়েছে তার পুরোপুরি কিংবা আংশিক ছেড়ে দিতে পারে। এতে যদি স্বামী আপোস করতে আগ্রহী হয় এতে কোন অপরাধ হবে না। স্ত্রী নিজের সম্পদ স্থামীর জন্য ব্যয় করতে পারে আর স্বামীও তা গ্রহণ করতে পারে। কুরআনে ইরশাদ হচ্ছে, “উভয়ের মাঝে বিচ্ছিন্নতা অপেক্ষা আপোস নিষ্পত্তিই উত্তম।'? উভয় পক্ষের দায়িত্শীলগণ আপোস নিষ্পত্তির চেষ্টা করবেন কোন কোন সময় ছোট ছোট বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মত বিরোধ শুরু হয়। এবং ত ক্রমান্বয়ে বেড়ে গিয়ে ত্র রূগ ধারণ করে। ফলে স্বামী-স্রীর মাঝে এক প্রকার দূরত্ব এবং অন্তরায় সৃষ্টি হয়ে যায়। এক পর্যায়ে এমন অবস্থার সৃষ্টি হয় যে, নিজেদের ঝগড়া বিবাদ ভুলে গিয়ে নিজেরাই নিজেদের মধ্যে আপোস করে নিতে বার্থ হয়। কুরআান এক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছে, যেখানে পারস্পরিক যত বিরোধের নিজেরা মীমাংসা করতে পারেনা সেক্ষেত্রে উভয় পক্ষ থেকে একেক জন করে দায়িতৃশীল একত্রিত হয়ে আপোস মীমাংসার চ্ড়ান্ত প্রচেষ্টা চালাবে। তাদের মধ্যে ইখলাস এবং নেক নিয়্যত থাকলে আল্লাহ্ তাজাল! তাদের সাহায্য করবেন। এবং সব জটিল বিষয়েও সমাধানের কোন পথ বের হয়ে যাবে। ইরশাদ হচ্ছে, “ঘদি তোমাদের স্বাতী ্ত্ীর মধ্যে ঝগড়া বিবাদের আশংকা হয় তাহলে স্বামীর পরিবার হতে একজন এবং স্ত্রীর পরিবার হতে একজন করে মধ্যস্থতাকারী নিযুক্ত করে নাও। তারা উতয়ে মিলে যদি সংশোধনের চেষ্টা করে তাহলে আল্লাহ্ তাআলা দম্পতির মধ্যে একমত্য সৃষ্টি করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআালা সর্বজ্ঞাত এবং সম্যক অবগত।' সূরা নিসা ৩৫ তালাক সাক্রান্ দুটো সাস্কোরমূদক পদক্ষেপ উপরে উল্লেখিত চেষ্টা ব্যর্থ হলেই শুধু তালাক প্রদানের অবকাশ সৃষ্টি হয়। এ ব্যাপারে ইসলাম নিয়ো পদক্ষেপ নিয়েছে, ১. আরবদের মধ্যে তালাক প্রদান এবং ভালাক প্রত্যাহারের (রুজু) কৌন পরিসীমা ছিল না। যে ব্কি স্বীয় স্ত্রীকে কষ্ট দিতে চাইত তখনই তালাক দিত এবং ইদ্দত শেষ হওয়ার পূর্বেই প্রত্যাহার করে নিত। তারপর আবার তালাক 'দিত আবার প্রত্যাহার করে নিত।৮ যতক্ষণ পর্যন্ত তার মন চাইতো এই ধারাবাহিকতা অব্যহত থাকত। ফলে সেই মহিলা বিবাহিত থাকা সন্ব্ও তালাক ্াপ্তা হিসেবে জীবন যাপন করতে বাধ্য হত। এক্ষেত্রে কুরআন বলছে, “তালাক (প্রত্যাহার যোগ্য) শুধু মাত্র দুবার দেয়া যেতে পারে। এতে স্বামীর প্রত্যাহার করার অধিকার আছে। অর্থা প্রত্যাহার যোগ্য তালাক দু বার দিতে পারে অতপর হয়তো উত্তম ভাবে নিজের কাছে রাখবে নয়তো ন্যায় সংগত ভাবে তাকে ছেড়ে দেবে (সূরা বাকার৷ ২২৯) তৃতীয় বার তালাক দিলে প্রত্যাহারের আর সুযোগ থাকবে না। এতে স্ত্রী গৃথক হয়ে যাবে চিরকালের জন্য। ইসলামী আইন ও বিচার ৮৩ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।