একদিক থেকে ইসলাম পুরুষের মাথায় একথা ঢুকিয়ে দিয়েছে যে, তালাক অপছন্দনীয় কাজ- অপর দিকে মহিলাদের দিক নির্দেশনা দিয়েছে যে, বিনা কারণে পারতপক্ষে যেন স্বামীর কাছে তালাক কামনা ন! করে। হযরত ছাওবান রা. থেকে, বর্ণিত আছে, রসূল স. এরশাদ করেছেন, “যে মহিলা কোনরূপ অপারগতা ছাড়া স্বামীর নিকট তালাক প্রার্থনা করে জান্নাতের গন্ধও তার জন্য হারাম।'৬ মহিলাদের দুর্বলতা সহ্য করা উচিত সামগ্রিক জীবন কোন ব্যক্তির একক চাহিদা পূরণের অধীন নয়। এবং সামগ্রিক জীবনের উপকারিতা লাভের জন্য ব্যক্তিগত মতামত ও চাহিদা কুরবান করতে হয়। অনুরূপ ভাবে পারিবারিক জীবনেও এমন সব পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে যেখানে স্বামী স্ত্রীর পরস্পরের মতামত এবং চাহিদার মধ্যে মতান্তর দেখা দেয়। যদি দুজনের মধ্যে কারো কোন বিষয় অপরজনের গছন্দ না হয় তাহলে এর সমাধান এই নয় যে, চটজলদি তালাক দিয়ে এই পবিত্র বন্ধন ছিন্ন করে দেয়া । অনেক সময় মানুষের মধ্যে আবেগ ও কামনা-বাসনার গ্রাবল্য দেখা দেয়। তখন সে শুধুমাত্র নিজের নগদ স্বার্থ িদ্ধির মধ্যেই নিজের মঙ্গল দেখে। বৃহত্তর এবং গুরুতুপূ্ণ বার্তার দৃষ্টির আড়াল হয়ে যায়। ইসলামের শিক্ষা হলো, খান্দানের দীর্ঘ মেয়াদী কল্যাণ ও গুরুতুপূর্ণ স্বার্থের প্রতি দৃষ্টি রেখে সাধারণ ভুল ভ্রান্তি সহ্য করা বাঞ্ধনীয়। মহব্বত এবং প্রীতি প্রণয়ের মধ্যে উত্তম আচরণ বজায় রাখা। কুরআনে ইরশাদ হচ্ছে- 'এবং তাদের সাথে উত্তম ভাবে জীবন যাপন করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ কর তাহলে এমনও হতে পারে কোন একটা বিষয় অপছন্দ হলেও আল্লাহ তাআলা এর মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন।' (সূরা নিসা ২১৯) শোধনের চেষ্টা করা উচিত স্ত্রী অবাধ্য, নাফরমান, অনুগত নয় তারপরও ইসলাম তাৎক্ষণিক তালাক দিতে নির্দেশ দেয়নি। বরং স্বামীকে বিশেষ অধিকার দিয়েছে সে কখনো কোমলভাবে, প্রয়োজনে কঠোরভাবে তার সংশোধনের চূড়ান্ত চেষ্টা করবে। ঘরের ঝগড়া যেনো ঘরের মধ্যেই সীমিত থাকে, তালাকের অবকাশ যেনো সৃষ্টি না হয়। ইরশাদ হচ্ছে- “যে মহিলার ব্যাপারে তোমাদের অবাধ্যতার আশংকা হয় তোমরা তাদের ভাল করে উপদেশ দাও বুঝাও, তাদের বিছানা থেকে আলাদা হয়ে রাত্রি যাপন কর, (এতে সংশোধিত না হলে) প্রহার কর, এতে যদি তোমাদের কথা মেনে নেয় তাহলে তাদের উপর বাড়াবাড়ি বা নিপীড়নের পথ অন্বেষন করো না। নিশ্চয়ই আল্লাহ সকলের অপেক্ষা সমুন্নত এবং মহান।' (নিসা ৫ ৩৪) তালাক প্রতিহত করতে স্তর স্বীয় অধিকার বর্জন করতে পারে একদিকে ইসলাম পুরুষকে তাগিদ দিয়েছে, সে যেন স্ত্রীর সাথে উত্তম আচরণ করে, তার অধিকার জাদায় করে। তার ভুলত্রান্তি যেন ক্ষমার দৃষ্টিতে দেখে। তার সতণের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে। অপরদিকে স্ত্রীকে বলেছে সে যেন সাধারণ কোন বিষয় নিয়ে স্বামীর কাছে তালাকের দাবী নিয়ে ধর্না না দেয়। যদি সে দেখে স্বামী তার সাথে অনৈতিক আচরণ করছে এক্ষেত্রে নিজের অধিকার আদায়ে পীড়াপীড়ির পরিবর্তে নিজের প্রাপ্য অধিকার ত্যাগ করার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রস্তুত থাকে। স্বামীর প্রতিপক্ষ হয়ে ঝগড়া বিবাদের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠার সন্ভাব্য চেষ্টা করে। যদি মহিলা তার প্রাপ্য অধিকারের কিছু অংশ থেকে হাত গুটিয়ে নিয়ে পুরুষের জিম্মাদারী হালকা করে দেয় তাহলে স্বামীর এটাকে হেয় মনে করা উচিত নয়। স্ত্রী তাকে সহায়তা করবে আর স্বামী তার থেকে উপকৃত হবে এটা তার মর্যাদার পরিপন্থী নয়। আল্লাহ বলেন: “কোন স্ত্রী যদি স্বামীর রুঢ ব্যবহার এবং উপেক্ষার আশংকা করে তাহলে পরস্পর মিলে যে আপোশ নিষ্পত্তি ৮২ ইসলামী আইন ও বিচার ///.109070790791.001
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।